এক্সপ্লোর

West Burdwan: দুর্গাপুরে ব্যবসায়ী খুনে গ্রেফতার মৃতের প্রাক্তন প্রেমিকা ও তাঁর প্রেমিক

West Burdwan News: টাকা দিতে অস্বীকার করায়, গত বুধবার অবিনাশকে মদ খাইয়ে বেহুঁশ করে খালি মদের বোতল মাথায় ভেঙে ও শাবল দিয়ে কুপিয়ে খুন করা হয় বলে অভিযোগ।

মনোজ বন্দ্যোপাধ্যায়, পশ্চিম বর্ধমান: দুর্গাপুরে পরিবহণ ব্য়বসায়ী খুনের (Transport Buisnessman) কিনারা করল পুলিশ। খুনের অভিযোগে গ্রেফতার হলেন মৃতের প্রাক্তন প্রেমিকা ও তাঁর প্রেমিক। পুলিশের দাবি, পরিবহণ ব্যবসায়ী অবিনাশ ঝায়ের সঙ্গে একসময় সম্পর্ক ছিল আফরিন খাতুনের। বিচ্ছেদ ঘটলেও, প্রাক্তন প্রেমিকা ও তাঁর বর্তমান প্রেমিক বিট্টু সিংয়ের সঙ্গে যোগাযোগ রাখতেন যোগাযোগ রাখতেন করে প্রায়ই টাকা চাইতেন আফরিন ও বিট্টু। টাকা দিতে অস্বীকার করায়, গত বুধবার অবিনাশকে মদ খাইয়ে বেহুঁশ করে খালি মদের বোতল মাথায় ভেঙে ও শাবল দিয়ে কুপিয়ে খুন করা হয় বলে অভিযোগ। পুলিশের দাবি, এরপর অবিনাশের হাত-পা বেঁধে তাঁরই বাইকে দেহ চাপিয়ে ফেলে আসা হয় ১৯ নম্বর জাতীয় সড়কে। সোমবার অভিযুক্ত যুগলকে গ্রেফতার করে দুর্গাপুর থানার পুলিশ। 

ধৃতদের মঙ্গলবার বেলা এগারোটা নাগাদ দুর্গাপুর থানার ফরিদপুর ফাঁড়ি এবং দুর্গাপুরের মহিলা থানা থেকে দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয়। উল্লেখ্য়, এর আগে সোমবার দুর্গাপুরের বিজুপাড়া ও নঈম এলাকা থেকে গ্রেফতার করে দুর্গাপুর থানার পুলিশ। গত বৃহস্পতিবার সকালে দুর্গাপুরের গোপালমাঠের বনগাঁ মোড়ে ১৯ নম্বর জাতীয় সড়কের পাশে হাত পা মুখ বাধা অবস্থায় অবিনাশ ঝায়ের মৃতদেহ উদ্ধার হয়। পুলিশ সূত্র মারফৎ খবর অনুযায়ী মৃত যুবক দুর্গাপুরের বেনাচিতি নতুনপল্লী এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে। মৃতের পরিবার খুনের অভিযোগ দায়ের করে দুর্গাপুর থানায়। অভিযোগের ভিত্তিতে তিন দিনেই ওই খুনের কিনারা করে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুর্গাপুর থানার বিজুপাড়ার বাসিন্দা বিট্টু সিং গল্ফ নগরে বিট্টুর বাড়িতে গত বুধবার অবিনাশকে বিয়ার খাইয়ে ওই বিয়ারের বোতল মাথার পিছনে মেরে  হত্যা করে। মৃত্যু নিশ্চিত হওয়ার পর অবিনাশের হাত-পা বেঁধে তারই বাইকে করে অবিনাশের দেহ বনগাঁ মোড়ে ফেলে দেয় বিট্টু। অবিনাশকে খুন করার সময়ে সেখানে আফরিনও ছিল বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। জানা গিয়েছে আফরিনের সঙ্গে আগে থেকেই সম্পর্ক ছিল অবিনাশের।

আফরিনের সঙ্গে ঘনিষ্ঠতা ছিল বিট্টুরও। পরিবহণ ব্যবসায়ী অবিনাশকে ব্ল্যাকমেইল করে টাকা হাতা দুই অভিযুক্ত। দিতে অস্বীকার করলেই খুন করা হয় অবিনাশকে বলে পুলিশের অনুমান। গ্রেফতারের পর দুই জনেই খুনের কথা স্বীকার করেছে। ধৃতদের পুলিশি হেফাজত চেয়ে দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

BJP West Bengal: দলের একাংশই তোলাবাজিতে যুক্ত! কাদের বিরুদ্ধে এই অভিযোগ বিজেপির রাজ্য সভাপতি?
দলের একাংশই তোলাবাজিতে যুক্ত! কাদের বিরুদ্ধে এই অভিযোগ বিজেপির রাজ্য সভাপতি?
Kolkata News: সারারাত বাস চলবে কলকাতা ও শহরতলিতে, বড় ঘোষণা রাজ্যের, কোন কোন রুটে মিলবে পরিষেবা, জেনে নিন
সারারাত বাস চলবে কলকাতা ও শহরতলিতে, বড় ঘোষণা রাজ্যের, কোন কোন রুটে মিলবে পরিষেবা, জেনে নিন
Halo Phenomenon : সূর্যকে ঘিরে রঙিন আলোর বলয় ! তাজ্জব কলকাতা, রামধনু নাকি অন্যকিছু?
সূর্যকে ঘিরে রঙিন আলোর বলয় ! তাজ্জব কলকাতা, রামধনু নাকি অন্যকিছু?
West Bengal News Today Live Updates: জঙ্গি হামিমের বান্ধবী অর্পিতা গ্রেফতার, কোন কোন রাজনৈতিক নেতা-মন্ত্রীদের তথ্য সংগ্রহ করেছিল সে ?
জঙ্গি হামিমের বান্ধবী অর্পিতা গ্রেফতার, কোন কোন রাজনৈতিক নেতা-মন্ত্রীদের তথ্য সংগ্রহ করেছিল সে ?

ভিডিও

Militant Arrest |ইনস্টাগ্রাম, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ-সহ একাধিক অ্যাপের মাধ্যমে পাকিস্তানে যোগাযোগ
Militant Arrest | খোদ মুখ্যমন্ত্রীকে ফলো করার নির্দেশ দেওয়া হয়েছিল বর্ধমান থেকে ধৃত জঙ্গি হামিম মণ্ডলকে
Militant Arrest | বর্ধমানের রেনেসাঁ টাউনশিপ থেকে STF-এর হাতে গ্রেফতার পাকিস্তানের জঙ্গি হামিম মণ্ডল
Militant Arrest | বর্ধমান শহর লাগোয়া রেনেসাঁ টাউনশিপ থেকে STF-এর জালে ধরা পড়েছে কুখ্যাত জঙ্গি হামিম মণ্ডল
Suvendu Adhikari: 'আশা করি বিরোধীরা মুখ বন্ধ রাখবেন, আপনারা হিংসার রিপুটা দমন করবেন', বললেন শুভেন্দু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget