এক্সপ্লোর

West Bengal Weather Update : সময়ের আগেই আসছে বর্ষা, দিনক্ষণ জানাল আবহাওয়া দফতর

West Bengal Monsoon Update : ১৫ তারিখ থেকে ১৮ তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতে আবহাওয়ার শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে । সেই সঙ্গে বাড়বে তাপমাত্রা। একলাফে বাড়তে পারে ৩ থেকে ৫ ডিগ্রি ।

ঝিলম করঞ্জাই , কলকাতা : সোমবার অবধি বৃষ্টির পূর্বাভাস ছিল। কিন্তু বঙ্গে চতুর্থ দফার ভোটের দিনটা ছিল মোটামুটি বৃষ্টিহীনই। যদিও আবহাওয়া দফতরের পূর্বাভাস, দক্ষিণবঙ্গের সমুদ্র লাগোয়া জেলাগুলিতে আজ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার সমুদ্র সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও বাকি জেলাগুলি শুষ্কই থাকবে। 

কবে বর্ষা?

এরই মধ্যে সকলের আগ্রহ বৃষ্টি কবে আসবে। জুনের প্রথম সপ্তাহেই বর্ষার প্রবেশের অফিসিয়াল টাইম। কিন্তু এবার সেই শুভাগমন হতে চলেছে আগেই। আবহাওয়া দফতরের পূর্বাভাস, স্বাভাবিক সময়ের আগেই ১৯ মে আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে বর্ষা প্রবেশ করতে পারে। আবহাওয়া দফতর।  সূত্রে খবর, বঙ্গোপসাগরে ও আন্দামান সাগরে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশে করতে চলেছে ১৯ মে নাগাদ। তাই এবার আগেভাগেই ভারত ভূখণ্ডে বর্ষা ঢুকতে পারে বলে মনে করা হচ্ছে। আন্দামান ও নিকোবারে বর্ষার প্রবেশ ঘটবে আরও আগে।  

আগেই মৌসম ভবন  জানিয়েছে,  চলতি বছর স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টিপাত হবে। দীর্ঘ হবে বর্ষাকাল। IMD র রিপোর্ট অনুসারে, চলতি বছর গড়ে ৮৭ সেন্টিমিটার বৃষ্টি হবে ভারতে। আবহাওয়া দফতর মনে করছে,  এল নিনোর প্রভাবে বর্ষার প্রথম ভাগে তাপমাত্রা বাড়বে। যা মোটামুটি জুলাই অবধি চলবে। এরপর বৃষ্টি বাড়বে । দুর্যোগ বাড়বে সারা দেশেই । ২০১৬ সালের পর এই প্রথম আবহাওয়া দফতর বর্ষায় স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। গত বছর, এল নিনোর প্রভাবের বর্ষায় বৃষ্টির পরিমাণ স্বাভাবিকের থেকে নিচে ছিল। 

আবার বাড়বে গরম?

পূর্ব-পশ্চিম মেদিনীপুর, উত্তর চব্বিশ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনায় মঙ্গলবারও হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেইসঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া।  ১৫ তারিখ থেকে ১৮ তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতে আবহাওয়ার শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে । সেই সঙ্গে বাড়বে তাপমাত্রা। একলাফে বাড়তে পারে ৩ থেকে ৫ ডিগ্রি ।

মঙ্গলবার থেকেই তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে কলকাতা ও বিভিন্ন জেলার।  আগামী ৩ দিনে তাপমাত্রা বাড়বে কিন্তু এই মুহূর্তে  তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা নেই। অন্যদিকে উত্তরবঙ্গে, প্রতিদিনই বৃষ্টি হবে। সব জেলাগুলিতেই বর্ষণের সম্ভাবনা রয়েছে। 

কলকাতার আবহাওয়া 
 কলকাতায় মঙ্গলবার সামান্য বৃষ্টি হতে পারে। তবে বুধ থেকে আর বৃষ্টির সম্ভাবনা নেই। আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে।

আরও পড়ুন : সঙ্কটের মেঘ কাটাবে জ্যৈষ্ঠ-মঙ্গলবারে এইভাবে বজরঙ্গবলীর আরাধনা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: নদিয়ায় কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে খুনের অভিযোগে ধৃতের সংখ্যা বেড়ে হল ৫
নদিয়ায় কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে খুনের অভিযোগে ধৃতের সংখ্যা বেড়ে হল ৫
Shatarup Ghosh: 'স্কুলগুলোর এই দশা তৃণমূল আমলে হয়েছে, আব্দুল সেই ছবি তুলে ধরছিল, তাহলে বিজেপির রাগ হল কেন?', বাঁকুড়ায় নিহত CJP সমর্থকের বাবা, কী বলছেন শতরূপ ঘোষ
'স্কুলগুলোর এই দশা তৃণমূল আমলে হয়েছে, আব্দুল সেই ছবি তুলে ধরছিল, তাহলে বিজেপির রাগ হল কেন?', বাঁকুড়ায় নিহত CJP সমর্থকের বাবা, কী বলছেন শতরূপ ঘোষ
Bankura News: 'ক্ষতিপূরণ চাই না, বাবার নামে একটা স্কুল হোক', বলছেন পিতৃহারা CJP সমর্থক বাঁকুড়ার আব্দুল হাফিজ
'ক্ষতিপূরণ চাই না, বাবার নামে একটা স্কুল হোক', বলছেন পিতৃহারা CJP সমর্থক বাঁকুড়ার আব্দুল হাফিজ
Tarapith Hotel Fire: বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ
বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget