এক্সপ্লোর

West Burdwan: এগিয়ে আসছে মালগাড়ি, রেলগেট ভেঙে অন্ডালে ট্র্যাকে ঢুকে পড়ল ডাম্পার, ধাক্কা বাইক-স্কুটিতে

West Burdwan News: বৃহস্পতিবার বিকেল তিনটে নাগাদ অন্ডালের মুকুন্দপুর রেলগেট বন্ধ ছিল। কারণ সেই সময় উখড়ার দিক হতে অন্ডালের দিকে আসছিল একটি কয়লা বোঝায় মালগাড়ি।

মনোজ বন্দ্যোপাধ্যায়, পশ্চিম বর্ধমান: আর একটু হলেই ভয়াবহ দুর্ঘটনার সাক্ষী থাকত অন্ডাল। রেল লাইনের সামনে ব্রেক ফেল করে একটি ইসিএলের ডাম্পার রেল ফটক ভেঙে সামনে দাঁড়িয়ে থাকা একটু স্কুটি ও বাইককে ধাক্কা মারে। এরপর রেললাইনের কাছেই দাঁড়িয়ে পড়েছিল সেটি। লাইন দিয়ে তখন ঢুকছে মালগাড়ি। তবে তার গতি অনেক কম ছিল। দূর থেকেই রেলকর্মীরা তা দেখতে পেয়ে মালগাড়িটি দাঁড় করিয়ে দেন। অন্ডালের মুকুন্দপুর রেল সাইডিংয়ের সামনে এই ঘটনাটি ঘটেছে। 

সূত্রের খবর, বৃহস্পতিবার বিকেল তিনটে নাগাদ অন্ডালের মুকুন্দপুর রেলগেট বন্ধ ছিল। কারণ সেই সময় উখড়ার দিক হতে অন্ডালের দিকে আসছিল একটি কয়লা বোঝায় মালগাড়ি। সেই সময় আচমকাই রেলগেটের সামনেই ইসিএলের এক্সপ্লোসিভ কেরিয়ার বিভাগের কয়েকজন কর্মী নিয়ে একটি ডাম্পার ব্রেক ফেল করে রেল ফটক ভেঙে রেল লাইনের মাঝে ঢুকে পড়ে। সেই সময় লাইনে মালগাড়ি আসছে দেখতে পান রেলকর্মীরা। সেখানে দায়িত্বে থাকা কর্মীরা দ্রুততার সঙ্গে সেই মালগাড়িটিকে দাঁড় করিয়ে দেন। পরে লাইন থেকে সরানো হয় বিকল ডাম্পারটি, স্কুটি ও বাইকটিকে। এই ঘটনায় কোনরকম হতাহতের খবর নেই। কিন্তু এমনটা কেন ও কীভাবে হল, তা খতিয়ে দেখা হচ্ছে। 

উল্লেখ্য এই ট্র্যাকের ওপর দিয়েই হুল এক্সপ্রেস, ময়ূরাক্ষী এক্সপ্রেস ও আরও অন্যান্য যাত্রীবাহী গাড়ি যাতায়াত করে। স্থানীয় মানুষজন ইসিএলের ডাম্পারের চালককে এই ঘটনার জন্য দায়ী করে মারধর করতে শুরু করলে স্থানীয়দের একাংশই ওই ডাম্পারের চালককে রক্ষা করে রেল ফটকের একটা ঘরে নিয়ে গিয়ে সুরক্ষিত করে। এর মধ্যেই বেশ কয়েকজন ইসিএলের ওই ডাম্পারটিতে ভাঙচুর চালায়।

এদিকে কলকাতার বুকে ভয়াবহ দুর্ঘটনার অভিঘাতে দুমড়ে মুচড়ে গেছে পুলকারের সামনের অংশ। চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কাচের টুকরো। একনজরে দেখলেই বোঝা যাচ্ছে কী প্রচন্ড ধাক্কা লেগেছে গাড়িতে। সকাল সাড়ে ৯টা নাগাদ প্রতিদিনের মতোই পড়ুয়াদের নিয়ে যাচ্ছিল পুলকারটি। তখনই ঘটে যায় ভয়াবহ দুর্ঘটনা। ধাপা রোডে পুলকার দুর্ঘটনায় গুরুতর আহত ১৩ বছরের এক ছাত্রী ও পুলকার চালক। দুমড়ে মুচড়ে গিয়েছে পুলকার। সায়েন্স সিটির দিক থেকে ধাপার দিকে যাওয়ার সময় দাঁড়িয়ে থাকা কন্টেনারের পিছনে ধাক্কা মারেন পুলকারের চালক। পুলকারের বেপরোয়া গতির কারণেই দুর্ঘটনা বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। গুরুতর আহতদের NRS হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata News: ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
Suvendu Adhikari on Annapurna Yojana: কোনও মহিলা মাসে ১০ হাজার টাকার বেশি আয় করলে পাবেন না অন্নপূর্ণা যোজনার টাকা, কোন যোগ্যতামান থাকতেই হবে ৩০০০ টাকা পেতে?
কোনও মহিলা মাসে ১০ হাজার টাকার বেশি আয় করলে পাবেন না অন্নপূর্ণা যোজনার টাকা, কোন যোগ্যতামান থাকতেই হবে ৩০০০ টাকা পেতে?

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget