এক্সপ্লোর

Weather Update: বঙ্গে কালবৈশাখীর পূর্বাভাস, সপ্তাহজুড়ে এই জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা

Weather Forecast: কাল ও পরশু ঝড়-বৃষ্টির সম্ভাবনা বাড়বে দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গে ফের ঝড় বৃষ্টির সতর্কতা। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি ও ঝড়ের সম্ভাবনা বাড়বে।

কলকাতা: আজ শহরে বৃষ্টির সম্ভাবনা (Weather Update)। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টি পূর্বাভাস। আলিপুর আবহওয়া দফতর জানিয়েছে, শনিবার পর্যন্ত সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ ঝড় বৃষ্টি হতে পারে। কিছু জেলায় কালবৈশাখীর সঙ্গে বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি সম্ভাবনা। কাল ও পরশু ঝড়-বৃষ্টির সম্ভাবনা বাড়বে দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গে ফের ঝড় বৃষ্টির সতর্কতা। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি ও ঝড়ের সম্ভাবনা বাড়বে। শুক্রবার থেকে ঝড় বৃষ্টির পরিমাণ কমবে উত্তরবঙ্গের জেলাগুলিতে। 

দক্ষিণবঙ্গের আবহাওয়া: বুধবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টি হতে পারে হালকা মাঝারি। তার সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইতে পারে বিক্ষিপ্তভাবে। বৃহস্পতিবার ও শুক্রবার বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির পরিমাণ বাড়বে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি দু এক পশলা কলকাতা সহ দক্ষিণ বঙ্গের সব জেলাতেই। ৩০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইবে। বৃহস্পতিবার উত্তর ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলাতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সঙ্গে ঝড়ের পরিমাণ একটু বেশি হবে। ৬০ কিলোমিটার গতিবেগের দমকা ঝড়ো হাওয়া বইতে পারে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় কালবৈশাখের মতো পরিস্থিতির সম্ভাবনা। শুক্রবার চার জেলায় কালবৈশাখীর মতো পরিস্থিতির সম্ভাবনা। পূর্ব-পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পুরুলিয়া জেলাতে বজ্রবিদ্যুৎসহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে ৬০ কিলোমিটার পর্যন্ত প্রতি ঘন্টায় গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইবে। শনিবারেও বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া জেলাতে। এরপরেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে। তবে তার প্রভাব অনেকটা কমবে। আগামী কয়েকদিনের তাপমাত্রা খুব একটা বড়সড় পরিবর্তন নেই। ঝড় বৃষ্টি হলে তাপমাত্রা সামান্য কমবে; আবার রোদ উঠলে তাপমাত্রা বাড়বে।

উত্তরবঙ্গের আবহাওয়া: বুধবার ফের ঝড় বৃষ্টির সতর্কতা। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি এবং ঝড়ের সম্ভাবনা বাড়বে উত্তরবঙ্গের প্রায় সব জেলাতে। দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা সব জেলার কিছু অংশে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। বৃহস্পতিবার উত্তরবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। বৃহস্পতিবার ঝড়-বৃষ্টির পরিমাণ একটু বাড়বে। দার্জিলিং থেকে মালদা পর্যন্ত সব জেলাতেই বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টি। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বাতাস বইতে পারে। শুক্রবার থেকে ঝড় বৃষ্টির পরিমাণ কমবে উত্তরবঙ্গের জেলাগুলিতে। উপরের দিকে তিন জেলা এবং মালদা মোট চার জেলাতে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ হালকা মজুরি বৃষ্টির সঙ্গে ঝড়ের গতিবেগ ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘন্টায় হতে পারে।

কলকাতার আবহাওয়া: সকালে পরিষ্কার আকাশ। বেলায় আংশিক মেঘলা আকাশ। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় দুপুর বেলায় অস্বস্তি বাড়বে। বিকেল বা রাতের দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে। তাপমাত্রার বড়সড় পরিবর্তন নেই। শুক্রবার পর্যন্ত বিকেল বা সন্ধের দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে কলকাতায়। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৭.২ ডিগ্রি। গতকাল  দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.২ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৪৫ থেকে ৮৮ শতাংশ। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: 'ককরোচ-মকরোচ রাতারাতি কোথা থেকে বেরিয়ে আসে?', CJP আন্দোলনকারীর বাবার মৃত্যু নিয়ে বললেন দিলীপ ঘোষ
'ককরোচ-মকরোচ রাতারাতি কোথা থেকে বেরিয়ে আসে?', CJP আন্দোলনকারীর বাবার মৃত্যু নিয়ে বললেন দিলীপ ঘোষ
Kolkata Building Collapse: সাতসকালে বিকট শব্দ, কলকাতায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ, মৃত্যু..
সাতসকালে বিকট শব্দ, কলকাতায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ, মৃত্যু..
GEN Z-র বিরাট জয়,ছাত্র আন্দোলনে মাথা নোয়াল ঝাড়খণ্ড সরকারও, বাতিল হল নিয়োগ পরীক্ষা
GEN Z-র বিরাট জয়,ছাত্র আন্দোলনে মাথা নোয়াল ঝাড়খণ্ড সরকারও, বাতিল হল নিয়োগ পরীক্ষা
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরে আগুন
কলকাতা বিমানবন্দরে আগুন

ভিডিও

Tarapith Fire: তারাপীঠের হোটেলে ভয়াবহ আগুন। পুড়ে-ঝলসে মৃত্য়ু হল ৯ জন মানুষের
Bhatpara News: বৃদ্ধ দম্পতির সঙ্গে প্রতারণা, ঠকিয়ে বাড়ি দখল, অভিযোগ উঠল উত্তর ২৪ পরগনার ভাটপাড়ায়
Tarapith Fire: তারাপীঠের হোটেলে ২ শিশু-সহ আলিপুরদুয়ার-মেঘালয়ের ৯ পুণ্যার্থী জীবন্ত দগ্ধ
Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget