এক্সপ্লোর

Chopra: চোপড়ায় অবৈধ চোলাই মদের দোকান ভাঙচুর, রাস্তা অবরোধ করে আগুন জ্বালিয়ে বিক্ষোভ

North Dinajpur News: আজ রবিবার গ্রামের সব বাসিন্দারা মিলে সম্মিলিত হয়ে অবৈধ চোলাই মদের দোকানগুলো ভাঙচুর চালায়। এছাড়া মাঝিয়ালি-চোপড়া রাজ্য সড়ক অবরোধ করে আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখায়।

সুদীপ চক্রবর্তী,চোপড়া: অবৈধ চোলাই মদের দোকান ভাঙচুর, রাস্তা অবরোধ করে আগুন জ্বালিয়ে বিক্ষোভ। আর এই ঘটনায় উত্তাল হয়ে উঠল স্থানীয় এলাকা। ঘটনাটি ঘটেছে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর (North Dinajpur) জেলার চোপড়ার মাঝিয়ালী এলাকায়। স্থানীয় সূত্রে খবর নিয়ে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই এই এলাকায় এমন অবৈধ কাজ কারবার চলছিল। চোলাই মদ তৈরি হত এলাকায়। বারবার স্থানীয় প্রশাসনকে বলেও কোনও কাজ দেয়নি। বিশেষ করে এই এলাকায় মহিলাদের ওপর অত্যাচারও বাড়তে থাকে এরপরই। স্থানীয় গ্রামের চা শ্রমিকরা চোলাই মদ খেয়ে তাঁদের স্ত্রী-দের মারধর করত। শুধু পারিবারিক অশান্তিই নয়। এলাকায় রাতে দুর্ঘটনার মাত্রাও বেড়ে গিয়েছিল। 

এরপরই আজ রবিবার গ্রামের সব বাসিন্দারা মিলে সম্মিলিত হয়ে অবৈধ চোলাই মদের দোকানগুলো ভাঙচুর চালায়। এছাড়া মাঝিয়ালি-চোপড়া রাজ্য সড়ক অবরোধ করে আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখায়। ঘটনায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিল। সেই সময় স্থানীয় পুলিশ এসে অবরোধ মুক্ত করে এলাকা। এই ধরণের অসামাজিক কাজের সঙ্গে কারা কারা জড়িয়ে এলাকার, সেই বিষয়েও খোঁজ চালাচ্ছে পুলিশ। 

এর আগে রাজ্যের বিভিন্ন প্রান্তে আবগারি দফতরের থেকে চোলাই মদের দোকান ভেঙে দেওয়া ও চোলাই মদ নষ্ট করার উদ্যোগ নেওয়া হয়েছে বারবার। কয়েক মাস আগে এমন খবর এসেছিল যে মেদিনীপুরের নারায়ণগড় থানার পাথরঘাটা গ্রামে খালপাড়ে, দিনের পর দিন অবৈধ চোলাই মদ তৈরি করছিল কয়েকজন অসাধু ব্যবসায়ী। অভিযোগ ওঠে এমনটাই। সেখানে গিয়েই সেই মদের ঠেক গুঁড়িয়ে দিয়েছিল বেলদার আবগারি দফতর। 

সেবার গোপন সূত্রে খবর পেয়েছিল বেলদা আবগারি দফতর। দীর্ঘদিন ধরেই সেখানে সাত নম্বর অঞ্চলে পাথরঘাটা গ্রামে অবৈধভাবে খাল পাড়ে চোলাই মদ তৈরি হচ্ছিল। আবগারি দফতরের তরফে অভিযানে নেমে আধিকারিকরা দেখতে পান যে সবাই চোলাই মদ তৈরি করছিল। সেদিন দফতরের আধিকারিকদের আসতে দেখে বেশ কয়েকজন ছুটে পালিয়ে যায়। এরপর ওই ঠেক, চুল্লি সমস্ত ভেঙে গুঁড়িয়ে দেয় আবগারি দফতরের কর্মীরা।

এই কলকাতা শহরেও পুরসভার তরফে এই বিষয়ে পদক্ষেপ নেওয়া হয়েছে বারবার। এমনকী শহরের সমস্ত হুক্কা বার বন্ধ করার নির্দেশ দিয়েছিল কলকাতা পুরসভা। মেয়র ফিরহাদ হাকিম বলেছিলেন, ''হুক্কা বারের আড়ালে নিষিদ্ধ মাদকের ব্যবহারের অভিযোগ আসছে। মাদকে আসক্ত হয়ে পড়ছে তরুণ প্রজন্ম।''

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

SC On Delhi Police Lathi Charge:
"মানুষজন বিক্ষোভ দেখাচ্ছে বলেই পুলিশ লাঠিচার্জ করতে পারে না..", যন্তর মন্তরে পুলিশের লাঠিচার্জ নিয়ে পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের
Agnimitra Paul: 'ছাত্রদের প্রতিবাদকে সমর্থন করছি, কিন্তু দেশবিরোধী শক্তিকে প্রশ্রয় নয়', হুঁশিয়ারি অগ্নিমিত্রার
'ছাত্রদের প্রতিবাদকে সমর্থন করছি, কিন্তু দেশবিরোধী শক্তিকে প্রশ্রয় নয়', হুঁশিয়ারি অগ্নিমিত্রার
News Live : : বিজেপিতে যোগদানের জল্পনার মধ্যেই নবান্নে সুদীপ
: বিজেপিতে যোগদানের জল্পনার মধ্যেই নবান্নে সুদীপ
Weather Update: বঙ্গোসাগরে অতি গভীর নিম্নচাপ, ঘণ্টায় ৬০ কিলোমিটার গতিবেগে ধেয়ে আসতে পারে ঝোড়ো হাওয়া, অতি ভারী বৃষ্টির কমলা সর্তকতা এবার দক্ষিণবঙ্গে
বঙ্গোসাগরে অতি গভীর নিম্নচাপ, ঘণ্টায় ৬০ কিলোমিটার গতিবেগে ধেয়ে আসতে পারে ঝোড়ো হাওয়া, অতি ভারী বৃষ্টির কমলা সর্তকতা এবার দক্ষিণবঙ্গে

ভিডিও

TMC News: আব্দুর রহিম বক্সীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ | ABP Ananda LIVE
Anubrata Mondal | আগাম জামিনের আবেদন মঞ্জুর অনুব্রত মন্ডলের
Sajal Ghosh |
Kajal Seikh | কাজল শেখকে ঘিরে চোর চোর স্লোগান | ABP Ananda LIVE
Park Street | জনবহুল পার্ক স্ট্রিটে দেহ উদ্ধার | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Embed widget