এক্সপ্লোর

Weather Update: কলকাতায় একলাফে ৪ ডিগ্রি বাড়ল পারদ, আরও গরম বাড়বে শহরে?

Weather Forecast: আগামী ৪ থেকে ৫ দিন দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা জুড়ে তাপপ্রবাহের পরিস্থিতি জারি থাকবে।  

সঞ্চয়ন মিত্র, কলকাতা: ৪০ ডিগ্রি ছুঁইছুঁই কলকাতার (Kolkata) পারদ। অনেক জেলাতেই তাপমাত্রা (Temperature) ৪০ পার।  ঊর্ধ্বমুখী তাপমাত্রার সঙ্গে লাগামছাড়া আর্দ্রতায় অস্বস্তি চরমে। আবহাওয়া দফতরের (Weather Department) পূর্বাভাস, আগামী চার থেকে পাঁচদিন বৃষ্টির (Rain) কোনও সম্ভাবনাই নেই দক্ষিণবঙ্গে (South Bengal)। উল্টে তাপপ্রবাহের পরিস্থিতি জারি থাকবে একাধিক জেলায় (Districts)।


রাজ্যে (West Bengal) তাপপ্রবাহের পরিস্থিতি। ৪০ ডিগ্রি সেলসিয়াসের দোরগোড়ায় কলকাতা। আলিপুরে (Alipore) সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড হল ৩৯ দশমিক ৬। স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি বেশি। আর কলকাতা লাগোয়া উত্তর ২৪ পরগনার ব্যারাকপুরে তাপমাত্রা ছাড়াল ৪০ ডিগ্রি। গায়ে জ্বালা ধরানো রোদের তেজ...সঙ্গে দরদরিয়ে ঘাম...তাপদাহ থেকে স্বস্তি পেতে একটু বৃষ্টির আশায় চেয়ে দক্ষিণবঙ্গবাসী। 

কিন্তু এই পরিস্থিতিতেও আশার বাণী শোনাতে পারছে না আলিপুর।এই হাঁসফাঁস পরিস্থিতি থেকে এখনই যে রেহাই মিলছে না, রবিবার সেকথা জানিয়ে দিল আবহাওয়া দফতর। পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা জুড়ে তাপপ্রবাহের পরিস্থিতি জারি থাকবে।  

আরও পড়ুন, হঠাৎ করেই হেপাটাইটিস, ইউরোপের ঘটনায় উদ্বেগে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

আগামী ৪ থেকে ৫ দিন দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। শুধু কলকাতা নয়, তীব্র গরমে পুড়ছে গোটা দক্ষিবঙ্গ। রবিবার রেকর্ড গরম ছিল বাঁকুড়ায় ৪৩.১। তারপরেই রয়েছে পশ্চিম বর্ধমানের পানাগড় ৪২.৫। আর আসানসোল ৪২.৩। কলাইকুন্ডায় ৪১.৩,  আর মেদিনীপুরে ৪২। তাপমাত্রার সূচকই বলে দিচ্ছে পশ্চিম মেদিনীপুর জেলায় গরমের দাপট কতটা?                                            

বর্ধমান- ৪১.৮
পুরুলিয়া- ৪১.৭
বীরভূমের শ্রীনিকেতনে- ৪১.৭
তীব্র দহনজ্বালা পোহাতে হচ্ছে সবাইকে।  


আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, 
পুরুলিয়া
বাঁকুড়া 
বীরভূম
পশ্চিম মেদিনীপুর
ঝাড়গ্রাম 
এবং পশ্চিম বর্ধমান- এই ৭ জেলায় তাপপ্রবাহের চোখরাঙানি চলবে। তবে বৃষ্টি হবে উত্তরবঙ্গের ওপরের ৫ জেলায়।                                                                                              

সেরা শিরোনাম

Gyanesh Kumar: জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
West Midnapore News: বোর্ড গঠন ঘিরে ধুন্ধুমার, বিজেপির বিক্ষোভে উত্তাল খড়গপুর পুরসভা চত্বর, লাঠিচার্জ পুলিশের
বোর্ড গঠন ঘিরে ধুন্ধুমার, বিজেপির বিক্ষোভে উত্তাল খড়গপুর পুরসভা চত্বর, লাঠিচার্জ পুলিশের
News Live Update : তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু
তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু
Bar Council Election Result 2026: বার কাউন্সিল ভোটে বিরাট জয় BJP-র, বেলেঘাটার বিধায়ককে খোঁচা মুখ্যমন্ত্রীর
বার কাউন্সিল ভোটে বিরাট জয় BJP-র, বেলেঘাটার বিধায়ককে খোঁচা মুখ্যমন্ত্রীর

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget