এক্সপ্লোর

West Burdwan News: আগাছায় ঢেকে জলাশয়, আপ্যায়নে ত্রুটি, বাংলা থেকে মুখ ফেরাচ্ছে পরিযায়ী পাখির দল !

Migratory Birds Missing :আপ্যায়নে রয়েছে ত্রুটি, ' ক্ষোভে' মুখ ফেরাচ্ছে পরিযায়ী পাখিরা, কাকশার জলাশয়ে আর আসছে না পরিযায়ী পাখির দল

মনোজ বন্দ্যোপাধ্যায়, পশ্চিম বর্ধমান: উত্তরের শীতল হওয়া দক্ষিণে প্রবেশ করতেই শুরু শীতের আমেজ। প্রকৃতির নিয়মে এই খবর সুদূর সাইবেরিয়া, ইউরোপের পাখিদের কাছে পৌঁছে যেতেই ডানা মেলে এ রাজ্যে প্রবেশ করে (Migratory Birds)। চেনা জলাশয় এবং চেনা জঙ্গলে অতিথি হিসাবে পৌঁছে যায় পরিযায়ী পাখিরা। পশ্চিম বর্ধমানের কাঁকসার রক্ষিতপুরের সরকারি জলাশয়ও ছিল পরিযায়ী পাখিদের প্রাণকেন্দ্র। এবারেও শীত পড়ার সঙ্গে সঙ্গেই রাজ্যের বিভিন্ন প্রান্তে পরিযায়ী পাখিদের আসা শুরু হয়েছে। আর পরিচয় পাখিরা চেনা জলাশয়গুলিতে ভিড় জমাতে শুরু করছে। কিন্তু পশ্চিম বর্ধমানের কাঁকসার রক্ষিতপুরের সরকারি জলাশয়ে অতিথি পাখিদের আপ্যায়নে ব্যাপক ত্রুটি। আর আপ্যায়ন না পেয়ে মুখ ফিরিয়ে অন্যত্র চলে যাচ্ছে।

' ক্ষোভে' মুখ ফেরাচ্ছে পরিযায়ী পাখিরা

২০০৭ সালে বাম আমলে প্রাণিসম্পদ বিকাশ দপ্তর ও জেলা প্রশাসনের উদ্যোগে কাঁকসার রক্ষিতপুর সংলগ্ন এলাকায় দশ-বিঘার অধিক জমিতে একটি জলাশয় এবং এলাকার বেকার যুবক-যুবতীদের স্বনির্ভর করার জন্য ছাগলের খামার গড়ে উঠে। স্বনির্ভর গোষ্ঠী তৈরি করে জলাশয়ে মাছ চাষ এবং ছাগলের খামারে ছাগল চাষ শুরু হয়। প্রথম থেকেই জঙ্গল লাগোয়া এই জলাশয় পরিযায়ী পাখিদের পছন্দের জায়গা হয়ে ওঠে। তখন কয়েক হাজার পরিযায়ী পাখি ভিড় জমাত ওই জলাশয়ে। হঠাৎ এক সময় বন্ধ হয়ে যায় ছাগলের খামার। কচুরিপনা আর আগাছায় ঢাকতে শুরু করে ওই জলাশয়।

তৃণমূল সরকারের আমলে উদ্যোগ নেওয়া হলেও হয়নি সংস্কার

তৃণমূল সরকারের আমলে একবার জলাশয় সংস্কারের উদ্যোগ নেওয়া হলেও আর হয়নি সংস্কার। তারপর বছর বছর কমতে শুরু হয় পরিযায়ী পাখির সংখ্যা। বছর পাঁচেক আগে কয়েকশো পরিযায়ী পাখি দেখা গিয়েছিল ওই জলাশয়ে। গত বছর ক্ষোভের মধ্যেও কিছু পরিযায়ী পাখি এসেছিল। এবার হাঁসফাঁস করতে থাকা জলাশয় দেখে একেবারে মুখ ফিরিয়ে নিয়েছে ওঁরা। এলাকার পক্ষীপ্রেমী অশোক রায় জানান এই জলাশয়ের সামনে পরিযায়ী পাখিদের দেখার জন্য বহু মানুষ ভিড়ও জমাতো। বর্তমানে ওই জলাশয় চোখে দেখা যাচ্ছে না। এত বড় জলাশয় কচুরিপনা আর আগাছায় শ্বাসরুদ্ধ হয়ে গেছে। বন্ধ হয়ে গিয়েছে মাছ চাষ। জলাশয়ের পাড়ের মাটিও জলাশয়ে পরে জলাশয় ছোট হতে শুরু হয়েছে।

