এক্সপ্লোর

Weather Update: সোমবার থেকে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে, উত্তরবঙ্গেও আগামী কয়েকদিন ভারী বর্ষণের পূর্বাভাস

Weather Forecast: মঙ্গলবার পর্যন্ত রাজ্যজুড়ে বৃষ্টি চলবে। কালও উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস। 

Weather Update: রবিবার সন্ধ্যায় কলকাতা-সহ দুই ২৪ পরগনায় শুরু হয় ঝড়-বৃষ্টি। গার্ডেনরিচে ঝোড়ো হাওয়ায় ভেঙেছে তোরণ। বর্ধমান, মালদা, আলিপুরদুয়ারেও ঝড়- বৃষ্টি হয়েছে বলে জানা গিয়েছে। আলিপুরদুয়ারে শিলাবৃষ্টিও হয়েছে রবিবার সন্ধেবেলা। আগামী মঙ্গলবার পর্যন্ত রাজ্যজুড়ে বৃষ্টি চলবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। আগামী কাল অর্থাৎ সোমবারও উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।               

রবিবার সন্ধ্যায় কলকাতা-সহ দক্ষিণবঙ্গ জুড়ে ঝড়বৃষ্টি হয়েছে। একাধিক জেলা থেকে ঝড়বৃষ্টির খবর পাওয়া গিয়েছে। এই তালিকায় রয়েছে উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান। দক্ষিণবঙ্গের এই জেলাগুলিতে রবিবার সন্ধে থেকে ব্যাপক ঝড়বৃষ্টি শুরু হয়। কলকাতার একাংশেও বেশ ভালই বৃষ্টি হয়েছে রবিবার সন্ধ্যায়। ভারী বৃষ্টি হয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতেও। আলিপুরদুয়ারে শিলাবৃষ্টি হয়েছে আজ অর্থাৎ রবিবার। মালদাতেও ঝড়বৃষ্টি হয়েছে আজ। আগামীকালও উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মঙ্গলবার পর্যন্ত রাজ্যজুড়ে বৃষ্টি চলবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। সোমবার থেকে দক্ষিণবঙ্গেও বৃষ্টির পরিমাণ বাড়তে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। আগামীকাল উত্তরবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে বেশি ঝড়-বৃষ্টির আশঙ্কা রয়েছে আগামীকাল।                                    

রবিবার এমনিতেই ঝড়বৃষ্টির পূর্বাভাস ছিল। আলিপুর আবহাওয়া দফতর আগেই জানিয়েছিল, আজ ঝড়বৃষ্টি হতে পারে কলকাতা-সহ আশপাশের এলাকায়। রবিবার সকাল থেকেই মেঘলা ছিল আকাশ। রোদের ঝলক সেভাবে পাওয়া যায়নি। সকাল থেকেই বইছিল ঝোড়ো হাওয়া। সন্ধ্যা নামতেই বেশ কয়েক জায়গায় শুরু হয় ঝড়বৃষ্টি। তবে বৃষ্টি হলেও তাপমাত্রার বিশেষ হেরফের হয়নি। ভ্যাপসা গরম তেমনভাবে কমেনি এই বৃষ্টির প্রভাবে। আগামী সপ্তাহেও প্রথম ২ দিন অর্থাৎ সোমবার এবং মঙ্গলবার উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ, দু'ক্ষেত্রেই একাধিক জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে তাপমাত্রার বিশেষ হেরফের হবে না বলেও আভাস হাওয়া অফিসের।               

চলতি সপ্তাহের বৃহস্পতিবারেও সন্ধেবেলা বৃষ্টি হয়েছিল দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। তার সঙ্গে বইছিল ঝোড়ো হাওয়াও। সেদিন ভারী বৃষ্টি হয়েছিল দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। কলকাতার একাংশের পাশাপাশি হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনার বিভিন্ন অংশেও সেদিন বৃষ্টি হয়েছিল। 

সেরা শিরোনাম

Barun Biswas: সেরিব্রাল অ্য়াটাকে হাসপাতালে ভর্তি সুটিয়ায় প্রতিবাদী শিক্ষক বরুণ বিশ্বাসের বাবা
Barun Biswas: সেরিব্রাল অ্য়াটাকে হাসপাতালে ভর্তি সুটিয়ায় প্রতিবাদী শিক্ষক বরুণ বিশ্বাসের বাবা
West Bengal News Live : প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের বাড়িতে ED
প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের বাড়িতে ED
Rejinagar By Election: রেজিনগরে ঋতব্রত তৃণমূলের প্রচারে মর্মান্তিক ঘটনা! নেতার ছোড়া লজেন্স কুড়োতে গিয়ে মৃত্যু শিশুর
রেজিনগরে ঋতব্রত তৃণমূলের প্রচারে মর্মান্তিক ঘটনা! নেতার ছোড়া লজেন্স কুড়োতে গিয়ে মৃত্যু শিশুর
Contractual Teachers Agitation : ৩০ ঘণ্টারও বেশি সময় ধরে অবস্থানে চুক্তিভিত্তিক শিক্ষকরা, 'যতদিন না সমাধান পাব, এখানেই বসে থাকব'
৩০ ঘণ্টারও বেশি সময় ধরে অবস্থানে চুক্তিভিত্তিক শিক্ষকরা, 'যতদিন না সমাধান পাব, এখানেই বসে থাকব'

ভিডিও

SRFTI Clash: ABGP-র বিরুদ্ধে হামলার অভিযোগ ক্যাম্পাসের আবাসিক ছাত্রদের,
Bad Road Condition: কলকাতা থেকে জেলা, পুজোর আগে বিভিন্ন জায়গায় রাস্তার বেহাল দশার ছবি! Kolkata
ED on Indranil Sen: দুর্গাপুজোকে সামনে রেখে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ, ইন্দ্রনীলের বাড়িতে ED
Nandigram News: নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হাসিরানি রথের বিরুদ্ধে কংগ্রেসের মামলা খারিজ হাইকোর্টে
NIA Investigation: রাজ্যে জঙ্গি-যোগের অভিযোগে ফের গ্রেফতার! বজবজে NIA-র জালে যুবক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Drug Control News : প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
Assam Home Stay Woman Death : হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
Bangkok Flood: ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
NIA Operation: পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
Tata Sons: শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
Winter: এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
Mecheda News: দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
Embed widget