এক্সপ্লোর

Weather Alert: বেলা গড়াতেই বাড়ছে রোদের দাপট, ৪০ ছুঁইছুঁই তাপমাত্রা একাধিক জেলায়, বইছে লু

Weather Heatwave Updates: আলিপুর আবহাওয়া দফতরের তরফে এও জানান হয়েছে,  চলতি সপ্তাহে ৪০ ডিগ্রি ছুঁতে পারে কলকাতার পারদ।

কলকাতা: এপ্রিলের শুরুতেই হু হু করে ঊর্ধ্বমুখী পারদ। মার্চের শেষ থেকেই বেড়েছিল গরমের দাপট। আর এখন দিন যত এগোচ্ছে, ততই যেন বাড়ছে উষ্ণতা। আলিপুর আবহাওয়া দফতরের প্রকাশিত তথ্য অনুযায়ী, বেশ কিছু জেলায় এদিন প্রায় ৪০ ছুঁইছুঁই তাপমাত্রা।                                     

চৈত্রের শেষবেলায় চাঁদিফাটা গরমে নাজেহাল রাজ্যবাসী। কলকাতায় তাপপ্রবাহের পূর্বাভাস। হাওয়া অফিসের তরফে বলা হয়েছিল,  আজ থেকেই পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমান, দক্ষিণবঙ্গের এই ৬ জেলায় তাপপ্রবাহের সতর্কতা ছিল।                                            

শুক্র ও শনিবার কলকাতা-সহ রাজ্যের ৯টি জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দফতর। পশ্চিমাঞ্চলের বেশ কয়েকটি জেলায় লু বইবে। কলকাতায় অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। বাড়বে গরম। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা  ২৭.৭, স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। চলতি সপ্তাহে ৩৮ ডিগ্রি ছুঁতে পারে সর্বোচ্চ তাপমাত্রা।                                        

কোন জেলায় কত তাপমাত্রা দেখে নিন এক ঝলকে? 


Weather Alert: বেলা গড়াতেই বাড়ছে রোদের দাপট, ৪০ ছুঁইছুঁই তাপমাত্রা একাধিক জেলায়, বইছে লু

তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার ব্যারাকপুর, বাঁকুড়া, পানাগড়, বর্ধমান, মগরা, আসানসোল, ঝাড়গ্রাম, পুরুলিয়া, মালদায় তাপমাত্রা ঘোরাফেরা করেছে ৩৮-৩৯ ডিগ্রি সেলসিয়াসের ঘরে।

আলিপুর আবহাওয়া দফতরের তরফে এও জানান হয়েছে,  চলতি সপ্তাহে ৪০ ডিগ্রি ছুঁতে পারে কলকাতার পারদ। জলীয় বাষ্প বেশি থাকায় গরমের পাশাপাশি থাকবে অস্বস্তি। অন্যদিকে, উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই ঝড় ও বৃষ্টি চলবে।                                               

আরও পড়ুন, ভোট উত্তাপের মধ্যেই তাপপ্রবাহ, গরমে সব প্রার্থীদের জন্য লকেটের বিশেষ ডায়েট টিপস

এর আগেই আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত বলেছিলেন, দক্ষিণবঙ্গের তাপমাত্রা ২-৩ দিন বাড়বে। এপ্রিলের শুরুতে বাঁকুড়া পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁতে পারে। তাপমাত্রা ৩৫-৩৬ থাকলেও প্রভাব অনেক বেশি হবে।       

 

সেরা শিরোনাম

West Bengal News LIVE: ED-র বিবৃতিতে মমতার নাম, ইন্দ্রনীলের সংস্থায় ৩.৮ কোটি টাকার ৩০ লক্ষ প্রাক্তন মুখ্যমন্ত্রীর অ্যাকাউন্টে ট্রান্সফার
ED-র বিবৃতিতে মমতার নাম, ইন্দ্রনীলের সংস্থায় ৩.৮ কোটি টাকার ৩০ লক্ষ প্রাক্তন মুখ্যমন্ত্রীর অ্যাকাউন্টে ট্রান্সফার
Suvendu Adhikari : 'মুখ্যমন্ত্রীর সঙ্গে হাত মিলিয়ে বলেছেন ভোট নষ্ট করব না', রেজিনগরে প্রচারে ঝড় তুললেন শুভেন্দু
'মুখ্যমন্ত্রীর সঙ্গে হাত মিলিয়ে বলেছেন ভোট নষ্ট করব না', রেজিনগরে প্রচারে ঝড় তুললেন শুভেন্দু
West Bengal News Live: ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে চাঞ্চল্যকর দাবি ED-র, দুর্গাপুজোর নামে কোটি টাকা দুর্নীতির অভিযোগ
ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে চাঞ্চল্যকর দাবি ED-র, দুর্গাপুজোর নামে কোটি টাকা দুর্নীতির অভিযোগ
Adhir On Mamata: মমতা বন্দ্যোপাধ্যায়কে কংগ্রেসে যোগ দেওয়ার প্রস্তাব দিলেন অধীর চৌধুরী
মমতা বন্দ্যোপাধ্যায়কে কংগ্রেসে যোগ দেওয়ার প্রস্তাব দিলেন অধীর চৌধুরী

ভিডিও

Brazil Football Team: পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের মুখোমুখি হবে ভারতীয় ফুটবল টিম
RG Kar News: সিটের ভূমিকাতেও অসন্তোষ, তদন্তের গোড়া থেকেই CBI ভয় দেখাত, অভিযোগ অভয়ার মায়ের
Lalbaba Rice : খাদ্যাভ্যাস ও পুষ্টিগুণ নিয়ে বিশেষ আলোচনা, পার্টনার হিসেবে ছিল লালবাবা রাইস
Akhruzzaman News:
Nabanna News: প্রধানমন্ত্রীর দফতরের আধিকারিক পরিচয় দিয়ে নবান্নে মহিলা, তারপর... | PMO | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Rule Change: ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
LPG Price: রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
Bigg Boss Bangla: ‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
Investment: কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
Small Savings Scheme: তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
Jammu And Kashmir: খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
Captain Smit Machchhar: বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
Shubman Gill: তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
Embed widget