এক্সপ্লোর

Weather Update: দোলে ভিজল বাংলার একাধিক জেলা! কালও ঝড়বৃষ্টির পূর্বাভাস? মঙ্গলবার কেমন আবহাওয়া?

Weather: আবহাওয়া দফতরের তরফে আজ রাত ১০টার পর থেকে আগামী ২ থেকে ৩ ঘণ্টার জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে আলিপুরদুয়ার, বীরভূম, কোচবিহার, দার্জিলিং, পূর্ব মেদিনীপুর প্রভৃতি জেলায়।

কলকাতা: বসন্ত উৎসবের (Holi 2024) সন্ধ্যায় প্রবল বৃষ্টিতে ভিজেছে শহর কলকাতা (Kolkata Weather Update) ও তার আশেপাশের অঞ্চল। গুমোট কাটিয়ে আরামদায়ক আবহাওয়া চারিদিকে। আগামীকাল কেমন থাকবে রাজ্যের আবহাওয়া? আবারও বৃষ্টি নাকি খটখটে রোদে পুড়বে গা? আজ ও কাল কলকাতা-সহ দক্ষিণবঙ্গের (South Bengal) প্রায় সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে (Thunderstorm Lightening)। ৩০-৪০ কিলোমিটার বেগে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। এমনই জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে (Meteorological Department)।

আগামীকাল কেমন থাকবে রাজ্যের আবহাওয়া?

আকাশে রঙের ছোঁয়া। সেই সঙ্গে সন্ধ্যা থেকে আকাশের মুখ ভার। আজ ও কাল কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ৩০-৪০ কিলোমিটার বেগে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হয়েছে।

কালও ভিজতে পারে কলকাতা-সহ প্রায় গোটা দক্ষিণবঙ্গই। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৭, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে আবহাওয়ার উন্নতি হবে। ফের ঊর্ধ্বমুখী হবে পারদ। অন্যদিকে, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে উত্তরবঙ্গে আগামী কয়েকদিন বৃষ্টি চলবে।

আবহাওয়া দফতর জানিয়েছে বৃষ্টি ও বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো দমকা হাওয়া চলবে উত্তর-পূর্ব ভারতে, পশ্চিমবঙ্গে ও সিকিমে। এছাড়া কলকাতা ও তার আশেপাশের অঞ্চলে ২৬ মার্চ সকাল থেকে ২৭ মার্চ সকাল পর্যন্ত বৃষ্টি, বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে, সেই বইবে দমকা হাওয়াও। সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৪ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন ২২ ডিগ্রি সেলসিয়াস থাকার সম্ভাবনা। ঝোড়ো হাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার ও আলিপুরদুয়ারের একাধিক অংশে। বাকি জেলাগুলিতেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামীকাল সূর্যোদয় হবে সকাল ৫টা ৩৫ নাগাদ, সূর্যাস্ত হবে বিকেল ৫টা ৫০ নাগাদ। 

 

আরও পড়ুন: Fatal Accidents: উৎসবের দিন ২ জেলায় জলে ডুবে মৃত্যু ৫ কিশোরের, এলাকায় শোকের ছায়া

আবহাওয়া দফতর সূত্রে আজ রাত ১০টার পর থেকে আগামী ২ থেকে ৩ ঘণ্টার জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে আলিপুরদুয়ার, বীরভূম, কোচবিহার, দার্জিলিং, পূর্ব মেদিনীপুর, জলপাইগুড়ি, কালিম্পং, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুরে। এই সমস্ত জেলায় রাতে ফের ঝোড়ো হাওয়া ও বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Koel Mallick: কোন পথে কোয়েল ? রাজ্যসভার সাংসদ পদ ছাড়তেই প্রতিক্রিয়া শমীকের
কোন পথে কোয়েল ? রাজ্যসভার সাংসদ পদ ছাড়তেই প্রতিক্রিয়া শমীকের "আমি এটুকু বলতে পারি.."
TMC News: 'ঢাকার নার্সিংহোমে টাকা ঢেলেছেন প্রভাবশালী তৃণমূল নেতা', বাংলাদেশে মৌলবাদী কার্যকলাপে যুক্তর অভিযোগ!
'ঢাকার নার্সিংহোমে টাকা ঢেলেছেন প্রভাবশালী তৃণমূল নেতা', বাংলাদেশে মৌলবাদী কার্যকলাপে যুক্তর অভিযোগ!
News Live Updates: কলকাতার পর জেলাতেও ইসকনকে মিড ডে মিলের দায়িত্ব, ঘোষণা শুভেন্দু অধিকারীর
কলকাতার পর জেলাতেও ইসকনকে মিড ডে মিলের দায়িত্ব, ঘোষণা শুভেন্দু অধিকারীর
Mamata Banerjee: 'যাঁরা যাচ্ছেন, তাঁরা কিন্তু আমাদের সঙ্গে গোপনে যোগাযোগও রাখছেন', কাদের দিকে ইঙ্গিত করলেন মমতা বন্দ্যোপাধ্যায়?
'যাঁরা যাচ্ছেন, তাঁরা কিন্তু আমাদের সঙ্গে গোপনে যোগাযোগও রাখছেন', কাদের দিকে ইঙ্গিত করলেন মমতা বন্দ্যোপাধ্যায়?

