এক্সপ্লোর

Weather Updates: পৌষের শেষে ঝোড়ো ব্যাটিং শীতের, তাপমাত্রায় দার্জিলিংকে টেক্কা দিল পুরুলিয়া?

Purulia, Darjeeling Weather: আগামী দু-দিন একই রকম পরিস্থিতি থাকবে। আজও ঘন কুয়াশার দাপট থাকবে উত্তরবঙ্গে।

সত্যজিৎ বৈদ্য, কলকাতা: পৌষের শেষে ঝোড়ো ব্যাটিং শীতের। পৌষ সংক্রান্তির আগেই হু হু করে নামছে পারদ। পশ্চিমের জেলায় শৈত্যপ্রবাহ জারি রয়েছে। পশ্চিমাঞ্চলের জেলায় জেলায় তাপমাত্রা ৮ থেকে ১০ এর ঘরে। জাঁকিয়ে ঠান্ডা উত্তরবঙ্গেও।                                                                                                                   

আলিপুর আবহাওয়া দফতরের তরফে বলা হয়েছে, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান ও বীরভূমের কিছু অংশে শৈত্য প্রবাহ। উত্তরবঙ্গে জারি থাকবে ঘন কুয়াশার দাপট। আগামী দু-দিন একই রকম পরিস্থিতি থাকবে। আজও ঘন কুয়াশার দাপট থাকবে উত্তরবঙ্গে। দক্ষিণবঙ্গের চার জেলায় কুয়াশার দাপট থাকবে। অন্যদিকে, মঙ্গলবার থেকে আবহাওয়ার পরিবর্তন হবে। তাপমাত্রা বাড়তে শুরু করবে। বুধবার ও বৃহস্পতিবার রাজ্যজুড়ে বৃষ্টির সম্ভাবনা কলকাতায়। 

উত্তরবঙ্গের আবহাওয়া

হাওয়া অফিসের তরফে বলা হয়েছে, দার্জিলিংয়ে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা সোমবার থেকে বুধবারের মধ্যে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবেই এই বৃষ্টি। ঘন কুয়াশার সতর্কতা উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায়। হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে দার্জিলিং কালিম্পং এ। মাঝারি থেকে ঘন কুয়াশার দাপট আলিপুরদুয়ার কোচবিহার ও জলপাইগুড়ি জেলাতে। বিহার ও ঝাড়খন্ড সংলগ্ন উত্তরবঙ্গের জেলায় ঘন কুয়াশার সতর্কতা থাকবে। ঘন কুয়াশার সতর্কতা মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুরে সবথেকে বেশি। 

আরও পড়ুন, রেললাইনে ফাটল মানকুণ্ডু স্টেশনে, হাওড়া-ব্যান্ডেল শাখায় সাময়িক ভাবে ব্যাহত ট্রেন চলাচল

তবে এদিন দার্জিলিং এর সঙ্গে একই সারিতে পুরুলিয়া। দুই শহরের তাপমাত্রা আজ ৬.৫ ডিগ্রি সেলসিয়াস।
 
অন্যদিকে, আজও ১২ ডিগ্রি সেলসিয়াসের ঘরেই কলকাতার তাপমাত্রা। আগামী দু দিন একই রকম থাকবে তাপমাত্রা। কলকাতায় সকালে সর্বনিম্ন তাপমাত্রা ১২.৯ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিক তাপমাত্রা। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২২ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিক তাপমাত্রার থেকে তিন ডিগ্রি সেলসিয়াস নীচে। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ১২ থেকে ২২ ডিগ্রি সেলসিয়াস।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

সেরা শিরোনাম

Durga Puja Weather Update: দুর্গাপুজোতেও আংশিক মেঘলা আকাশ, হাল্কা বিক্ষিপ্ত বৃষ্টির ভ্রূকুটি, আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া ?
Durga Puja Weather Update: দুর্গাপুজোতেও আংশিক মেঘলা আকাশ, হাল্কা বিক্ষিপ্ত বৃষ্টির ভ্রূকুটি, আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া ?
Voter List: ভোটার লিস্টে নাম বাদ গিয়েছে ? রাজ্যজুড়ে বিশেষ শিবিরের আয়োজন, বড় বার্তা CEO দফতরের
ভোটার লিস্টে নাম বাদ গিয়েছে ? রাজ্যজুড়ে বিশেষ শিবিরের আয়োজন, বড় বার্তা CEO দফতরের
News Live Update : গণতন্ত্র রক্ষায় ফের রাস্তায় রাহুল গান্ধী, প্রিয়ঙ্কা গান্ধী, আইসা-র সভাপতি নেহা বোরা
গণতন্ত্র রক্ষায় ফের রাস্তায় রাহুল গান্ধী, প্রিয়ঙ্কা গান্ধী, আইসা-র সভাপতি নেহা বোরা
West Bengal News Live : অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ঢুকল পুলিশ
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ঢুকল পুলিশ

ভিডিও

BJP Protest: খড়গপুর পুরসভার গেটে BJP-র পক্ষ থেকে বিক্ষোভ , গেটে তালা লাগিয়ে বিক্ষোভ
Mahua Maitra | SFI নেত্রী ঐশী ঘোষকে আটক করে বাসে তুলছে পুলিশ, ভিডিও পোস্ট মহুয়া মৈত্রের
Sagar News | স্থানীয়দের রোষের মুখে তৃণমূল নেতা | ABP Ananda LIVE
Kharagpur Municipality | খড়গপুর পুরসভার গেটে তালা লাগিয়ে বিক্ষোভ | ABP Ananda LIVE
Suvendu Adhikari |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget