এক্সপ্লোর

West Bengal Weather Updates: বৃষ্টির ঘাটতি দক্ষিণবঙ্গে, ক্রমশ বাড়ছে তাপমাত্রা, আর্দ্রতাজনিত অস্বস্তি

Weather Today: বলা হয়েছে যে, দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমবে। আগামী ৪ থেকে ৫ দিনে ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই বঙ্গে।

সঞ্চয়ন মিত্র, কলকাতা: শ্রাবণেও অধরা বৃষ্টি (Rain)। বরং ক্রমশ বাড়ছে তাপমাত্রা (Temparature)। পাশাপাশি বাড়ছে আর্দ্রতা (Humidity) ও গরম। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতা জনিত অস্বস্তি ভোগাবে, আরও বেশ কিছুদিন, এমনটাই খবর আলিপুর আবহাওয়া দফতর সূত্রে। কলকাতায় আজ আংশিক মেঘলা আকাশ থাকবে সারাদিনই। দুই এক পশলা বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনাও রয়েছে।  

হাওয়া অফিসের তরফে বলা হয়েছে যে, দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমবে। আগামী ৪ থেকে ৫ দিনে ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই বঙ্গে। আগামী ২৪ ঘণ্টায় পশ্চিমের দিকের জেলা বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম ও বীরভূমে দু এক পশলা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। আগামীকাল থেকে বৃষ্টির সম্ভাবনা আরও কমবে। দক্ষিণবঙ্গে শুক্রবার থেকে বৃষ্টি কিছুটা বাড়বে কয়েকটি জেলায়।                 

বঙ্গে বৃষ্টি ঘাটতি

জুন মাস থেকে এ পর্যন্ত বৃষ্টির ঘাটতি দক্ষিণবঙ্গে ৪৭ শতাংশ। দুর্বল মৌসুমী বায়ু থাকার কারণে বৃষ্টির ঘাটতি শুরু হয় জুন মাসের শুরু থেকেই। সেই ঘাটতি পূরণ তো হয়নি বরং ক্রমশ বেড়েছে বলেই মনে করছেন আবহাওয়াবিদরা। আগামী ৪ থেকে ৫ দিনেও এই বৃষ্টির ঘাটতি পূরণ হবার নয়। তবে উত্তরবঙ্গে স্বাভাবিক বৃষ্টি রয়েছে বলে আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর। উত্তরবঙ্গ এবং সিকিম মিলিয়ে আপাতত ৪ শতাংশ অতিরিক্ত বৃষ্টি রয়েছে।

দক্ষিণবঙ্গে বৃষ্টি কম হলেও উত্তরবঙ্গে ভারী বৃষ্টি চলবে। আগামী ২৪ ঘন্টায় দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এই পাঁচ জেলায় বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা। শুক্রবার থেকে ফের বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা বাড়বে উত্তরবঙ্গের জেলাগুলিতে। দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এই পাঁচ জেলাতেই ভারী বৃষ্টির পূর্বাভাস। বৃষ্টি হতে পারে ১০০ মিলিমিটার পর্যন্ত। শনিবারেও ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে দার্জিলিং সহ উপরের দিকের এই পাঁচ জেলাতে।

 

সেরা শিরোনাম

ED-র তলবে সকাল ১১টার আগেই CGO কমপ্লেক্সে ইন্দ্রনীল সেন
ED-র তলবে সকাল ১১টার আগেই CGO কমপ্লেক্সে ইন্দ্রনীল সেন
West Bengal News Update: ইডির তলব, সময়ের আগেই সিজিও কমপ্লেক্সে হাজির প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন
ইডির তলব, সময়ের আগেই সিজিও কমপ্লেক্সে হাজির প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন
Rail Line Collapse: গঙ্গার ভাঙনে ক্ষতিগ্রস্ত রেল লাইন, হাওড়া থেকে একাধিক ট্রেন বাতিল, ঘুরিয়ে দেওয়া হল অনেক রুটও!
গঙ্গার ভাঙনে ক্ষতিগ্রস্ত রেল লাইন, হাওড়া থেকে একাধিক ট্রেন বাতিল, ঘুরিয়ে দেওয়া হল অনেক রুটও!
Nandigram Congress : নন্দীগ্রামে আবার কংগ্রেস শিবিরে ধাক্কা, আবার পুলিশ পাকড়াও করল ২ নেতাকে
নন্দীগ্রামে আবার কংগ্রেস শিবিরে ধাক্কা, আবার পুলিশ পাকড়াও করল ২ নেতাকে

ভিডিও

BJP Government News : 'সবুজ সাথী' প্রকল্প শুভেন্দু অধিকারীর আমলে নাম বদলে হল 'সারথি' | ABP Ananda
SRFTI Clash: ABGP-র বিরুদ্ধে হামলার অভিযোগ ক্যাম্পাসের আবাসিক ছাত্রদের,
Bad Road Condition: কলকাতা থেকে জেলা, পুজোর আগে বিভিন্ন জায়গায় রাস্তার বেহাল দশার ছবি! Kolkata
ED on Indranil Sen: দুর্গাপুজোকে সামনে রেখে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ, ইন্দ্রনীলের বাড়িতে ED
Nandigram News: নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হাসিরানি রথের বিরুদ্ধে কংগ্রেসের মামলা খারিজ হাইকোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Drug Control News : প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
Assam Home Stay Woman Death : হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
Bangkok Flood: ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
NIA Operation: পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
Tata Sons: শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
Winter: এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
Mecheda News: দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
Embed widget