এক্সপ্লোর

Firhad Hakim: 'আমি কী করে বলব, কী করে হল!' ৫ ফুটের উপর ৫ তলা বাড়ি প্রসঙ্গে প্রতিক্রিয়া ফিরহাদের

Gardenreach Building Collapse: গার্ডেনরিচে ধ্বংসস্তূপের নীচে এখনও একজনের আটকে থাকার আশঙ্কা। উদ্ধারকাজ চালাচ্ছে পুলিশ, দমকল, পুরসভা। ফের গেলেন মেয়র।

কলকাতা: গার্ডেনরিচের (Gardenreach Building Collapse) আজহার মোল্লাবাগানে ৫ ফুটের উপর ৫ তলা বাড়ি। পুরসভার নজর এড়িয়ে কীভাবে অবৈধ নির্মাণ? কিছুই জানেন না মেয়র (Firhad Hakim)! ফের দায় এড়ালেন তিনি। 

ভাবে অবৈধ নির্মাণ?

গার্ডেনরিচের দুর্ঘটনাস্থল থেকে ঢিল ছোড়া দূরত্বে ১৩৪ নম্বর ওয়ার্ডের আজহার মোল্লাবাগানে, নিয়মকানুন শিকেয় তুলে তৈরি হয়েছে বিল্ডিং। গার্ডেররিচের এই বাড়িটিই এখন সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়া অন্যতম আশ্চর্যের বিষয়। দু-হাতের মধ্যে ধরা যায় এই এক ফালি বাড়িটিকে। চার থেকে পাঁচ ফুটের ব্যবধানে দুটি বহুতল। আর তার মাঝে মাথা তুলেছে পাঁচ তলা এই বাড়ি। এই বাড়িতেই জীবনের ঝুঁকি নিয়ে থাকেন বাসিন্দারা। কিন্তু, পুরসভা? তাঁদের নজর কীভাবে এড়িয়ে গেল? এই প্রশ্নে মেজাজ হারালেন মেয়র ফিরহাদ হাকিম।           

কী বললেন মেয়র?

কলকাতা পুরসভার মেয়র, গার্ডেনরিচ যে বিধানসভার অন্তর্গত সেই কলকাতা বন্দরের বিধায়ক এবং রাজ্যের পুর ও নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম। অথচ তিনিই বলছেন, বেআইনি নির্মাণ কী করে হল, সেটা আমি কী করে জানব? কী জানান মেয়র? ফিরহাদ বলেন, "আমি কী করে বলব, কী করে হল! আমি এখন রেসকিউ অপারেশনে আছি, রেসকিউ অপারেশন করব। আমি আইন হাতে নিয়ে বসে নেই যে সব আমার কাছে আসবে। যে যা বলুক, এটা নিয়ে আর কিছু বলব না। মানুষের পাশে থাকতে হবে, এটাই মূল কাজ।'' 

এদিকে গার্ডেনরিচে বহুতল-বিপর্যয়ে এবার ঘটনাস্থলের নমুনা সংগ্রহ করেছে কলকাতা গোয়েন্দা পুলিশের হোমিসাইড শাখা। লালবাজার সূত্রে খবর, বিভিন্ন ইমারতি দ্রব্যের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হবে ন্যাশনাল টেস্টিং সেন্টারে। খতিয়ে দেখা হবে, কী গুণমানের ইমারতি দ্রব্য ব্যবহার করা হয়েছিল। গার্ডেনরিচের পাহাড়পুরে ভেঙে পড়া বহুতলে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়েছিল বলেই প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। এদিন ফের ঘটনাস্থল পরিদর্শনে আসেন মেয়র ও মন্ত্রী ফিরহাদ হাকিম। গতকালই উদ্ধারকাজ শেষ করেছে NDRF। কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা বাহিনী, দমকল ও কলকাতা পুরসভা এখনও উদ্ধারকাজ চালাচ্ছে। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।   

আরও পড়ুন: West Bengal Weather: ভরা বসন্তে শীতের আমেজ, ফের ভিজবে আপনার জেলা?

সেরা শিরোনাম

JNU Molestation Case: JNU-এ যৌন হেনস্থার অভিযোগ কংগ্রেস সাংসদের বিরুদ্ধে, অভিযুক্তকে সাসপেন্ডের দাবিতে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ BJP-র মহিলা সাংসদদের
JNU-এ যৌন হেনস্থার অভিযোগ কংগ্রেস সাংসদের বিরুদ্ধে, অভিযুক্তকে সাসপেন্ডের দাবিতে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ BJP-র মহিলা সাংসদদের
Calcutta High Court: বামেদের বুকস্টল দেওয়ার অনুমতি নিয়ে, রাজ্য়কে অবস্থান স্পষ্ট করতে বলল হাইকোর্ট,
বামেদের বুকস্টল দেওয়ার অনুমতি নিয়ে, রাজ্য়কে অবস্থান স্পষ্ট করতে বলল হাইকোর্ট, "ওঁনারা বই বিক্রি করতে চান, খাবার না.."
News Live Blog: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
Sougata Roy On CJP:
"সাহসী তরুণ এরা", ককরোচের প্রশংসায় পঞ্চমুখ সৌগত রায়

ভিডিও

Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget