এক্সপ্লোর

West Burdwan News: আসানসোলে বিজেপিতে প্রার্থী-অসন্তোষ, মনের মতো ওয়ার্ডে টিকিট না পেয়ে পদত্যাগ মণ্ডল সভাপতির

West Burdwan Asansol News: আসানসোলে প্রার্থী তালিকা প্রকাশের পরই বিজেপিতে অসন্তোষ। মনমতো ওয়ার্ডে প্রার্থী হতে না পেরে পদত্যাগ বিজেপির মণ্ডল সভাপতির।প্রার্থী হতে না পেরে পদ ছাড়লেন চার বিজেপি নেত্রীও।

কৌশিক গাঁতাইত, পশ্চিম বর্ধমান:  পশ্চিম বর্ধমানের আসানসোলে মনের মতো ওয়ার্ডে টিকিট না পেয়ে পদ ছাড়লেন বিজেপির মণ্ডল সভাপতি। পুরভোটে প্রার্থী হতে না পেরে পদত্যাগ করেছেন দলের চার নেত্রীও। সবাইকে প্রার্থী করা সম্ভব নয় বলে জানিয়েছে জেলা নেতৃত্ব। বিরোধী শিবিরের এই অবস্থা দেখে কটাক্ষ করেছে তৃণমূল।

আসানসোলে প্রার্থী তালিকা প্রকাশের পরই বিজেপিতে অসন্তোষ। মনমতো ওয়ার্ডে প্রার্থী হতে না পেরে পদত্যাগ করলেন বিজেপির মণ্ডল সভাপতি।পুরভোটে প্রার্থী হতে না পেরে পদ ছাড়লেন চার বিজেপি নেত্রীও।

আর এ নিয়েই পুরভোটের আগে শোরগোল পড়ে গিয়েছে পশ্চিম বর্ধমানে। চার কর্পোরেশনের ভোটে  শুক্রবারই প্রার্থী তালিকা প্রকাশ করে গেরুয়া ব্রিগেড।

তাতে আসানসোলের ৪৭ নম্বর ওয়ার্ডে প্রার্থী করা হয় বিজেপির এক নম্বর মণ্ডল সভাপতি সুদীপ চৌধুরীকে।কিন্তু নিজের পছন্দমতো ওয়ার্ডে প্রার্থী হতে না পেরে, তীব্র ক্ষোভপ্রকাশ করে পদ ছেড়েছেন তিনি। সুদীপ চৌধুরী  বলেছেন, ৪২ নম্বর ওয়ার্ডে প্রার্থী হতে চেয়েছিলাম, কিন্তু আমাকে ৪৭-এ দাঁড় করানো হয়েছে, দলের সভাপতির অঙ্গুলিহেলনে একাজ করা হয়েছে।

বিজেপি নেতা সুদীপ চৌধুরীর মতো বিদ্রোহ ঘোষণা করেছেন দলের চার মহিলা নেত্রীও। পুরভোটে দল প্রার্থী না করাই যে অসন্তোষের কারণ, সেকথাও জানিয়েছেন তাঁরা। 

পুরভোটের মুখে দলের একাংশের বিদ্রোহের জেরে রীতিমতো অস্বস্তিতে পড়েছে পদ্ম শিবির। এই ঘটনায় বিজেপিকে কটাক্ষ করেছে তৃণমূল।

বিজেপির বক্তব্য, সবাইকে প্রার্থী করা সম্ভব নয়। অন্যদিকে, পশ্চিম বর্ধমান তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি বিধান উপাধ্যায়ের দাবি,  বিজেপির হার নিশ্চিত জেনেই অনেকেই প্রার্থী হতে চাইছেন না।

বিজেপির আসানসোল সাংগঠনিক জেলার সভাপতি দিলীপ দে বলেছেন, সুদীপকে তো প্রার্থী করা হয়েছিল, যদি ওর মনঃপূত না হয় সেটা তাঁর নিজস্ব ব্যাপার, আর সবাইকে প্রার্থী করা সম্ভব না, কী করা যাবে।

আসানসোল কর্পোরেশনে ভোট ২২ জানুয়ারি।ফল ঘোষণা ২৫ তারিখ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকে পড়ল লরি, বরানগরে ভয়ঙ্কর ঘটনা, ক্ষতিগ্রস্ত বেশ কয়েকটি দোকান
নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকে পড়ল লরি, বরানগরে ভয়ঙ্কর ঘটনা, ক্ষতিগ্রস্ত বেশ কয়েকটি দোকান
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Abhishek PA: চাপের মুখে প্রকাশ্যে অভিষেকের PA, আজ ফের তলব সুমিত রায়কে
Abhishek PA: চাপের মুখে প্রকাশ্যে অভিষেকের PA, আজ ফের তলব সুমিত রায়কে

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget