এক্সপ্লোর

West Bengal: ৩ কর্পোরেশনে বড় ব্যবধানে এগিয়ে বিজেপি, জোর টক্কর চন্দননগরে

দুর্গাপুর, আসানসোল, শিলিগুড়ির মতো কর্পোরেশনে বড় ব্যবধানে তৃণমূলকে পিছনে ফেলে এগিয়ে গেছে বিজেপি। জোড় টক্কর রয়েছে চন্দননগর পুরসভায়।

কলকাতা: লোকসভা নির্বাচনে বিপুল আসনে জয়ী হলেও, রাজ্যের একাধিক পুরসভার দুর্গাপুর, আসানসোল, শিলিগুড়ির মতো কর্পোরেশনেও পিছিয়ে পড়েছে তৃণমূল, এগিয়ে গিয়েছে বিজেপি। হুগলি লোকসভা কেন্দ্রের অন্তর্গত চন্দননগর পুরসভায় তৃণমূলের ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে বিজেপি। 

কর্পোরেশনেও এগিয়ে বিজেপি: দুর্গাপুর, আসানসোল, শিলিগুড়ির মতো কর্পোরেশনে বড় ব্যবধানে তৃণমূলকে (TMC) পিছনে ফেলে এগিয়ে গেছে বিজেপি (BJP)। জোর টক্কর রয়েছে চন্দননগর পুরসভায়। এই পরিস্থিতিতে বছর দেড়েকের মধ্যেই আবার বিধানসভার নির্বাচন। তার আগে শহুরে ভোটারদের মন ফিরে পেতেই কি মরিয়া তৃণমূল? তাই কি জবরদখল উচ্ছেদে হঠাৎ করে এত সক্রিয়তা? বেআইনি নির্মাণ বন্ধ করতে মুখ্য়মন্ত্রীর হুঁশিয়ারি? অবিলম্বে তোলা আদায় বন্ধ করার নির্দেশ?

দুর্গাপুর পুরসভা বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত। এই আসনে এবার প্রায় ১ লক্ষ ৪০ হাজার ভোটে বিজেপিকে হারিয়েছে তৃণমূল। কিন্তু লোকসভা ভোটের ফলের নিরিখে দুর্গাপুর পুর এলাকায় দেখা গেছে উলটপুরাণ। দুর্গাপুরের ৪৩টি ওয়ার্ডের মধ্যে ৩৩টিতেই এগিয়ে রয়েছে বিজেপি। তৃণমূল মাত্র ১০টি ওয়ার্ডে। মুখ্য়মন্ত্রীর নিশানায় আসানসোল পুরসভাও। আসানসোল পুরসভা, আসানসোল লোকসভারই অন্তর্গত। সেখানে এবার বিজেপিকে প্রায় ৬০ হাজার ভোটে হারিয়েছে তৃণমূল। কিন্তু এখানেও দুর্গাপুরেরই পুনরাবৃত্তি হয়েছে। আসানসোল পুরসভার মোট ১০৬টি ওয়ার্ড রয়েছে। লোকসভা ভোটের ফল অনুযায়ী, ৭৬টিতেই এগিয়ে বিজেপি, তৃণমূল মাত্র ২৯টিতে। তৃণমূল ও বিজেপির মধ্যে একটি আসন। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, ছবিটা কিন্তু এক। দার্জিলিং ও জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ে শিলিগুড়ি পুরসভার ৪৭টি ওয়ার্ড। এর মধ্যে ৪৬টি ওয়ার্ডেই এগিয়ে বিজেপি। তৃণমূল মাত্র ১টিতে। 

অর্থাৎ কর্পোরেশন এলাকা তৃণমূলের এখন মাথাব্য়াথার প্রধান কারণ। মুখ ফিরিয়েছে ভোটাররা। আর তাই কি শহুরে ভোটারদের ভরসা ফিরে পেতেই, এত বছর বাদে জবরদখল মুক্ত ফুটপাথের উদ্য়োগ? জমি মাফিয়াদের দৌরাত্ম্য় বন্ধ করে তৎপরতা? চন্দননগর পুরসভায় তৃণমূলের থেকে এগিয়ে না গেলেও, বাড়ছে বিজেপি। প্রথমবারের জন্য রাজনীতিতে পা দিয়েই হুগলি লোসকসভা কেন্দ্র থেকে প্রায় ৮০ হাজার ভোটে লকেট চট্টোপাধ্যায়কে হারিয়ে দিয়েছেন তৃণমূলের রচনা বন্দ্যোপাধ্যায়। কিন্তু লোকসভা ভোটের নিরিখে এখানে দেখা যাচ্ছে, ৩৩ আসনে চন্দননগর পুরসভায় তৃণমূল ২৪টি ওয়ার্ডে এবং বিজেপি ৯টি আসনে এগিয়ে রয়েছে।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: Kolkata News: ফুটপাথজুড়ে তৃণমূলের কার্যালয়, দখলমুক্ত করার আবহে এই শহরেই অন্য ছবি

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mamata Banerjee: 'এত চুরি করেছেন চোর তো শুনতেই হবে', মমতার গাড়িতে হামলা নিয়ে কী বললেন মুখ্যমন্ত্রী ?
'এত চুরি করেছেন চোর তো শুনতেই হবে', মমতার গাড়িতে হামলা নিয়ে কী বললেন মুখ্যমন্ত্রী ?
Suvendu On Mamata: আপনি তো আজ অভয়ার বাড়িতে যেতে পারতেন ক্ষমা চাইতে, মমতাকে কটাক্ষ শুভেন্দুর
আপনি তো আজ অভয়ার বাড়িতে যেতে পারতেন ক্ষমা চাইতে, মমতাকে কটাক্ষ শুভেন্দুর
Mamata Banerjee Live: অভয়াকাণ্ডের ২ বছর, শেষে দেখে ছাড়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কাদের বিরুদ্ধে এবার তদন্ত?
অভয়াকাণ্ডের ২ বছর, শেষে দেখে ছাড়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কাদের বিরুদ্ধে এবার তদন্ত?
Sumit Roy: সরকারি জমি প্রাইভেট ল্য়ান্ডে বিক্রি, কীভাবে দুর্নীতি করেছেন অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায় ?
সরকারি জমি প্রাইভেট ল্য়ান্ডে বিক্রি, কীভাবে দুর্নীতি করেছেন অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায় ?

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget