এক্সপ্লোর

Death News: স্নান করতে নেমে মর্মান্তিক পরিণতি, কাঁকসায় তলিয়ে মৃত্যু যুবকের

West Bengal News: কাঁকসার আড়া শিবতলায় কৃষি সংক্রান্ত বিপণন সংস্থায় কাজ করতেন ওই যুবক। মৃত যুবকের নাম উপেন্দ্র সাহানি (১৯)।

মনোজ বন্দ্য়োপাধ্যায়, কাঁকসা: স্নান করতে নেমে তলিয়ে গেলেন যুবক (Death News)। কলাগাছ ভাসিয়ে উদ্ধার করা হল মৃতদেহ। ঘটনা কাঁকসার রূপগঞ্জে এলাকার। বিহারের সমস্তিপুরের বাসিন্দা ওই যুবকের মৃত্যুতে শোকের ছায়া পরিবারে।

তলিয়ে মৃত্যু যুবকের: কাঁকসার আড়া শিবতলায় কৃষি সংক্রান্ত বিপণন সংস্থায় কাজ করতেন ওই যুবক। মৃত যুবকের নাম উপেন্দ্র সাহানি (১৯)। বিহারের সমস্তিপুরের বাসিন্দা। জানা গিয়েছে, বিহারের সমস্তিপুরের উপেন্দ্র সাহানির সাথে বেশ কয়েকজন যুবক বেশ কিছুদিন ধরে কাঁকসার আড়া শিবতলা এলাকায় একটি কৃষি সংক্রান্ত বিপণন সংস্থার কাজ করে। মাঝেমধ্যেই মলানদিঘির রূপগঞ্জের জলাশয়ে তাঁরা স্নানে যেতেন। বুধবার ৫থেকে ৬জন মিলে ওই স্নান করতে যান। জলে নেমেই উপেন্দ্র তলিয়ে যাচ্ছে দেখে সহকর্মীরাও ঝাঁপিয়ে পড়েন। ততক্ষণে যা ঘটার ঘটে গিয়েছে  স্থানীয়রা দেখতে পেয়েই ঝাঁপিয়ে পড়েন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কাঁকসার মলানদিঘী পুলিশ ফাঁড়ির পুলিশ। প্রায় আধঘণ্টা পর স্থানীয়রা উপেন্দ্রকে উদ্ধার করে। কলা গাছে ভাসিয়ে, কোনওরকমে উদ্ধার করা হয় দেহ। আশঙ্কাজনক অবস্থায় দুর্গাপুর মহকুমা হাসপাতলে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে। স্থানীয়দের অভিযোগ, কলেজের ছেলেমেয়েরাও মাঝেমধ্যে এই জলাশয়ে স্নানে নামে। আবার বাইরের থেকেও অনেকেই এসে মদ্য পান করে স্নান করতে আসে। কোনও নজরদারি না থাকার জন্যই এই ধরনের ঘটনা বারে বারে ঘটছে।                              

আগেও তলিয়ে মৃত্যু: গত মাসে ভাগীরথী নদীতে স্নান করতে নেমে তলিয়ে যায় দুই বন্ধু। ঘটনাটি মালদার (Malda News) ইংরেজ বাজার থানা মহদিপুর বাজার এলাকায়। স্থানীয় সূত্রে খবর পাওয়া যায়, দেবাশিস মণ্ডল ও নবকুমার মণ্ডল দুই বন্ধু  ভাগীরথী নদীতে স্নান করতে যান। স্নান করার সময় তলিয়ে যান তাঁরা দুজনেই। এরপর শুরু হয় খোঁজাখুঁজি। দীর্ঘক্ষণ খোঁজাখুঁজি করার পর প্রথমে মেলে দেবাশিসের দেহ। পরে আরও একজনের দেহ উদ্ধার হয়। পুলিশ সূত্রে খবর পাওয়া যায়, মৃত ২ যুবকের বাড়ি কালিয়াচক থানা এলাকায়।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: West Bengal: ৩ কর্পোরেশনে বড় ব্যবধানে এগিয়ে বিজেপি, জোড় টক্কর চন্দননগরে

সেরা শিরোনাম

Mamata Banerjee: কালীপুজোর পরের দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে দিল্লি পুলিশ, ১৩ বছরের পুরনো মামলায় নোটিস
কালীপুজোর পরের দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে দিল্লি পুলিশ, ১৩ বছরের পুরনো মামলায় নোটিস
West Bengal News Live Updates: ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
Bankura SFI Book Stall: বাঁকুড়ায় SFI-র বুক স্টলে হামলার অভিযোগ, বাধা দিতে গিয়ে আক্রান্ত রাজ্যের প্রাক্তন মন্ত্রী
বাঁকুড়ায় SFI-র বুক স্টলে হামলার অভিযোগ, বাধা দিতে গিয়ে আক্রান্ত রাজ্যের প্রাক্তন মন্ত্রী
TMC MLA Arrested: ধর্ষণের অভিযোগে গ্রেফতার তৃণমূল বিধায়ক, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের পরেশরাম দাস
ধর্ষণের অভিযোগে গ্রেফতার তৃণমূল বিধায়ক, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের পরেশরাম দাস

ভিডিও

CM Suvendu Adhikari |
Tala Waterlogging: উৎসবের মধ্য়েই চরম ভোগান্তি, টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা | ABP
Bamakali Immersion: আজ শান্তিপুরে বামাকালীর নিরঞ্জনের প্রস্তুতি, দেখুন সেই ছবি। Kali Puja 2026
Raiganj News:
Raiganj News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget