এক্সপ্লোর

West Bengal Weather : শীতে বিরতি , কালই ১০ জেলায় বৃষ্টির দাপট, আপনার জেলাতেও ভেজা ঠান্ডা?

যে কোনও সময়ই বৃষ্টি নামার ইঙ্গিত।  শনিবার দক্ষিণবঙ্গের দশ জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।

অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা : মাঝ ডিসেম্বর থেকেই খামখেয়ালি আবহাওয়া। কখনও ঘুম ভাঙছে কনকনে শীতে, কুয়াশার চাদর সরিয়ে। কখনও আবার হঠাৎই ভ্যানিস ঠান্ডা। এবার আবহাওয়া দফতর জানাল , বড়দিনের আগেই দক্ষিণবঙ্গের আট থেকে দশ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এদিকে বেড়ানোর মরসুমে উত্তরবঙ্গে শুধুই দার্জিলিং এবং কালিম্পংয়েও শনিবার বৃষ্টি ও তুষারপাতের সামান্য সম্ভাবনা রয়েছে । 

শনিবার দার্জিলিং এর উঁচু পার্বত্য এলাকায় হালকা তুষারপাতের সামান্য সম্ভাবনা রয়েছে। এর আগেও তুষারপাত হয়েছে সান্দাকফুতে। কালিম্পংয়েও  সম্ভাবনা সামান্য। গত বছরের মতো এবছরও সিকিমে তুষারপাত হতে পারে।   তার প্রভাব পড়তে পারে সংলগ্ন উত্তরবঙ্গের পার্বত্য এলাকায়।

অন্যদিকে, দক্ষিণবঙ্গে তাপমাত্রার ওঠানামার মধ্যেই আকাশে মেঘের আনাগোনা।  শুক্রবার দক্ষিণবঙ্গে কলকাতা সহ আট জেলায় হালকা বৃষ্টি হতে পারে। সকাল থেকেই বইছে হাওয়া। যে কোনও সময়ই বৃষ্টি নামার ইঙ্গিত।  শনিবার দক্ষিণবঙ্গের দশ জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গে দার্জিলিং ও কালিম্পং এ হালকা বৃষ্টি শনিবার।                   

কলকাতা সহ দক্ষিণবঙ্গে শুক্র ও শনিবার কুয়াশা থাকবে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলাতে ঘন কুয়াশা থাকতে পারে।  দৃশ্যমানতা নামবে ২০০ মিটারের নিচে। কোথাও ৫০ মিটারের নিচে চলে যেতে পারে দৃশ্যমানতা।

শুক্রবার কলকাতায় তাপমাত্রা স্বাভাবিকের ওপরেই। আগামী ২ থেকে ৩ দিন এমনই তাপমাত্রা থাকবে বঙ্গে। শীতের আমেজে পড়েছে সাময়িক বিরতি। বদলে মহানগর ভিজতে পারে বৃষ্টির ফোঁটায়। শুক্রবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৯ ডিগ্রি। বৃহস্পতিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.২ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৪২ থেকে ৯৫ শতাংশ।                        

এদিকে একটি সুস্পষ্ট নিম্নচাপ দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় অবস্থান করছে । উত্তর-পশ্চিম দিকে এগিয়ে এটি দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূল এলাকায় অবস্থান করবে।   নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হচ্ছে উত্তর-পশ্চিম ভারতে। ২৭ ডিসেম্বর উত্তর-পশ্চিম ভারতে ঢুকবে ঝঞ্ঝা।  

 আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী সপ্তাহে ফের নামবে পারদ। বড়দিনে শীতের আমেজ থাকলেও জাঁকিয়ে শীত নয়। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 

সেরা শিরোনাম

West Bengal News Live: আজ কালীপুজো, তারাপীঠ থেকে দক্ষিণেশ্বর, কামাখ্যা থেকে নলাটেশ্বরীর মন্দিরে ভক্তদের ঢল
আজ কালীপুজো, তারাপীঠ থেকে দক্ষিণেশ্বর, কামাখ্যা থেকে নলাটেশ্বরীর মন্দিরে ভক্তদের ঢল
News Live: তারাপীঠ থেকে দক্ষিণেশ্বর, কামাখ্যা থেকে নলাটেশ্বরীর মন্দিরে ভক্তদের ঢল
তারাপীঠ থেকে দক্ষিণেশ্বর, কামাখ্যা থেকে নলাটেশ্বরীর মন্দিরে ভক্তদের ঢল
Weather Update: বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণের আশঙ্কা ভাইফোঁটায়, নামবে তাপমাত্রাও, আজ কালীপুজোয় কেমন থাকবে আবহাওয়া ? জানাল IMD
বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণের আশঙ্কা ভাইফোঁটায়, নামবে তাপমাত্রাও, আজ কালীপুজোয় কেমন থাকবে আবহাওয়া ? জানাল IMD
Bankura News:উত্তরাখণ্ডে ট্রেকিং করতে গিয়ে ৪ অভিযাত্রীর মৃত্যু, দেহ ফিরল বাঁকুড়ায়, এখনও নিখোঁজ এক
উত্তরাখণ্ডে ট্রেকিং করতে গিয়ে ৪ অভিযাত্রীর মৃত্যু, দেহ ফিরল বাঁকুড়ায়, এখনও নিখোঁজ এক

ভিডিও

Lake Kalibari: আলোর উৎসবে প্রস্তুতি সর্বত্র, পুজোর আয়োজনে লেক কালীবাড়ি
Kali Puja 2026: ৭৩ বছরে পা দিল শ্যামাচরণ মিত্র লেন শ্যামাপুজো কমিটি, পুজোর থিম অসীমা
Kali Puja 2026: ৮০ তম বছরে পা দিল ব্যারাকপুর নয়া বস্তি মহাবীর সমিতির পুজো
Kali Puja 2026: ৫৯ বছরে পড়ল সরশুনা বাঘাযতীন ক্লাবের পুজো, এ বছর তাদের থিম 'আবার'
Kali Puja 2026: আলোক আনন্দ সম্মান সেরার শিরোপা পেল KIT যুবকবৃন্দ । ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget