এক্সপ্লোর

Mithun Chakraborty: সন্দেশখালি ইস্যু থেকে দুর্নীতি, জামুড়িয়ার সভা থেকে তৃণমূলকে তোপ দাগলেন মিঠুন

Mithun Chakraborty Jamuria Meeting: বিজেপি প্রার্থীর প্রচারে জামুড়িয়ার সভায় উপস্থিত হয়েছিলেন এই বিজেপি নেতা। তৃণমূলের বিভিন্ন ইস্যু নিয়ে তোপ দাগলেন মিঠুন চক্রবর্তী।

জামুড়িয়া: বাংলায় লোকসভা ভোট শুরু হয়ে গিয়েছে। সরকার-বিরোধী পক্ষের তু তু ম্য়া ম্য়া শুরু হয়ে গিয়েছে। কিছুদিন আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে বাংলার গদ্দার বলেছিলেন। এবার পাল্টা তৃণমূল সরকারকে তোপ দাগলেন মিঠুন চক্রবর্তী। জামুড়িয়ার সভা থেকে দুর্নীতি থেকে সন্দেশখালি সব ইস্যু নিয়েই মুখ খুললেন কিংবদন্তি এই অভিনেতা। 

বিজেপি প্রার্থীর প্রচারে জামুড়িয়ার সভায় উপস্থিত হয়েছিলেন এই বিজেপি নেতা। মিঠুন বলছেন, ''দুর্নীতিগ্রস্ত পার্টি তৃণমূল কংগ্রেস। সন্দেশখালিতে অস্ত্র উদ্ধার হয়েছে ফের। কিন্তু সেখানেও বলছে কি না যে এটা সিবিআইয়ের সাজানো। একটা বিষয়ই মাথায় ঢুকছে না। এত জায়গা ছিল, কেন সন্দেশখালিতেই উদ্ধার হতে হল?'' উল্লেখ্য, শেখ শাহজাহানের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত আবু তালেব মোল্লার বাড়ি থেকে উদ্ধার হয়েছে অস্ত্র ভাণ্ডার। ঘটনার পর থেকেই পাত্তা নেই তাঁর। আবু তালেবের স্ত্রীর দাবি, তাঁদের ফাঁসানো হচ্ছে। এরইমধ্য়ে রহস্য়জনকভাবে উধাও সরবেড়িয়া আগারহাটি গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য হাফিজুল খানও। 

জমি দখল, মহিলাদের উপর অত্য়াচার, থেকে চাষের জমি কেড়ে নেওয়া,সন্দেশখালিতে শেখ শাহজাহান ও তার শাগরেদদের বিরুদ্ধে অভিযোগের শেষ ছিল না। তার মধ্য়েই শুক্রবার, শেখ শাহজাহানের সঙ্গীর বাড়ি থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, কার্তুজ, বিস্ফোরক। আর এই প্রেক্ষাপটেই প্রশ্ন উঠতে শুরু করেছে, তবে কি বেআইনিভাবে অস্ত্র পাচারেও যুক্ত ছিলেন শেখ শাহজাহান?

এর আগে মালদার চাঁচলে মিঠুন চক্রবর্তীর রোড শো চলাকালীন বিক্ষোভ দেখিয়েছিল তৃণমূল। সেখানেই রোড শো শেষ করেন তিনি। অভিনেতা ও বিজেপি নেতার বিরুদ্ধে অশান্তি ছড়ানোর অভিযোগে সরব হয়েছিলেন তৃণমূল কর্মীরা। পরে মালদা উত্তরের বিজেপি প্রার্থী খগেন মুর্মুর সমর্থনে গাজোলের সভায় দুর্নীতি ইস্য়ুতে তৃণমূলকে নিশানা করেন মিঠুন। সেখান থেকে বিজেপি প্রার্থীর সমর্থনে মিঠুন জানিয়েছিলেন, ''এরা গরুর ব্য়বসা করে। এরা কয়লা চুরি করে। এরা বালি চুরি করে। এরা বিদ্য়া চুরি করে। এরা রেশন পর্যন্ত চুরি করে নেয়। সেই পার্টি আরেক জনকে দাঁড় করিয়েছে খগেনদার বিরুদ্ধে। সেটা ভাবতে হবে, তাহলে কাকে ভোট দেবেন। একটা দুর্নীতিগ্রস্ত পার্টির প্রার্থীকে, নাকি বিজেপির মতো স্বচ্ছ পার্টির প্রার্থী খগেন মুর্মুকে। এইটুকু ভেবে খালি ভোট দেবেন।''

আরও পড়ুন: চোপড়ায় অবৈধ চোলাই মদের দোকান ভাঙচুর, রাস্তা অবরোধ করে আগুন জ্বালিয়ে বিক্ষোভ

