এক্সপ্লোর

Rail Service Disruption:রেললাইনে ফাটল মানকুণ্ডু স্টেশনে, হাওড়া-ব্যান্ডেল শাখায় সাময়িক ভাবে ব্যাহত ট্রেন চলাচল

Hooghly News:রেললাইনে ফাটল ঘিরে চাঞ্চল্য তৈরি হল মানকুণ্ডু স্টেশনে। রবিবার সকাল ন'টা পনেরো নাগাদ ডাউন এক নম্বর লাইনে ফাটল নজরে পড়ে।

সৌরভ বন্দ্যোপাধ্যায়, মানকুণ্ডু: রেললাইনে (Crack In Railway Track) ফাটল ঘিরে চাঞ্চল্য তৈরি হল মানকুণ্ডু স্টেশনে (Mankundu station)। রবিবার সকাল ন'টা পনেরো নাগাদ ডাউন এক নম্বর লাইনে ফাটল নজরে পড়ে। ফলে হাওড়া-ব্যান্ডেল শাখায় ট্রেন চলাচল সাময়িক ভাবে ব্যাহত হয়। তবে রেল লাইন রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা কর্মীরা এসে ফাটল মেরামতির কাজ শুরু করেন।

কী হল?
ফাটল ধরা পড়ায় দু'নম্বর রিভার্স লাইন দিয়ে ট্রেন পরিষেবা চালু রাখে রেল। ফাটল সাময়িক মেরামত করে ঘণ্টায় ৩০ কিলোমিটার গতিবেগে ট্রেন চালানো হয় ডাউন লাইন দিয়ে। রেলকর্মীরা জানিয়েছেন, ফাটল ধরা ট্র্যাক বদল করে ফিসপ্লেট লাগিয়ে দেওয়ার কাজ শুরু হয়েছে। ঠান্ডার সময় লোহার ট্র্যাকে টান পরে ফাটল ধরে। কয়েকদিন আগে শেওড়াফুলিতেও একই রকম ফাটল দেখা গিয়েছিল। রেলকর্মী সুকদেব মন্ডলের মতে, 'লাইনে ফাটলের খবর পেয়ে আমরা সঙ্গে সঙ্গে চলে আসি। এমার্জেন্সি প্লেট লাগানো হয়। ট্রেন ধীর গতিতে চলাচল করছে। ডাউন লাইনে যখন ট্রেন ব্লক থাকবে, তখন স্থায়ী ভাবে যখন ট্র্যাক পাল্টানো হবে।' নতুন বছরের প্রথম দিনেই শেওড়াফুলিতে রেললাইনে ফাটল ধরা পড়েছিল। সে বার অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পান যাত্রীরা।তবে ওই ঘটনার জেরে হাওড়া-বর্ধমান মেন লাইনে ট্রেন চলাচল ব্য়াহত হয়। শীতকালে রেললাইনে সঙ্কোচনের কারণেই ফাটল দেখা দেয়, দাবি করে রেল কর্তৃপক্ষ। অল্প সময়ের ব্যবধানে ফের এক ছবি, এবার ঘটনা মানকুণ্ডুতে।
গত জুন ও তার পর অক্টোবরে পর পর দুটি ভয়ঙ্কর দুর্ঘটনার পর সমালোচনার মুখে পড়ে রেল। এর মধ্যে গত জুনে ওড়িশার বালেশ্বরে যে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটেছিল, তা নিয়ে তীব্র প্রতিক্রিয়া হয়েছিল। ওই দুর্ঘটনায় মৃতের সংখ্যা আড়াইশো পেরিয়ে যায়। তার পর, অক্টোবরে বিশাখাপত্তনমে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ফের টাটকা হয়ে ওঠে বালেশ্বরের স্মৃতি। বিশাখাপত্তনমে ২ প্যাসেঞ্জার ট্রেনের মধ্যে রাতের অন্ধকারে সংঘর্ষ হয়। এএনআইয়ের সূত্রে খবর, তাতে অন্ত অন্তত ৮ জনের মৃত্যু হয়েছিল। Vizianagaram DRO-এর তরফে প্রাথমিক ভাবে জানানো হয়েছিল, ৩২ জন জখম হয়েছেন। ২টি এসডিআরএফ (SDRF) দল এবং ১টি এনডিআরএফ দল ঘটনাস্থলে পৌঁছয়, উদ্ধারকাজ শুরু হয়। ঘটনাস্থলে আরও দল যাচ্ছে বলে শোনা যায়। আহতদের তিরুমালা হাসপাতাল এবং Vizianagaram-এর এনআরআই হাসপাতালে ভর্তি করানো হয়। আরও কয়েকজন জখম ব্যক্তিকে ভর্তি করা হয়েছে  MIMS hospital Nellimarla-তে। পর পর দুটি এমন ঘটনায় বাড়তি সতর্কতার দাবি ওঠে।

আরও পড়ুন:রেয়াপাড়া শিব মন্দিরে সাফাই অভিযান শুভেন্দুর

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 

ভিডিও

Nirmal Ghosh: অভয়াকাণ্ডের পর দ্রুত দেহ সৎকার করে প্রমাণ লোপাটের অভিযোগ, পুলিশের জালে নির্মল ঘোষ
NRS Hospital: NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য! হাসপাতালের শৌচাগার থেকে দেহ উদ্ধার
Influenza: পার্ক ইনস্টিটিউশনে ইনফ্লুয়েঞ্জার 'থাবা', ৩১জনের মধ্যে ৭জনের শরীরে মিলল এই ভাইরাস!
NRS Hospital Death News | শৌচাগার থেকে উদ্ধার দেহ, NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য
Abhishek Banerjee's PA: হাজিরার ষষ্ঠদিন, ভবানীভবনে পৌঁছলেন সুমিত রায় | Sumit Roy | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Embed widget