এক্সপ্লোর

West Burdwan: মায়ের বকুনিতে অভিমানে আত্মঘাতী ছেলে, দুর্গাপুরে কিশোরের মৃত্যুতে অনুমান পুলিশের

West Burdwan: মোবাইল গেমে আসক্তি সন্তানের। অভ্যেস বদলাতে বকাঝকা করেছিলেন মা, আর তারপরেই মর্মান্তিক ঘটনা। ঘর থেকে উদ্ধার হল কিশোরের ঝুলন্ত দেহ। পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের ঘটনা। 

মনোজ বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর (পশ্চিম বর্ধমান): মোবাইল গেমে আসক্তি সন্তানের। অভ্যেস বদলাতে বকাঝকা করেছিলেন মা, আর তারপরেই মর্মান্তিক ঘটনা। ঘর থেকে উদ্ধার হল কিশোরের ঝুলন্ত দেহ। পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের ঘটনা। 

শনিবার দুপুরে লাঞ্চ সেরেই ফের মোবাইল হাতে নিয়ে বসে পড়েছিল কিশোর। নজরে আসতেই মা বলেছিলেন, এত কষ্ট করে পড়াশুনো করানো হচ্ছে। তার ওপর সামনেই পরীক্ষা, না পড়াশোনা করে মোবাইলে গেম কেন খেলছে ছেলে। মায়ের বকাঝকার পরই দরজা বন্ধ করে দেয় বছর চোদ্দর কিশোর। আর খোলেনি। ঘণ্টাখানেক পর দরজা ভেঙে কিশোরকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করেন পরিবারের সদস্যরা। 

মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের বেনাচিতি সংলগ্ন নতুনপল্লি এলাকায়। উদ্ধার করার পর অষ্টম শ্রেণির এই ছাত্রকে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। কিশোরের পরিবারের দাবি, ছেলেকে মোবাইলে গেম খেলতে বারণ করাতেই অভিমানে আত্মঘাতী হয়েছে সে। 

মৃতের দিদির দাবি, 'ওর পরীক্ষা ছিল সামনেই। মোবাইল রেখে মা পড়তে বসতে বলেছিল। তারপরই এরকম করল।'

ওই কিশোরের বাবা পেশায় লরিচালক। সামান্যই উপার্জন হওয়া সত্ত্বেও ছেলেকে ভর্তি করেছিলেন বেসরকারি স্কুলে। কিন্তু সামান্য বকাঝকাতে যে এত বড় পদক্ষেপ নেবে ছেলে ভাবতেই পারছেন না তিনি। 

মৃতের বাবার কথায়, 'দুপুরে মাংস ভাত খেল। আমিই রান্না করেছিলাম। এরপর আমি বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলাম। তারপর ফোন আসে, শুনি এই ঘটনা।' 

রবিবার দুর্গাপুর মহকুমা হাসপাতালে কিশোরের ময়নাতদন্ত হয়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, মায়ের বকুনিতে অভিমানে আত্মঘাতী হয়েছে কিশোর। কিশোরের এই মর্মান্তিক পরিণতিতে শোকে ডুবেছে গোটা এলাকা। সন্তানহারা মায়ের প্রশ্ন, ছেলের ভালর জন্যই তো বকেছিলেন তিনি, কেন বুঝলনা সে?

আরও পড়ুন: Purulia: শিশু চিকিৎসায় গাফিলতি, পরিকাঠামোর অভাব-সহ একাধিক অভিযোগে ধুন্ধুমার পুরুলিয়ার হাসপাতালে

আরও পড়ুন: Hooghly: শ্রীরামপুরে গাড়ির ধাক্কায় বাইক থেকে ছিটকে রেলব্রিজ থেকে নীচে পড়ে মৃত্যু মহিলা আরোহীর

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Dharmatala Protest : দেশ-বিরোধী স্লোগান দিলে হাসপাতাল ঘুরে যেতে হবে, ধর্মতলায় ধুন্ধুমারকাণ্ডে হুঁশিয়ারি শমীকের
দেশ-বিরোধী স্লোগান দিলে হাসপাতাল ঘুরে যেতে হবে, ধর্মতলায় ধুন্ধুমারকাণ্ডে হুঁশিয়ারি শমীকের
South Eastern Railway: রেলের বড় অফিসার গ্রেফতার ! কেন CBI-এর জালে সত্যম কুমার ?
রেলের বড় অফিসার গ্রেফতার ! কেন CBI-এর জালে সত্যম কুমার ?
Abhishek Banerjee: সেবাশ্রয় ক্যাম্পে ছড়িয়ে সরকারি মেডিক্যাল কলেজে বানানো ল্যাব রিপোর্ট, হদিশ AC 'অ্যান্টিচেম্বার'- এর
সেবাশ্রয় ক্যাম্পে ছড়িয়ে সরকারি মেডিক্যাল কলেজে বানানো ল্যাব রিপোর্ট, হদিশ AC 'অ্যান্টিচেম্বার'- এর
Dharmatala Incident : 'এরা কেউ ছাত্র নয়, আন্দোলনের লোক নয়, এরা গুন্ডা', ধর্মতলাকাণ্ডে আর কী বললেন মুখ্যমন্ত্রী ?
'এরা কেউ ছাত্র নয়, আন্দোলনের লোক নয়, এরা গুন্ডা', ধর্মতলাকাণ্ডে আর কী বললেন মুখ্যমন্ত্রী ?

ভিডিও

TMC News: জমি দখল ও তোলাবাজি-সহ একাধিক অভিযোগে পুরুলিয়ায় গ্রেফতার TMCP নেতা
Sebasray Scam : সেবাশ্রয় রোগীদের রিপোর্টে নেই ডাক্তারদের নাম, সই, রেজিস্ট্রেশন! চাঞ্চল্যকর তথ্য
Dharmatala Protest: ধর্মতলায় ধুন্ধুমার, অভিযুক্ত আফরোজের সঙ্গে তৃণমূল-যোগ!
Rajnath Singh: পাকিস্তানের সঙ্গে আলোচনা হলে তা হবে শুধুমাত্র POK নিয়েই : রাজনাথ সিং
Rahul Gandhi: 'দিল্লিতে পড়ুয়াদের মারধরের নির্দেশ কে দিল ?', স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি রাহুলের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Tollywood News: কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
Messi Retirement: মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
TMC Leader Arrested: পঞ্চায়েত প্রকল্পে কাটমানি নেওয়া, বিজেপি কর্মীদের মারধর, ভূরি ভূরি অভিযোগে গ্রেফতার TMC নেতা
পঞ্চায়েত প্রকল্পে কাটমানি নেওয়া, বিজেপি কর্মীদের মারধর, ভূরি ভূরি অভিযোগে গ্রেফতার TMC নেতা
Abhishek Banerjee: শপিং মলের বেসমেন্টে গোডাউন, সেখানেই মজুত অভিষেকের সেবাশ্রয়ের কাঁড়ি কাঁড়ি ওষুধ-সরঞ্জাম, পেরিয়ে গিয়েছে মেয়াদও
শপিং মলের বেসমেন্টে গোডাউন, সেখানেই মজুত অভিষেকের সেবাশ্রয়ের কাঁড়ি কাঁড়ি ওষুধ-সরঞ্জাম, পেরিয়ে গিয়েছে মেয়াদও
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Embed widget