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: মাদক-সহ তাইল্যান্ডের দুই তরুণীকে গ্রেফতার করল কলকাতা পুলিশের STF, লাইভ আপডেট
মাদক-সহ তাইল্যান্ডের দুই তরুণীকে গ্রেফতার করল কলকাতা পুলিশের STF, লাইভ আপডেট
Dengue Vaccine : ভারতে প্রথমবার ডেঙ্গির ভ্যাকসিন, কারা পাবেন? কারা পাবেন না? কতটা নিরাপদ?
ভারতে প্রথমবার ডেঙ্গির ভ্যাকসিন, কারা পাবেন? কারা পাবেন না? কতটা নিরাপদ?
Madan Mitra : এবার ইডির স্ক্যানারে মদন মিত্র, কামারহাটির বিধায়ক বললেন, 'আমি সর্বশক্তি দিয়ে এদের...'
এবার ইডির স্ক্যানারে মদন মিত্র, কামারহাটির বিধায়ক বললেন, 'আমি সর্বশক্তি দিয়ে এদের...'
Abhishek Banerjee Vs Madan Mitra: মদন মিত্রকে আইনি নোটিস অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, ১০ কোটি টাকার ক্ষতিপূরণের দাবি
মদন মিত্রকে আইনি নোটিস অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, ১০ কোটি টাকার ক্ষতিপূরণের দাবি

ভিডিও

Chowman Sea Food Festival | চাউম্য়ানে শুরু হয়েছে সি ফুড ফেস্টিভ্য়াল। থাকছে ১৮ রকমের সামুদ্রিক খাবারের পদ!
Mamata Banerjee - TMC News | পরিবর্তনের বাংলায় এক অন্য়রকম ২১ জুলাই দেখল পশ্চিমবঙ্গবাসী!
Mamata Banerjee-Abhishek Banerjee | ২১ জুলাইয়ের মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায় ফের বুঝিয়ে দিলেন তিনি আছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশেই
Mamata Banerjee-21July News | মঙ্গলবার ৪ ভাগে হল শহিদ স্মরণ | ABP ANANDA LIVE
TMC-Mamata Banerjee - 21July | তৃণমূল জমানায় প্রতি বছরই ২১ জুলাইয়ের শহিদ তর্পণের মঞ্চে দেখা যেত টালিগঞ্জের কলাকুশলী থেকে বিদ্বজ্জনদের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bus Ticket : মাসে ৫০ থেকে ৮০ হাজার বেতন ? আপনিও কি বাসের ফ্রি টিকিট পরিষেবা পাবেন? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
মাসে ৫০ থেকে ৮০ হাজার বেতন ? আপনিও কি বাসের ফ্রি টিকিট পরিষেবা পাবেন? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Crime News : জমি বিবাদের মারাত্মক পরিণতি ! কোদাল দিয়ে কুপিয়ে খুন করা হল বাবা-ছেলেকে
জমি বিবাদের মারাত্মক পরিণতি ! কোদাল দিয়ে কুপিয়ে খুন করা হল বাবা-ছেলেকে
CJP Protest: ককরোচ জনতা পার্টির বিক্ষোভে উত্তেজনা, সংঘর্ষ; পুলিশ জানাচ্ছে আহত ১১৮-র বেশি কর্মী
ককরোচ জনতা পার্টির বিক্ষোভে উত্তেজনা, সংঘর্ষ; পুলিশ জানাচ্ছে আহত ১১৮-র বেশি কর্মী
EPS Pension Hike : ১০০০ টাকা থেকে ৭৫০০ হবে ন্যূনতম পেনশন ? সংসদে এই বলল সরকার
১০০০ টাকা থেকে ৭৫০০ হবে ন্যূনতম পেনশন ? সংসদে এই বলল সরকার
Ritabrata on Diamond Harbour FC: শহিদ সমাবেশ থেকে ডায়মন্ড হারবার এফসির বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগ ঋতব্রতর, নিশানায় অভিষেক
শহিদ সমাবেশ থেকে ডায়মন্ড হারবার এফসির বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগ ঋতব্রতর, নিশানায় অভিষেক
Kolkata Police in Bhangar: ভাঙড়ে ফের আক্রান্ত পুলিশ, পোলেরহাটে কর্তব্যরত কনস্টেবলকে মারধরের অভিযোগ
ভাঙড়ে ফের আক্রান্ত পুলিশ, পোলেরহাটে কর্তব্যরত কনস্টেবলকে মারধরের অভিযোগ
Suvendu Adhikari: চুরি রুখতে 'বিদ্যুৎ প্রহরী' অ্যাপ, এবার এই সব বিল্ডিংয়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন হবে, একাধিক বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
চুরি রুখতে 'বিদ্যুৎ প্রহরী' অ্যাপ, এবার এই সব বিল্ডিংয়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন হবে, একাধিক বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Madan Mitra: ২১ জুলাইয়ের মঞ্চ থেকে মমতাকে 'সালাম' মদনের! 'অভিষেকের হাত ছাড়ার' চ্যালেঞ্জ দিলেন প্রাক্তন নেত্রীকে!
২১ জুলাইয়ের মঞ্চ থেকে মমতাকে 'সালাম' মদনের! 'অভিষেকের হাত ছাড়ার' চ্যালেঞ্জ দিলেন প্রাক্তন নেত্রীকে!
Embed widget