এক্সপ্লোর

Weather Update: হু হু করে নামছে পারদ, ঘন কুয়াশার হলুদ সতর্কতা কলকাতায় ! আগামীকাল কেমন আবহাওয়া দক্ষিণবঙ্গে?

West Bengal Weather Update: আগামীকাল কেমন আবহাওয়া থাকবে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে ?

কলকাতা: মঙ্গলে দিনভর শীতের আমেজ কলকাতা-সহ দক্ষিণবঙ্গে। রাত পেরোলে তাপমাত্রা কি আরও নামতে পারে ? কেমন থাকবে আগামীকালের আবহাওয়া ? জানিয়ে দিল হাওয়া অফিস।


Weather Update: হু হু করে নামছে পারদ, ঘন কুয়াশার হলুদ সতর্কতা কলকাতায় ! আগামীকাল কেমন আবহাওয়া দক্ষিণবঙ্গে?

অবাধ উত্তুরে হাওয়ায় পারদ পতন অব্যাহত। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। পুরুলিয়া ১২, শ্রীনিকেতন ১৩, ঝাড়গ্রাম ১৪, বর্ধমানে ১৫-র ঘরে নেমেছে পারদ। রাজ্যজুড়ে শীতের আমেজ। উত্তরবঙ্গের ৩ জেলায় ঘন কুয়াশা। মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে কুয়াশার কারণে কমেছে দৃশ্যমানতা। সপ্তাহভর গোটা রাজ্যে শীতের আমেজ বজায় থাকবে। তবে এখনই কলকাতায় জাঁকিয়ে ঠান্ডা পড়ার সম্ভাবনা নেই।

আবহাওয়া সূত্রে খবর, এদিন কলকাতায় ১২ ডিগ্রি থেকে ২৫ ডিগ্রি সেলসিয়ার্স মধ্যে তাপমাত্রা ঘোরাফেরা করছিল। তবে আগামীকাল কলকাতায় ১২ থেকে ২৫ ডিগ্রি সেলসিয়ার্সের  মধ্যে তাপমাত্রা থাকতে পারে বলেই জানিয়েছে হাওয়া অফিস। পাশাপাশি আর্দ্রতাটা সামান্য হলেও  সকালে একটু কমেছে। আপেক্ষিক আর্দ্রতা ফের ৮০ এর উপরে উঠেছে । এদিন সকাল সাড়ে আটটায় আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৯ শতাংশ। কিন্তু বিকেলের দিকে তা সামান্য উপরে ওঠে। বিকেল সাড়ে ৫ টায় তা এসে পৌঁছয় ৭৯ শতাংশে। বাতাসে জলীয় বাষ্পের কারণে সকালের দিকে কোথাও কোথাও কুয়াশা ও ধোঁয়াশার পরিস্থিতি তৈরি হবে। নভেম্বরের শেষে এই শীতের আমেজ আরও বাড়বে রাজ্যজুড়ে।  

আরও পড়ুন, বেতন হয়নি ২ মাস ! চলছে না সংসার, কান্নায় ভেঙে পড়লেন চুঁচুড়া পুরসভার অস্থায়ী কর্মী

মাসের শেষ হওয়ার আগেই রাত ও সকালে পাখা অফ করতে হচ্ছে। আলমারি থেকে বেরিয়ে পড়েছে চাদর- কাঁথা। কেউ কেউ আবার চাদরমুড়ি দিয়ে পাখার স্পিড কম করে রাখছে। সবমিলিয়ে মনোরম আবহাওয়া কলকাতা-সহ দক্ষিণবঙ্গে।সম্প্রতি দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্ত দক্ষিণ বঙ্গোপসাগরের মধ্যভাগে অবস্থান করছিল। এছাড়া আরও ঘূর্ণাবর্ত ছিল দক্ষিণ বাংলাদেশে। একটি অক্ষরেখা ছিল দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্ত থেকে তামিলনাড়ু পর্যন্ত বিস্তৃত। নভেম্বরের মাঝামাঝি আবহাওয়ার পরিবর্তনের ইঙ্গিত দেওয়া হয়েছিল। পরিবেশ অনুকূল হবে উত্তুরে হাওয়া প্রবেশে। নভেম্বরের শেষ দিকে সর্বোচ্চ ও সর্বনিম্ন পারদ শীতের আমেজের উপযোগী হওয়ার সম্ভাবনা ছিল। সেই মতোই শীতের আমেজ রাজ্যজুড়ে। নভেম্বরের ২৫ তারিখের পর অবাধ উত্তুরে হাওয়ার পূর্বাভাস।

 আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

সেরা শিরোনাম

Beleghata Fire: কালীপুজোর দিনেই বেলেঘাটার একটি বাড়িতে বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ৪টি ইঞ্জিন
কালীপুজোর দিনেই বেলেঘাটার একটি বাড়িতে বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ৪টি ইঞ্জিন
West Bengal News Live: দুর্গাপুজোর পর কালীপুজো! হাবড়ায় এসএফআইয়ের বুকস্টলে দুষ্কৃতী তাণ্ডব, লাইভ আপডেট
দুর্গাপুজোর পর কালীপুজো! হাবড়ায় এসএফআইয়ের বুকস্টলে দুষ্কৃতী তাণ্ডব, লাইভ আপডেট
CPM-BJP Clash: ফের সিপিএম-এর বুকস্টলে হামলা, কালীপুজোতেও ভাঙচুর, সংঘর্ষ, কাঠগড়ায় বিজেপি
ফের সিপিএম-এর বুকস্টলে হামলা, কালীপুজোতেও ভাঙচুর, সংঘর্ষ, কাঠগড়ায় বিজেপি
Tarapith Kali Puja: রাশিয়া-ইউক্রেন থেকে তারাপীঠে পুজো দিতে এল ১৫ জনের দল, মা তারার কাছে প্রার্থনা এবার থামুক যুদ্ধ
রাশিয়া-ইউক্রেন থেকে তারাপীঠে পুজো দিতে এল ১৫ জনের দল, মা তারার কাছে প্রার্থনা এবার থামুক যুদ্ধ

ভিডিও

Lake Kalibari: আলোর উৎসবে প্রস্তুতি সর্বত্র, পুজোর আয়োজনে লেক কালীবাড়ি
Kali Puja 2026: ৭৩ বছরে পা দিল শ্যামাচরণ মিত্র লেন শ্যামাপুজো কমিটি, পুজোর থিম অসীমা
Kali Puja 2026: ৮০ তম বছরে পা দিল ব্যারাকপুর নয়া বস্তি মহাবীর সমিতির পুজো
Kali Puja 2026: ৫৯ বছরে পড়ল সরশুনা বাঘাযতীন ক্লাবের পুজো, এ বছর তাদের থিম 'আবার'
Kali Puja 2026: আলোক আনন্দ সম্মান সেরার শিরোপা পেল KIT যুবকবৃন্দ । ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget