এক্সপ্লোর

Weather Update: আর কিছুক্ষণের মধ্যেই তেড়েফুঁড়ে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টি, কলকাতা-সহ আর কোন কোন জেলায় ?

West Bengal Weather Update:আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে তেড়েফুঁড়ে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টি, কী বলছে হাওয়া অফিস ?

কলকাতা: কলকাতায় সকাল থেকেই একটা ভ্যাপসা গরম পরিস্থিতি রয়েছে। তবে তার মধ্যেই সুখবর শোনালেন আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন, আর কিছুক্ষণের মধ্যেই নামবে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টি।

সঞ্জীব বন্দ্যোপাধ্যায় বলেছেন, আর কিছুক্ষণের মধ্যেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে (Weather Forecast)। বাকি জেলাগুলিতেও হবে। অর্থাৎ হাওয়া, হুগলি, দুই ২৪ পরগনায় হবে। সকাল থেকে অবশ্য বীরভূম, মুর্শিদাবাদে অনেকটাই হয়েছে। মালদা, দিনাজপুরে ইতিমধ্যেই অ্যাকটিভিটি চলছে। মালদা এবং দুই দিনাজপুরেও প্রথম দুই দিন ভারী বৃষ্টির সতর্কতা থাকছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।বিশেষ করে ৫ জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার এবং আলিপুরদুয়ারে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে তাপমাত্রার খুব একটা উল্লেখযোগ্য পরিবর্তন হবে না। তবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে অস্বস্তির মাত্রা বাড়বে। আদ্রতা বৃদ্ধির দরুণ অস্বস্তি বাড়বে।'

 কলকাতায় আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি বেশি। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। তাপমাত্রার হেরফেরে  জ্বর, সর্দি, কাশির মতো উপসর্গ দেখা দিচ্ছে। শিশুরা তো বটেই, জ্বর-কাশি থেকে রেহাই পাচ্ছেন না বয়স্করাও। আবহাওয়ার এই রকমফের দেখে রোগ-জ্বর বালাই সম্পর্কে সতর্ক থাকতে বলছেন চিকিত্‍সকরা। কাশি হলে কমতে সময় লেগে যাচ্ছে অনেক দিন। বিশেষ করে শিশুদের ক্ষেত্রে এই সময় বাড়তি সতর্কতা ও যত্ন প্রয়োজন বলে পরামর্শ দিচ্ছেন চিকিত্‍সকরা।

আরও পড়ুন, জানেন কি রান্নাঘরের এই মশলা জীবন বদলে দিতে পারে ? 

আরও পড়ুন, সাঁতারে কী কী রোগ থেকে মুক্তি ? কী বলছেন চিকিৎসক ?

দক্ষিণ যখন ভিজছে, তার আগে থেকেই বর্ষার দাপট বেড়েছে উত্তরে। উত্তরবঙ্গে প্রবল বৃষ্টিপাতের আশঙ্কার কথা শুনিয়েছে আবহাওয়া দফতর। আগামী কয়েকদিন অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে উত্তরের জেলাগুলিতে । উত্তরবঙ্গের তিন জেলায় অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে ৭০ থেকে ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। ১০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। প্রবল বৃষ্টির কারণে উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় দার্জিলিং ও কালিম্পং এর বেশ কিছু এলাকায় ল্যান্ড স্লাইড বা ভূমিধসের আশঙ্কা রয়েছে। জলস্তর বাড়বে তিস্তা, তোর্সা, জলঢাকার মতো নদীগুলিতে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Priyanka Gandhi On CJP Protest:
"দেশের যুবকদের ওপর পেলেট গান চালানোর অর্ডার কে দিলেন?", শাহ-মোদির কাছে 'জবাব' চাইলেন প্রিয়ঙ্কা, উত্তাল সংসদ
Weather Update: বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ফিরল হলুদ সতর্কতা, রাত থেকেই ভারী বর্ষণের আশঙ্কা ? বড় আপডেট IMD-র
বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ফিরল হলুদ সতর্কতা, রাত থেকেই ভারী বর্ষণের আশঙ্কা ? বড় আপডেট IMD-র
Bankura News: মন্ত্রীর দ্বারস্থ খোদ BJP বিধায়ক, 'তৃণমূল আমলে ধ্বংস' হয়ে যাওয়া পার্কের সংস্কারের দাবি বাঁকুড়ায়
মন্ত্রীর দ্বারস্থ খোদ BJP বিধায়ক, 'তৃণমূল আমলে ধ্বংস' হয়ে যাওয়া পার্কের সংস্কারের দাবি বাঁকুড়ায়
Live News Update : দানের রক্তও ভিন রাজ্যে পাচার ! স্ক্যানারে এই সব এলাকার ব্লাড ব্যাঙ্ক
দানের রক্তও ভিন রাজ্যে পাচার ! স্ক্যানারে এই সব এলাকার ব্লাড ব্যাঙ্ক

ভিডিও

BJP News: গোর্খাল্যান্ডের দাবি থেকে সরছেন বিমল গুরুঙ্গ? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন
Abhishek Banerjee | ১১টি দিঘি-সহ ৫২ বিঘা সরকারি জমি হস্তান্তরের অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। TMC news
Sangsarer Sangkirtan | সিরিয়ালের সেট হঠাৎ হয়ে উঠল যাত্রামঞ্চ। সংসারের সংকীর্তন-এর বিশেষ যাত্রা পর্বে কী অভিজ্ঞতা হল কলাকুশলীদের?
CPM News : NEET নিয়ে তোলপাড়ের মধ্যেই ঐশী ঘোষের খোঁজে সিপিএমের সদর দফতরে দিল্লি পুলিশ
Supreme Court : NEET আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget