এক্সপ্লোর

West Burdwan News: করোনার থাবা দুর্গাপুর মহকুমা হাসপাতালে, আক্রান্ত একের পর এক চিকিৎসক

সময় যত যাচ্ছে, ততই সংক্রমিত হচ্ছেন মারণ ভাইরাসের বিরুদ্ধে লড়াই করা প্রথম সারির যোদ্ধারা! রাজ্যের বিভিন্ন হাসপাতালের ছবিটাই এক। 

মনোজ বন্দ্যোপাধ্যায়, পশ্চিম বর্ধমান: করোনা থাবা বসিয়েছে পশ্চিম বর্ধমানের (West Burdwan) দুর্গাপুর (Durgapur) মহকুমা হাসপাতালেও। বেশ কয়েকজন চিকিৎসক-স্বাস্থ্যকর্মী সংক্রমিত হলেও, এখনও পর্যন্ত পরিষেবা স্বাভাবিক রয়েছে বলে দাবি করেছেন সুপার। এদিকে, আধারের সঙ্গে মোবাইল ফোনের নম্বর সংযুক্তিকরণের জন্য একটি ব্যাঙ্কের সামনে দেখা গেল থিকথিকে ভিড়। 

সময় যত যাচ্ছে, ততই সংক্রমিত হচ্ছেন মারণ ভাইরাসের বিরুদ্ধে লড়াই করা প্রথম সারির যোদ্ধারা! রাজ্যের বিভিন্ন হাসপাতালের ছবিটাই এক। 

গত এক সপ্তাহে পশ্চিম বর্ধমানের বিভিন্ন সরকারি হাসপাতালের চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মী মিলিয়ে মোট ১৩৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। যার মধ্যে দুর্গাপুর মহকুমা হাসপাতালেই সংখ্যাটা ২০। করোনা হানা দিলেও এখানে এখনও পর্যন্ত চিকিৎসা পরিষেবায় কোনও প্রভাব পড়ছে না, বলেই দাবি করেছেন সুপার।

যখন দাপট দেখাচ্ছে করোনা, তখন আঁতকে ওঠার মতো এই ছবি দেখা গেল দুর্গাপুর শহরেই!বেনাচিতি বাজার এলাকায় একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের সামনে দেখা যায়, মানুষের ভিড়। কেউ এসেছেন আধার কার্ডের সঙ্গে মোবাইল ফোনের নম্বর সংযুক্ত করতে।

তো কেউ এসেছেন আধারের সঙ্গে রেশন কার্ডের সংযুক্তিকরণের জন্য। আর এতেই ঘুচেছে যাবতীয় করোনা-বিধি। বেশ কিছুক্ষণ পরে পুলিশ এসে ভিড় নিয়ন্ত্রণ করে।

রাজ্যের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ছে করোনাভাইরাস, ওমিক্রন। আক্রান্ত হচ্ছেন চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীরা। একই ঘটনা এবার দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং মহকুমা হাসপাতালেও। মাত্র তিনদিনেই ক্যানিং মহকুমা হাসপাতালের আটজন চিকিৎসক করোনা আক্রান্ত হলেন। এছাড়া বেশ কয়েকজন স্বাস্থ্যকর্মীও ইতিমধ্যেই করোনা আক্রান্ত হয়েছেন। সবমিলিয়ে গত তিনদিনে ক্যানিং মহকুমা হাসপাতালে ১৬ জন করোনা আক্রান্ত হলেন। এইভাবে চলতে থাকলে অচিরেই ক্যানিং মহকুমা হাসপাতালের চিকিৎসা পরিষেবা ভেঙে পড়বে বলে আশঙ্কা প্রকাশ করছেন হাসপাতালের অন্যান্য চিকিৎসকরা।

 স্বাস্থ্য ভবনেও (Swathabhawan) করোনার হানা (Corona), ৬৬ জন আক্রান্ত। স্বাস্থ্য ভবনের ৬৬ জন কর্মীর করোনা রিপোর্ট পজিটিভ (Corona Positive) এসেছে সম্প্রতি। ১৩৭ জনের নমুনা পাঠানো হয়েছিল কল্যাণীতে (Kalyani) তাঁদের মধ্যে ৬৬ জনের রিপোর্ট পজিটিভ এসেছে।

করোনা, ওমিক্রন আবহে কলকাতায় স্বাস্থ্য পরিষেবায় সঙ্কট দেখা দিয়েছে। হাসপাতালে হাসপাতালে করোনা সংক্রমিত হয়েছেন চিকিৎসকরা। এনআরএসে ৭০ জন চিকিত্সক-নার্সের করোনা। যার জন্য গোটা হাসপাতাল জুড়ে আতঙ্ক ছড়িয়েছে। এনআরএসে ১০ জন ইন্টার্ন ও চিকিত্সক, নার্স মিলিয়ে ৭০ জন করোনা আক্রান্ত।

স্বাস্থ্য দফতর সূত্রে খবর, রাজ্যের একমাত্র সরকারি চক্ষু হাসপাতাল রিজিওনাল ইনস্টিটিউট অফ অপথ্যালমোলজি-তে আক্রান্ত ১২ জন চিকিত্সক। ন্যাশনাল মেডিক্যালে জুনিয়র চিকিত্সক ও চিকিত্সক মিলিয়ে প্রায় ৮০ জন আক্রান্ত। আর আহমেদ ডেন্টাল কলেজে আক্রান্ত চিকিত্সকের সংখ্যা ৩০-এর বেশি। চিত্তরঞ্জন সেবাসদনে আক্রান্ত চিকিত্সকের সংখ্যা প্রায় ৩৬।

সেরা শিরোনাম

Jadavpur University: যাদবপুরকাণ্ডে চাঞ্চল্যকর দাবি পুলিশের, ১১ জনের নামে অভিযোগ দায়ের
Jadavpur University: যাদবপুরকাণ্ডে চাঞ্চল্যকর দাবি পুলিশের, ১১ জনের নামে অভিযোগ দায়ের
Calcutta High Court: যাদবপুরের ABVP বনাম SFI সংঘর্ষ, কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, কী জানাল আদালত?
যাদবপুরের ABVP বনাম SFI সংঘর্ষ, কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, কী জানাল আদালত?
West Bengal News Live: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমার, বাম বনাম এবিভিপি, সংঘর্ষ থেকে আগুন, চরমে সংঘাত
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমার, বাম বনাম এবিভিপি, সংঘর্ষ থেকে আগুন, চরমে সংঘাত
Jadavpur University: ভয়াবহ অভিজ্ঞতা যাদবপুর পড়ুয়ার, “রাত ১১ টা বাজে তখন..ভয়ে আমরা অরবিন্দ ভবনের ভিতরে চলে যাই”
ভয়াবহ অভিজ্ঞতা যাদবপুর পড়ুয়ার, “রাত ১১ টা বাজে তখন..ভয়ে আমরা অরবিন্দ ভবনের ভিতরে চলে যাই”

ভিডিও

Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী
Jadavpur University Chaos: হামলার প্রতিবাদে সকালে এইট বি বাসস্ট্যান্ডে বিক্ষোভ কর্মসূচি বামেদের
Chaos in Jadavpur University: BJP-র গুন্ডারা JU-র ভেতরে লাঠিহাতে তাণ্ডব চালিয়েছে, দাবি SFI-র
Chaos in Jadavpur University : রণক্ষেত্র যাদবপুর, ডিম-বোতল ছুড়ে মারার অভিযোগ SFI সমর্থকদের | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget