এক্সপ্লোর

West Bengal Weather Update: এখনই বৃষ্টি কমার কোনও ইঙ্গিতই নেই, আগামী ২৪ ঘণ্টা লাগাতার বর্ষণ দক্ষিণবঙ্গে

West Bengal Weather Forecast: পরিসংখ্যান বলছে, স্বাভাবিকের থেকে ৬৪% বৃষ্টি বেশি হয়েছে কলকাতায়। দক্ষিণবঙ্গে ১৬ শতাংশ অতিরিক্ত বৃষ্টি হয়েছে। এর মধ্যে বেশি বৃষ্টি হয়েছে বাঁকুড়া ও পুরুলিয়া জেলায়।

গত ৫ বছরের মধ্যে কলকাতায় রেকর্ড বৃষ্টি হয়েছে চলতি মাসে অর্থাৎ জুলাই মাসে, জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। পূর্বাভাসে বলা হয়েছে, ঘূর্ণাবর্ত, নিম্নচাপ অক্ষরেখা এবং মৌসুমী অক্ষরেখার ত্রিফলা আক্রমণে আগামী ২৪ ঘণ্টায় ফের ভারী বৃষ্টি হতে পারে দুই বঙ্গে। লাগাতার বৃষ্টির মধ্যে গতকাল ভয়াবহ ধস নামে কালিম্পঙের তারখোলায় ১০ নম্বর জাতীয় সড়কে। যার ফলে, কালিম্পং-এর সঙ্গে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে শিলিগুড়ি ও দার্জিলিং-এর সড়ক যোগাযোগ। 

পরিসংখ্যান বলছে, স্বাভাবিকের থেকে ৬৪% বৃষ্টি বেশি হয়েছে কলকাতায়। দক্ষিণবঙ্গে ১৬ শতাংশ অতিরিক্ত বৃষ্টি হয়েছে। এর মধ্যে বেশি বৃষ্টি হয়েছে বাঁকুড়া ও পুরুলিয়া জেলায়। যদিও স্বাভাবিকের তুলনায় ২৯ শতাংশ কম বৃষ্টিপাত হয়েছে উত্তরবঙ্গে। পূর্বাভাসে বলা হয়েছে, ঘূর্ণাবর্ত, নিম্নচাপ অক্ষরেখা এবং মৌসুমী অক্ষরেখার ত্রিফলা আক্রমণে আগামী ২৪ ঘণ্টায় ফের ভারী বৃষ্টি হতে পারে দুই বঙ্গে। দুই ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, দুই মেদিনীপুর, দুই বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া ও ঝাড়গ্রামে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতেও ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। 

চলতি সপ্তাহে যে উত্তর এবং দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে, সেই পূর্বাভাস আগেই দিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর। নিম্নচাপের জেরে লাগাতার বৃষ্টি চলছে পশ্চিমবঙ্গের একাধিক জেলায়। বিশেষত পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বেশি। নিম্নচাপের সুস্পষ্ট প্রভাব রয়েছে গাঙ্গেয় উপকূলের জেলাগুলিতেও। নাগাড়ে বৃষ্টির জেরে জল জমেছে বিভিন্ন জায়গায়। তার ফলে দেখা দিচ্ছে তীব্র যানজট। জল-যন্ত্রণায় ভোগান্তি হচ্ছে নিত্যযাত্রীদের। কলকাতা-সহ বিভিন্ন জেলায় চলছে লাগাতার বৃষ্টি। রাতভর বৃষ্টির পর সকালেও চালু বর্ষণ। একাধিক জায়গায় জমা জলের জেরে চূড়ান্ত ভোগান্তি হচ্ছে সাধারণ মানুষের। 

বৃহস্পতিবার থেকে বৃষ্টি কমার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে, আগে এই পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া দফতর। তবে বুধবার দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় যে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে তা স্পষ্ট। বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি হবে এবং সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়াও। বুধবার বীরভূম ও মুর্শিদাবাদ জেলাতে ভারী বৃষ্টি হতে পারে। বাকি সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে হবে জানিয়েছে আবহাওয়া দফতর। ভারী বৃষ্টির সম্ভাবনা কমবে বৃহস্পতিবার থেকে। বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে বৃহস্পতিবারের পর, জানিয়েছে হাওয়া অফিস। নিম্নচাপের পর নিম্নচাপের ধাক্কায় বঙ্গে চলছে বর্ষা দুর্ভোগ। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: ২১ জুলাইয়ে অভিযুক্ত ছিলেন মণীশ গুপ্ত, কিন্তু তাঁকেই মন্ত্রী করা হয়েছিল: শুভেন্দু অধিকারী
২১ জুলাইয়ে অভিযুক্ত ছিলেন মণীশ গুপ্ত, কিন্তু তাঁকেই মন্ত্রী করা হয়েছিল: শুভেন্দু অধিকারী
Kalighat TMC:কলকাতা হাইকোর্টে অস্বস্তিতে 'কালীঘাট-তৃণমূল', অন্তর্বর্তী নির্দেশের আবেদন খারিজ
কলকাতা হাইকোর্টে অস্বস্তিতে 'কালীঘাট-তৃণমূল', অন্তর্বর্তী নির্দেশের আবেদন খারিজ
21 July: ২১ জুলাইয়ের রিপোর্ট প্রকাশ পেতেই ক্ষুব্ধ নিহতদের পরিবার,
২১ জুলাইয়ের রিপোর্ট প্রকাশ পেতেই ক্ষুব্ধ নিহতদের পরিবার, "দিদিই বা এরকম করবে কেন ?", শহিদদের পরিবারকে কী পরামর্শ মুখ্যমন্ত্রীর ?
Woman Mysterious Death : নিউটাউনে তরুণীর রহস্যমৃত্যু, রক্তাক্ত অবস্থায় পাওয়া গেল লিভ-ইন পার্টনারকে
নিউটাউনে তরুণীর রহস্যমৃত্যু, রক্তাক্ত অবস্থায় পাওয়া গেল লিভ-ইন পার্টনারকে

ভিডিও

Tarakeswar Srabani Mela 2026: তারকেশ্বরে লক্ষ লক্ষ পুণ্যার্থীদের ভিড়, জমজমাট শ্রাবণী মেলাও
Mamata Banerjee: 'কালীঘাট তৃণমূল'-এর ২১ জুলাইয়ের প্রস্তুতি খতিয়ে দেখলেন মমতা | 21 July | ABP Ananda
Madan Mitra:
Mahua Moitra:
Delhi News: পুলিশের ধরপাকড় অগ্রাহ্য করেই সংসদ ভবনের সামনে আন্দোলনকারীদের বিক্ষোভ | CJP Protest

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
National Film Awards 2026: কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
Baba Vanga : ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
Embed widget