এক্সপ্লোর

Kolkata: বাসের ধাক্কায় জখম ২ পথচারী, কীভাবে ঘটল দুর্ঘটনা?

Kolkata News: দুপুর ১টা নাগাদ বিড়লা তারামণ্ডলের সামনে দুর্ঘটনা ঘটে। ২১২ নম্বর রুটের বাসের চালককে আটক করেছে পুলিশ।

সন্দীপ সরকার, কলকাতা: বিড়লা তারামণ্ডলের (Birla Planetarium) সামনে দুর্ঘটনা। এক মহিলা-সহ ২ পথচারীকে ধাক্কা বেসরকারি বাসের (Private Bus)। গুরুতর আহত দু’ জনকে নিয়ে যাওয়া হয় এসএসকেএম (SSKM) হাসপাতালে। দুপুর ১টা নাগাদ বিড়লা তারামণ্ডলের সামনে দুর্ঘটনা ঘটে। ২১২ নম্বর রুটের বাসের চালককে আটক করেছে পুলিশ।

কীভাবে ঘটল দুর্ঘটনা?
একেবারে বিড়লা তারামণ্ডলের সামনে সিগন্যালে দাঁড়িয়ে ছিল ধর্মতলাগামী বেসরকারি ওই বাসটি। সূত্রের খবর, সিগন্যাল ছাড়তেই এগিয়ে যায় বাসটি। তখনই ঠিক বাসের গা ঘেঁষে রাস্তা পার হচ্ছিলেন দুইজন। বাস চালু হতেই একজন পড়ে যান। প্রায় চাকার নীচে চলে যান বলে অভিযোগ। সূত্রের খবর, একজনের পায়ে চোট লেগেছে, একজনের কোমরে চোট লেগেছে। সঙ্গে সঙ্গে পুলিশ ওই দুজনকে উদ্ধার করে। রাস্তায় ট্যাক্সি দাঁড় করিয়ে একজনকে এসএসকেএম হাসপাতালে পাঠানো হয়। আরেকজনকে অ্যাম্বুল্যান্স করে হাসপাতালে পাঠানো হয়। সূত্রের খবর, আহতদের মধ্যে ৫৮ বছর বয়সী এক মহিলা রয়েছেন। তাঁর আঘাত তুলনায় বেশি। দুইজনেই এখন এসএসকেএম হাসপাতালে ট্রমা কেয়ার সেন্টারে (Trauma Care Centre) চিকিৎসাধানী। 

রবিবার দুপুরে কলকাতার বুকে এমন দুর্ঘটনায় চাঞ্চল্য তৈরি হয়েছে। প্রাণহানি না হলেও ট্রাফিক নিরাপত্তা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। দুই পথচারী রাস্তা পার হচ্ছিলেন, তা কেন দেখলেন না বাসচালক। সেই প্রশ্নও উঠছে। পাশাপাশি ওই দুই পথচারী রাস্তা পার হওয়ার সময় কি সিগন্যাল খেয়াল করেননি? সেই প্রশ্নও উঠেছে। 

ট্রাফিক নিরাপত্তা:
কলকাতার মতো শহরে ট্রাফিক নিরাপত্তা সবসময়েই চিন্তার কারণ। বিভিন্ন সময় দুর্ঘটনা (Accident) রোখার জন্য, দুর্ঘটনা কমানোর জন্য নানাভাবে সচেতনতামূলক প্রচারের ব্যবস্থা করেছেন কলকাতা ট্রাফিক পুলিশ। সিগন্যাল ও জেব্রা ক্রসিং দেখে রাস্তা পার হওয়ার বিশয়ে সচেতনতা প্রসারের চেষ্টা করা হয়ে থাকে প্রায়শই। তারপরেও এমন দুর্ঘটনা ঘটছে। বাস বা গাড়িচালকদের সচেতন যেমন হতে হবে, তার পাশাপাশি পথচারীদেরও ব্যস্ত রাস্তায় যাতায়াতের সময় সচেতন হওয়া প্রয়োজন। এমনটা বারবার বলা হয়ে থাকে পুলিশের তরফে।

আরও পড়ুন: সিপিএমেও সিন্ডিকেট? দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দল ছাড়লেন ৪ 

সেরা শিরোনাম

Suvendu on Chorbagan Stampede : চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর
চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর
News Live Updates: চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
Suvendu on Chorbagan Stampede : 'অত্যন্ত বেদনাদায়ক ঘটনা, ফ্যাক্ট ফাইন্ডিং হবে', চোরবাগান সর্বজনীনে দুর্ঘটনায় মন্তব্য মুখ্যমন্ত্রীর
'অত্যন্ত বেদনাদায়ক ঘটনা, ফ্যাক্ট ফাইন্ডিং হবে', চোরবাগান সর্বজনীনে দুর্ঘটনায় মন্তব্য মুখ্যমন্ত্রীর
Chorbagan Stampede Death: চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যুমিছিল, মমতা-তৃণমূলের নিশানায় শুভেন্দুর ‘ভাইপো’, শমীক বললেন, 'সে তো নাবালক!'
চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যুমিছিল, মমতা-তৃণমূলের নিশানায় শুভেন্দুর ‘ভাইপো’, শমীক বললেন, 'সে তো নাবালক!'

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget