এক্সপ্লোর

Who On Hepatitis: হঠাৎ করেই হেপাটাইটিস, ইউরোপের ঘটনায় উদ্বেগে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

Severe Hepatitis:বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, এখনও পর্যন্ত ১২টি দেশ থেকে ১৬৯ টি সংক্রমণের ঘটনার হদিশ পাওয়া গিয়েছে।  

নয়াদিল্লি: কোভিড যেতে না যেতেই হেপাটাইটিস নিয়ে উদ্বেগ প্রকাশ করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সম্প্রতি বিশ্বের বিভিন্ন দেশ থেকে যে তথ্য় এসেছে, তাতে শিশুদের মধ্যে হেপাটাইটিস সংক্রমণের ঘটনা বাড়ছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। 

কী বলেছে WHO:
বিশ্ব স্বাস্থ্য সংস্থা শনিবার জানিয়েছে, সম্প্রতি শিশুদের মধ্যে অ্যাকিউট (Acute) হেপাটাইটিস সংক্রমণের ঘটনা লক্ষ্য করা গিয়েছে। যার উৎস, অর্থাৎ সংক্রমণ কী থেকে হচ্ছে তা এখনও অজানা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, এখনও পর্যন্ত ১২টি দেশ থেকে ১৬৯ টি সংক্রমণের ঘটনার হদিশ পাওয়া গিয়েছে।  

কীভাবে মিলেছে এই তথ্য:
বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে বিভিন্ন দেশের স্বাস্থ্য মন্ত্রকের তরফে এই তথ্য তাদের দেওয়া হয়েছে। ছোট বাচ্চাদের যকৃতে প্রদাহ হয় এই রোগে।

কোন কোন দেশে হদিস?
WHO জানিয়েছে, ২১ এপ্রিল পর্যন্ত পাওয়া তথ্যের ভিত্তিতে এখনও পর্যন্ত মূলত ইউরোপেই এমন ঘটনা দেখতে পাওয়া গিয়েছে। ব্রিটেন, স্পেন, ইজরায়েল, ডেনমার্ক. আয়ারল্যান্ড, নরওয়ে, ইতালি, রোমানিয়া, বেলজিয়ামে এমন সংক্রমণের হদিশ মিলেছে। আমেরিকাতেও হদিশ পাওয়া গিয়েছে। এখনও পর্যন্ত যে ১৬৯টি সংক্রমণের ঘটনা জানা গিয়েছে, তার মধ্যে ১১৪টি ঘটনাই ব্রিটেনের। এমন ঘটনায় উদ্বেগে বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃপক্ষ।

কোন বয়সে সংক্রমণ:
এখনও পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী,  এক মাস থেকে ১৬ বছর বয়স পর্যন্ত নাবালকদের ক্ষেত্রে এই সংক্রমণ দেখা গিয়েছে।  

সতর্ক আমেরিকা:
আমেরিকার স্বাস্থ্য পরিকাঠামোর সঙ্গে যুক্ত সবাইকে সতর্ক করা হয়েছে। সেদেশের সবস্তরে চিকিৎসকদের ছোটদের হওয়া হেপাটাইটিস সংক্রমণের বিষয়টি নিয়ে সতর্ক করা হয়েছে। নাবালকদের লিভারে সংক্রমণের বা সেই রকম উপসর্গের যে হদিশ মিলছে তার কারণ এখনও অজানা। কোনওভাবে Cold virus-এর সঙ্গে এমন ঘটনার কোনও যোগ রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে আমেরিকায়। 

WHO-এর দাবি:
এখনও পর্যন্ত ৭৪টি সংক্রমণের ক্ষেত্রে কমন কোল্ড ভাইরাস (Common Cold Virus) বা অ্যাডিনোভাইরাসের (Adenovirus) খোঁজ মিলেছে । বেশ কিছু ক্ষেত্রে কোভিড সংক্রমণের হদিশ মিলেছে। আবার ১৯টি এমন ঘটনা মিলেছে যেখানে কোভিড এবং অ্যাডিনোভাইরাস দুটি সংক্রমণই পাওয়া গিয়েছে। এর সঙ্গে কি লিভারে প্রদাহের কোনও যোগ রয়েছে? বিষয়টি বুঝতে সদস্য দেশগুলির সঙ্গে মিলে পরিস্থিতি বিশ্লেষণ করা হচ্ছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

আরও পড়ুন:  দেশে ফের উদ্বেগ বাড়াচ্ছে করোনা সংক্রমণ, ২৭ এপ্রিল মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Vietnam Airlines Boeing 787: ঘষা খেল লেজ, পর পর ফাটল চারটি টায়ার, শেষে আকাশ থেকে ছড়াতে হল তেল, বিমানযাত্রায় প্রাণ যায় যায় অবস্থা হল যাত্রীদের
ঘষা খেল লেজ, পর পর ফাটল চারটি টায়ার, শেষে আকাশ থেকে ছড়াতে হল তেল, বিমানযাত্রায় প্রাণ যায় যায় অবস্থা হল যাত্রীদের
US Elections: এবার আমেরিকাতেও SIR? জ্ঞানেশ কুমারের সঙ্গে কথা হয়েছে, জানালেন ডোনাল্ড ট্রাম্প
এবার আমেরিকাতেও SIR? জ্ঞানেশ কুমারের সঙ্গে কথা হয়েছে, জানালেন ডোনাল্ড ট্রাম্প
Hindu Minorities in Pakistan: সংখ্যালঘু হিন্দুদের ‘সহ্য’ করছে পাকিস্তান? আসিফ আলি জ়ারদারির মন্তব্যে বিতর্ক, চেয়ার বাঁচাতে হাতিয়ার বিভেদ?
সংখ্যালঘু হিন্দুদের ‘সহ্য’ করছে পাকিস্তান? আসিফ আলি জ়ারদারির মন্তব্যে বিতর্ক, চেয়ার বাঁচাতে হাতিয়ার বিভেদ?
Donald Trump : হরমুজ সঙ্কট অব্যাহত, আমেরিকানদের 'পেট্রোলের জন্য একটু বেশি টাকা খরচ করার' আহ্বান ট্রাম্পের
হরমুজ সঙ্কট অব্যাহত, আমেরিকানদের 'পেট্রোলের জন্য একটু বেশি টাকা খরচ করার' আহ্বান ট্রাম্পের

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget