এক্সপ্লোর

Weather Update: রাজ্যর তিন জেলায় ১৫ নীচে পারদ ! ভোর থেকেই ঘন কুয়াশা ? আগামীকাল কেমন থাকবে আবহাওয়া ?

West Bengal Weather Update: আগামীকাল কেমন আবহাওয়া থাকবে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে ?

কলকাতা: ফের পূর্বাভাস মিলিয়ে ধীরে ধীরে পারদ নামছে কলকাতা-সহ বঙ্গে।মাসের শেষ হওয়ার আগেই রাত ও সকালে পাখা অফ করতে হচ্ছে। আলমারি থেকে বেরিয়ে পড়েছে চাদর- কাঁথা। কেউ কেউ আবার চাদরমুড়ি দিয়ে পাখার স্পিড কম করে রাখছে। সবমিলিয়ে মনোরম আবহাওয়া কলকাতা-সহ দক্ষিণবঙ্গে।

মালদা ও উত্তর ও দক্ষিণ দিনাজপুরে কুয়াশার কারণে দৃশ্যমানতা কমতে পারে

 আরও নামল পারদ। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। শীতের প্রথম স্পেলেই পুরুলিয়ায় ১২, শান্তিনিকেতনে ১৩, ঝাড়গ্রামে ১৪-র ঘরে পারদ। রাজ্যজুড়ে শীতের আমেজ। সকালের হালকা কুয়াশা বা ধোঁয়াশা থাকবে। বেলা বাড়লে পরিষ্কার আকাশ। উত্তরবঙ্গের তিন জেলায় ঘন কুয়াশার দাপট। মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে কুয়াশার কারণে দৃশ্যমানতা কমতে পারে। 

নভেম্বরের শেষে এই শীতের আমেজ আরও বাড়বে রাজ্যজুড়ে

আবহাওয়া সূত্রে খবর, এদিন কলকাতায় ১৯ থেকে ২৮ ডিগ্রির মধ্যে তাপমাত্রা ঘোরাফেরা করছিল। তবে আগামীকাল কলকাতায় ১৯ থেকে ২৮ ডিগ্রির মধ্যে তাপমাত্রা থাকতে পারে বলেই জানিয়েছে হাওয়া অফিস। পাশাপাশি আর্দ্রতাটা সামান্য হলেও  সকালে একটু কমেছে। আপেক্ষিক আর্দ্রতা ৮০ নিচে নেমে এসেছে। এদিন সকাল সাড়ে আটটায় আপেক্ষিক আর্দ্রতা ছিল ৭২ শতাংশ। কিন্তু বিকেলের দিকে তা সামান্য উপরে ওঠে। বিকেল সাড়ে ৫ টায় তা এসে পৌঁছয় ৬৫ শতাংশে। বাতাসে জলীয় বাষ্পের কারণে সকালের দিকে কোথাও কোথাও কুয়াশা ও ধোঁয়াশার পরিস্থিতি তৈরি হবে। নভেম্বরের শেষে এই শীতের আমেজ আরও বাড়বে রাজ্যজুড়ে।  

আরও পড়ুন, TMC নেতাদের সঙ্গে একমঞ্চে পুলিশ ! ভিডিও পোস্ট BJP সাংসদ সৌমিত্র খাঁ-র

পরিবেশ অনুকূল হবে উত্তুরে হাওয়া প্রবেশে

সম্প্রতি দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্ত দক্ষিণ বঙ্গোপসাগরের মধ্যভাগে অবস্থান করছিল। এছাড়া আরও ঘূর্ণাবর্ত ছিল দক্ষিণ বাংলাদেশে। একটি অক্ষরেখা ছিল দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্ত থেকে তামিলনাড়ু পর্যন্ত বিস্তৃত। নভেম্বরের মাঝামাঝি আবহাওয়ার পরিবর্তনের ইঙ্গিত দেওয়া হয়েছিল। পরিবেশ অনুকূল হবে উত্তুরে হাওয়া প্রবেশে। নভেম্বরের শেষ দিকে সর্বোচ্চ ও সর্বনিম্ন পারদ শীতের আমেজের উপযোগী হওয়ার সম্ভাবনা ছিল। সেই মতোই শীতের আমেজ রাজ্যজুড়ে। নভেম্বরের ২৫ তারিখের পর অবাধ উত্তুরে হাওয়ার পূর্বাভাস।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 
 

 

সেরা শিরোনাম

Shatarup Ghosh: 'মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের পরিণতিটাও মাথায় রাখবেন', মেডিক্যাল কলেজের ঘটনায় স্বাস্থ্যমন্ত্রীকে হুঁশিয়ারি শতরূপ ঘোষের, পাল্টা জবাব BJP-র
'মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের পরিণতিটাও মাথায় রাখবেন', মেডিক্যাল কলেজের ঘটনায় স্বাস্থ্যমন্ত্রীকে হুঁশিয়ারি শতরূপ ঘোষের, পাল্টা জবাব BJP-র
Panihati Incident: পানিহাটিতে বিজেপি কর্মী খুনে মৃতের বাড়িতে ফ্য়াক্ট ফাইন্ডিং টিম,
পানিহাটিতে বিজেপি কর্মী খুনে মৃতের বাড়িতে ফ্য়াক্ট ফাইন্ডিং টিম, " যাদের নাম আছে অভিযুক্ত হিসেবে.."
Abhishek On Mahua Moitra: বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, 'বিচারব্যবস্থা' নিয়ে প্রশ্ন অভিষেকের, পাল্টা কটাক্ষ BJP-র
বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, 'বিচারব্যবস্থা' নিয়ে প্রশ্ন অভিষেকের, পাল্টা কটাক্ষ BJP-র
West Bengal News Live: ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল
ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget