এক্সপ্লোর

West Bengal Weather Update : বড়দিনে সামান্য কমল তাপমাত্রা, নতুন বছরের আগে কোন দিকে মোড় নেবে কলকাতার আবহাওয়া ?

ক্রিসমাস ইভে হঠাৎ বেড়ে যাওয়া দিন ও রাতের তাপমাত্রা ক্রিসমাসে কিছুটা কমল।  আগামী ২৪ ঘন্টায় সিকিমে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে ।

সঞ্চয়ন মিত্র, কলকাতা :  কিছুটা দুর্বল হল পশ্চিমী ঝঞ্ঝা। আর তার জেরে দিন ও রাতের তাপমাত্রা সামান্য করে কমল কলকাতা সহ দক্ষিণবঙ্গে। বড়দিনে শীতের আমেজ তেমন প্রকট নয় বটে, কিন্তু রবিবারের থেকে কিছুটা আরামদায়ক আবহাওয়া। সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৯। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। তবে আবহাওয়া দফতর জানাচ্ছে,  আপাতত এর থেকে বেশি পারদ পতনের সম্ভাবনা কম। বড়দিনের সকালে ও রাতে শীতের সামান্য আমেজই থাকবে।  বেলা বাড়লে বাড়বে  উষ্ণতা। বাতাসে জলীয় বাষ্প থাকায় ঘামও হতে পারে।  আবহাওয়া দফতর জানাচ্ছে, বঙ্গোপসাগরে ফের তৈরি হচ্ছে  ঘূর্ণাবর্ত। মঙ্গলবারের পর আকাশ মেঘলা হওয়ার সম্ভাবনা। তাই জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা আপাতত নেই। আগামী ২৪ ঘন্টায় সিকিমে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে । তার  খুব সামান্য হলেও প্রভাব পড়তে পারে দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায়।

দক্ষিণবঙ্গের আবহাওয়া 

আগামী কয়েকদিন একই রকম থাকবে তাপমাত্রা। সকালের দিকে হালকা মাঝারি কুয়াশার সম্ভাবনা। বেলা বাড়লে পরিষ্কার আকাশ। মঙ্গলবারের পর কোথাও আংশিক মেঘলা কোথাও সম্পূর্ন মেঘলা আকাশ। তবে আপাতত আগামী ৪ দিন বৃষ্টির তেমন সম্ভাবনা নেই। আংশিক মেঘলা আকাশ হলেও বৃষ্টির সম্ভাবনা নেই। বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরির প্রক্রিয়া শুরু হলে দক্ষিণবঙ্গে বাড়বে পুবালী হাওয়ার দাপট। কমবে উত্তর পশ্চিমী শীতল হাওয়ার প্রভাব।

 উত্তরবঙ্গের আবহাওয়া 

উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা প্রায় একই রকম থাকবে। হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলাতে। বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা সিকিমে। সিকিমে তুষারপাতের প্রভাব পড়বে দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায়। বাকি উত্তরবঙ্গে শুকনো আবহাওয়াই থাকবে। 

কলকাতার আবহাওয়া 

ক্রিসমাস ইভে হঠাৎ বেড়ে যাওয়া দিন ও রাতের তাপমাত্রা ক্রিসমাসে কিছুটা কমল।  শীতের আমেজ তেমন প্রকট নয় বটে, কিন্তু রবিবারের থেকে কিছুটা আরামদায়ক আবহাওয়া। সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৯। 

অন্যান্য রাজ্য

ডিসেম্বরের বাকি দিনগুলোতে উত্তর-পশ্চিম ও মধ্য ভারতের তাপমাত্রা ২ ডিগ্রী বেড়ে যাবে। পূর্ব ভারতের রাজ্যগুলিতেও ২ থেকে ৩ ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে ডিসেম্বরের ৩০ তারিখের মধ্যে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি বা শিলাবৃষ্টির সম্ভাবনা আসাম মেঘালয় মনিপুর মিজোরাম ত্রিপুরা উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে। বৃষ্টির সম্ভাবনা ক্রমশ কমবে দক্ষিণ ভারতেও। তামিলনাড়ু এবং পুদুচেরি মাহে করাইকালে বৃষ্টি চলবে বিক্ষিপ্তভাবে।

পাঞ্জাব, চণ্ডীগড়, হরিয়ানা ও দিল্লিতে পারদ ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে। পাঞ্জাব থেকে উত্তরপ্রদেশ পর্যন্ত ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা  থাকবে।  উত্তরপ্রদেশ থেকে ঝাড়খন্ড পর্যন্ত ৮ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বজায় থাকবে। উত্তর-পশ্চিম ভারতে কুয়াশায় দৃশ্যমানতা অনেকটাই কম। পাঞ্জাব হরিয়ানা ও উত্তরপ্রদেশে বেশ কিছু এলাকায় দৃশ্যমানতা অনেকটাই কমে যাবে। 

আরও পড়ুন : পড়েছিল সতীর ব্রহ্মরন্ধ্র, এখানে পাপস্খালন করেছিলেন স্বয়ং রামচন্দ্র, পড়ুন মরুতীর্থ হিংলাজ কথা

সেরা শিরোনাম

Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
West Bengal News LIVE: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা
Gyanesh Kumar: জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
West Midnapore News: বোর্ড গঠন ঘিরে ধুন্ধুমার, বিজেপির বিক্ষোভে উত্তাল খড়গপুর পুরসভা চত্বর, লাঠিচার্জ পুলিশের
বোর্ড গঠন ঘিরে ধুন্ধুমার, বিজেপির বিক্ষোভে উত্তাল খড়গপুর পুরসভা চত্বর, লাঠিচার্জ পুলিশের

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Indian Economy: বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
New York Durga Puja: নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Embed widget