আরও পড়ুন, রক্তে ভিজে শুকনো পাতা, গড়বেতার জঙ্গলে যুবক-যুবতীর ঝুলন্ত দেহ ! আঁতকে উঠলেন স্থানীয়রা

অতিথি পাখিরা এসেই বা থাকবে কোথায় ?

অতিথি পাখিরা এসেই বা থাকবে কোথায় ? সেজন্যই তাঁরা অন্যত্র চলে যাচ্ছে। দ্রুত ওই জলাশয় সংস্কার করা হোক দাবি তুলেছেন তিনি। স্থানীয়দেরও দাবি নতুন করে জলাশয় সংস্কারের পাশাপাশি খোলা হোক ছাগলের খামার। দুর্গাপুর রেঞ্জের রেঞ্জার সুদীপ ব্যানার্জি জানান ওই জলাশয়ে পরিযায়ী পাখিরা আসছে কিন্তু সংখ্যা কমেছে। স্থানীয় পঞ্চায়েতের সাথে এবং উদ্ধতন কর্তৃপক্ষের সাথে কথা বলে যাতে ওই জলাশয়টি সংস্কার করা যায়, সেই ব্যবস্থা করবেন। পরিযায়ী পাখিদের যাতে কোনও  সমস্যা না হয় সেদিকেও নজরদারি বাড়াবেন। কবে আবার অতিথি পাখিরা পুরনো ছন্দে আপ্যায়ন পেয়ে ওই জলাশয়ে ফিরে আসে সেদিকেই তাকিয়ে রয়েছে এলাকাবাসীরা। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sabyasachi Dutta: সব্যসাচী দত্তের রাজারহাটের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযানে ED
সব্যসাচী দত্তের রাজারহাটের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযানে ED
Metro Railway: দুর্গাপুর-আসানসোলে মাটির ওপর দিয়ে যাবে এবার মেট্রো পথ, সমীক্ষা শুরু
দুর্গাপুর-আসানসোলে মাটির ওপর দিয়ে যাবে এবার মেট্রো পথ, সমীক্ষা শুরু
TMC News : 'মমতাকে দেখে ভোট দিয়েছি', বিধায়ক ঋতব্রত-শিবিরে যেতেই 'ভোট-ফেরৎ' চাইলেন তৃণমূলকর্মী
'মমতাকে দেখে ভোট দিয়েছি', বিধায়ক ঋতব্রত-শিবিরে যেতেই 'ভোট-ফেরৎ' চাইলেন তৃণমূলকর্মী
News Live Updates: কলকাতার শর্ট স্ট্রিট, খিদিরপুর-সহ একযোগে মোট ১২ জায়গায় ED অভিযান
কলকাতার শর্ট স্ট্রিট, খিদিরপুর-সহ একযোগে মোট ১২ জায়গায় ED অভিযান

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (৩০.৭.২৬):কাদের আশীর্বাদে টুলুর ক্রাইম? শাহ-নাড্ডার সঙ্গে সৌগত-শত্রুঘ্ন
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(৩০.৭.২৬): বালি থেকে পাথর, সরকারি রাজস্ব লুঠেই টুলুর 'সোনালি সাম্রাজ্য'?
Kolkata News: ''ব্যালেন্স তা দেখে আমি চমকে গেছি'', বিধবার অ্যাকাউন্টে হঠাৎ ৪৭ কোটি !
Tulu Mondal Birbhum: জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি টুলু মণ্ডলের বিরুদ্ধে | ABP Ananda
SSC News । চাকরিহারা শিক্ষকদের চাকরির মেয়াদ এবং নতুন নিয়োগ প্রক্রিয়া নিয়ে বড় বিজ্ঞপ্তি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Case Against Meta : ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
Petrol Diesel Price Change : মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
Edible Oil Adulteration: ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
Kohli On Rahane: আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
Sebaashray Scam: 'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Embed widget