ভিডিও

Suruchi Sangha News: রথের সকালে দুর্গাপুজোর আগে হল সুরুচি সঙ্ঘে খুঁটিপুজো | ABP Ananda
Amit Shah News: রথযাত্রা উপলক্ষে আমদাবাদের শ্রী জগন্নাথজি মন্দিরে পুজো দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
BJP in West Bengal News: ছদ্মবেশে কল্যাণী JNM হাসপাতালে স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার
TMC News: বিজেপি কর্মীদের মারধর ও বাড়ি ভাঙচুরের অভিযোগে গ্রেফতার নৈহাটির প্রাক্তন পুরপ্রধান অশোক
Dilip Ghosh News: রথের সকালে মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুর ইসকনে দিলীপ ঘোষ, চন্দ্রোদয় মন্দিরে দিলেন পুজো

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
England vs India Live: গিলকে ফিরিয়ে ভারতকে প্রথম ধাক্কা দিলেন অ্যাটকিনসন, ক্রিজে বিরাট কোহলি
গিলকে ফিরিয়ে ভারতকে প্রথম ধাক্কা দিলেন অ্যাটকিনসন, ক্রিজে বিরাট কোহলি
E20 পেট্রোলে গাড়ির মাইলেজ বাড়ছে নাকি কমছে? দেশজুড়ে কার মালিকদের মতামতে সামনে এল চমকে দেওয়া তথ্য
E20 পেট্রোলে গাড়ির মাইলেজ বাড়ছে নাকি কমছে? দেশজুড়ে কার মালিকদের মতামতে সামনে এল চমকে দেওয়া তথ্য
Bank Fraud: ব্যাঙ্ক প্রতারণা মামলায় তল্লাশি, উদ্ধার হল ১ কোটি ৫৫ লক্ষ টাকা, গ্রেফতার ৩ জন
ব্যাঙ্ক প্রতারণা মামলায় তল্লাশি, উদ্ধার হল ১ কোটি ৫৫ লক্ষ টাকা, গ্রেফতার ৩ জন
Abhishek Banerjee : ফের বিপাকে অভিষেক! শিশুর হাত বাদ থেকে মাটি ও গাছ চুরির অভিযোগ, আর কী কী কাণ্ড ঘটিয়েছেন ?
ফের বিপাকে অভিষেক! শিশুর হাত বাদ থেকে মাটি ও গাছ চুরির অভিযোগ, আর কী কী কাণ্ড ঘটিয়েছেন ?
Dilip Ghosh: মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুরের রথযাত্রায় সামিল দিলীপ ঘোষ, অংশ নিলেন পুজোয়, করলেন গো-সেবাও
মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুরের রথযাত্রায় সামিল দিলীপ ঘোষ, অংশ নিলেন পুজোয়, করলেন গো-সেবাও
Nadia News: ফ্ল্যাট থেকে বের করে এনে 'মার', আর্থিক দুর্নীতি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার রাজ্যের এই তৃণমূল নেতা
ফ্ল্যাট থেকে বের করে এনে 'মার', আর্থিক দুর্নীতি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার রাজ্যের এই তৃণমূল নেতা
India vs Pakistan: আগামী বছর ওয়ান ডে বিশ্বকাপ একবার নয়, তিন তিনবার মুখোমুখি হতে পারে ভারত ও পাকিস্তান
আগামী বছর ওয়ান ডে বিশ্বকাপ একবার নয়, তিন তিনবার মুখোমুখি হতে পারে ভারত ও পাকিস্তান
Petrol-Diesel: পেট্রোলে স্বস্তি! ডিজেল ও এটিএফের উইন্ডফল ট্যাক্স বাড়াল কেন্দ্র, আবারও জ্বালানির দাম বাড়বে ?
পেট্রোলে স্বস্তি! ডিজেল ও এটিএফের উইন্ডফল ট্যাক্স বাড়াল কেন্দ্র, আবারও জ্বালানির দাম বাড়বে ?
Embed widget