এক্সপ্লোর

West Burdwan: অন্ডালে নিখোঁজ শিশুর হাত-পা কাটা দেহ উদ্ধার, বিক্ষোভ স্থানীয়দের

Child Body Recover: নিখোঁজের ৫ দিনের মাথায় উদ্ধার হল শিশুর হাত-পা কাটা দেহ। হাড় হিম এই ঘটনা ঘিরে পশ্চিম বর্ধমানের অন্ডালে ধুন্ধুমার। খুনের কারণ ঘিরে তৈরি হয়েছে ধোঁয়াশা।

মনোজ বন্দ্যোপাধ্যায়, অন্ডাল: পশ্চিম বর্ধমানের (West Burdwan) অন্ডালে ৫ দিনের মাথায় উদ্ধার নিখোঁজ শিশুর হাত-পা কাটা দেহ (Child Body Recover)। দোষীদের গ্রেফতারের দাবিতে দেহ আটকে রেখে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখালেন স্থানীয়দের। খুনের কারণ ঘিরে তৈরি হয়েছে ধোঁয়াশা।

বিক্ষোভ স্থানীয়দের: বন্ধুদের সঙ্গে খেলবে বলে বুধবার বাড়ি থেকে বেরিয়েছিল। পরিবারের দাবি, তারপর থেকে আর খোঁজ মিলছিল না ক্লাস ওয়ানের ছাত্রের। নিখোঁজের ৫ দিনের মাথায় উদ্ধার হল শিশুর হাত-পা কাটা দেহ। হাড় হিম এই ঘটনা ঘিরে পশ্চিম বর্ধমানের অন্ডালে ধুন্ধুমার। শিশুর মৃতদেহ উদ্ধার করতে পুলিশ ঘটনাস্থলে গেলে তুমুল বিক্ষোভ দেখান স্থানীয়রা।

পরিবার সূত্রে খবর, বুধবার খেলতে গিয়ে নিখোঁজ হয়ে যায় ৭ বছরের শিশু। বৃহস্পতিবার অন্ডাল থানায় নিখোঁজ ডায়েরি করা হয়। রবিবার সকালে বাড়ির কাছেই একটি ঝোপ থেকে উদ্ধার হয় শিশুর ক্ষতবিক্ষত দেহ। মৃত শিশুর কাকা সঞ্জীব বাউড়ি বলেন, “খেলতে যাওয়ার কথা বলে বেরোয়। তারপর থেকে খোঁজ পাচ্ছিলাম না। আজ যেখান থেকে বডি পাওয়া গেছে, সেখানে আগেও খোঁজা হয়েছিল। তখন ছিল না। পরে আজ সকাল সাড়ে ১০টা নাগাদ কেউ এখানে বডি ফেলে।’’ কিন্তু কে এমন নৃশংসভাবে খুন করে ফেলে রেখে গেল শিশুটিকে? পরিবারের একরত্তির এমন মর্মান্তিক পরিণতিতে শোকে পাথর পরিবার।

মৃত শিশুর দাদু রাবণ বাউড়ির কথায়, “হাত পা কাটা অবস্থার বডি পাওয়া গেছে। কারও সঙ্গে শত্রুতা ছিল না। তবু কেন এমন হল? দ্রুত দোষীদের গ্রেফতারের দাবিতে পুলিশকে ঘিরে ধরে বিক্ষোভ দেখান পরিজনরা। এলাকা অগ্নিগর্ভ হয়ে উঠলে আসানসোল-দুর্গাপুর কমিশনারেটের উচ্চপদস্থ পুলিশ কর্তারা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দেন। আসানসোল-দুর্গাপুর কমিশনারেটের ডিসি অভিষেক গুপ্ত বলেন, “বডিতে কিছু ক্ষতচিহ্ন পেয়েছি। ঘটনাস্থল নমুনা সংগ্রহ করা হয়েছে। পোস্টমর্টেম রিপোর্ট এলে জানা যাবে কীভাবে মারা হয়েছে।’’খুনে নেপথ্যে কোনও পারিবারিক শত্রুতার বিষয় রয়েছে কিনা খতিয়ে দেখছে অন্ডাল থানা।

আরও পড়ুন: Kolkata: বাসের ধাক্কায় জখম ২ পথচারী, কীভাবে ঘটল দুর্ঘটনা?

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
CM Suvendu Adhikari: 'পালাচ্ছিলেন মানে তো ডাল মে কুছ কালা হ্যায়', পরেশরামের গ্রেফতার প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী
'পালাচ্ছিলেন মানে তো ডাল মে কুছ কালা হ্যায়', পরেশরামের গ্রেফতার প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী
TMC MLA Arrested: 'আমার বিরুদ্ধে কোনও মামলা রয়েছে বলে জানা নেই', গ্রেফতারির পর বলছেন তৃণমূল বিধায়ক পরেশরাম দাস
'আমার বিরুদ্ধে কোনও মামলা রয়েছে বলে জানা নেই', গ্রেফতারির পর বলছেন তৃণমূল বিধায়ক পরেশরাম দাস
Suvendu Adhikari: 'দীপাবলিতে একটু আনন্দ করবে, তাতেও এত অসুবিধা কেন?' বাজি নিয়ে অভিযোগ করতেই CPM-কে আক্রমণ মুখ্যমন্ত্রীর
'দীপাবলিতে একটু আনন্দ করবে, তাতেও এত অসুবিধা কেন?' বাজি নিয়ে অভিযোগ করতেই CPM-কে আক্রমণ মুখ্যমন্ত্রীর

ভিডিও

CM Suvendu Adhikari |
Tala Waterlogging: উৎসবের মধ্য়েই চরম ভোগান্তি, টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা | ABP
Bamakali Immersion: আজ শান্তিপুরে বামাকালীর নিরঞ্জনের প্রস্তুতি, দেখুন সেই ছবি। Kali Puja 2026
Raiganj News:
Raiganj News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget