এক্সপ্লোর

Garhbeta News: রক্তে ভিজে শুকনো পাতা, গড়বেতার জঙ্গলে যুবক-যুবতীর ঝুলন্ত দেহ ! আঁতকে উঠলেন স্থানীয়রা

Garhbeta Death Mystery: গড়বেতার জঙ্গলে যুবক-যুবতীর ঝুলন্ত দেহ উদ্ধার ! প্রশ্নটা থেকেই যায়, আত্মহত্যা নাকি এর পিছনে লুকিয়ে রয়েছে অন্য কোনও রহস্য ?

সোমনাথ দাস, পশ্চিম মেদিনীপুর: সাতসকালে জঙ্গল থেকে যুবক-যুবতীর ঝুলন্ত দেহ উদ্ধার পশ্চিম মেদিনীপুর জেলায় (Dead Body Rescue in West Midnapore)। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে গড়বেতা এক নম্বর ব্লকের দুই নম্বর সন্ধিপুর অঞ্চলের যাদববাটি এলাকায়।

আত্মহত্যা  নাকি লুকিয়ে রয়েছে অন্য কোনও রহস্য ?

২০১৯ সালে প্রকাশ্যে এসেছিল 'আর্টিকেল ১৫।' ভয়াবহ সোশ্যাল ট্যাবুর প্রেক্ষাপটে শুরু হয়েছিল ওই ছবি। পরিচালনা করেছিলেন অনুভব সিনহা। শুধু এই ছবিই নয়, আরও একাধিক ছবিতেও অতীতে যুবক-যুবতীর ঝুলন্ত দেহ উদ্ধার হওয়া দেখা গিয়েছে। কখনও এসে মিশেছে রাজনৈতিক রঙ। কিন্তু এক্ষেত্রে তেমন কোনও দাবি ওঠেনি। কিন্তু প্রশ্নটা থেকেই যায়, তাঁরা কি আত্মহত্যা করেছিল নাকি এর পিছনে লুকিয়ে রয়েছে অন্য কোনও রহস্য ? যদিও এর উত্তর প্রকৃতই ময়নাতদন্তের পরেই সামনে আসবে।

ঘড়ির কাটায় তখন সকাল ৮ টা

স্থানীয় সূত্রে জানা যায়, এই দিন সকাল আটটা নাগাদ আমশোলের জঙ্গলে হঠাৎই এক যুবক-যুবতীকে একত্রিতভাবে গাছের একটি ডালে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় স্থানীয়রা। তড়িঘড়ি খবর দেওয়া হয় গড়বেতা থানার অন্তর্গত সন্ধিপুর ফাঁড়ির পুলিশকে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে সন্ধিপুর ফাঁড়ির পুলিশ গিয়ে ওই যুবক-যুবতীর মৃতদেহ উদ্ধার করে। 

দুজনের বয়েসই ২০ এর ভিতরে

পুলিশ সূত্রে প্রাথমিকভাবে জানা গিয়েছে, ওই যুবক-যুবতী জয়পুর থানার বৈতাল এলাকার বাসিন্দা এবং কোতুলপুর থানার বাসিন্দা। দুই জনের বয়স যথাক্রমে ২০ এবং ১৪ বছর। দুজনের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। ইতিমধ্যেই এই ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে।

বছরের শুরুতেও আরও এক শিহরিত ঘটনা

চলতি বছরের প্রথমে আরও একটি ঘটনা সামনে এসেছিল। রামপুরহাট একটি বেসরকারি হোটেল থেকে এক যাত্রীর মৃতদেহ উদ্ধারকে (Deadbody) ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছিল। তদন্তে নেমেছিল রামপুরহাট থানার পুলিশ (Police) । মৃতের নাম রতন আগড়ওয়াল। জানা গিয়েছিল, মৃত্যুকালীন বয়েস হয়েছিল ৪৭ বছর। বাড়ি রামপুরহাট ১০ নং ওয়ার্ডে বাড়ি।

আরও পড়ুন, শাহ-র সভাস্থলের ড্রপবক্সে অভিযোগ জানাতে পারেন কারা ? ভবিষ্যদ্বাণী কুণালের

পুলিশ সূত্রে জানা গিয়েছিল,   রতন আগড়ওয়াল রামপুরহাট ভাড়শালা মোড়ে একটি হোটেলে ঘর ভাড়া নেয়। প্রতিদিনের মত রাত্রে খাওয়া দাওয়া করে রুমে ঢুকে দরজা বন্ধ করে দেয়। রবিবার সকালে হোটেলের কর্মীরা তাকে  ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। রামপুরহাট থানার পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়।  

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

TMC News: তৃণমূল কংগ্রেসের আরও অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ
TMC News: তৃণমূল কংগ্রেসের আরও অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ
Baruipur Incident: বারুইপুরকাণ্ডে নিহতের বাড়ি যাবেন মুখ্যমন্ত্রী, মৃতের পরিবারের নিরপত্তায় বসানো হচ্ছে সিসিটিভি
বারুইপুরকাণ্ডে নিহতের বাড়ি যাবেন মুখ্যমন্ত্রী, মৃতের পরিবারের নিরপত্তায় বসানো হচ্ছে সিসিটিভি
News Live Updates: বিজেপিতে যোগ দিলেন তৃণমূলের এই তিন হেভিওয়েট, যোগ দেবেন প্রসেনজিৎ-ইউসূফ পাঠানও ?
বিজেপিতে যোগ দিলেন তৃণমূলের এই তিন হেভিওয়েট, যোগ দেবেন প্রসেনজিৎ-ইউসূফ পাঠানও ?
HC On Abhishek Banerjee:
"কণ্ঠস্বরের নমুনা দিতেই হবে অভিষেককে..", এবার কি তবে বড় কোনও নির্দেশ বিচারপতির ? "মানতে আপনি বাধ্য"

ভিডিও

Baruipur Incident | প্রভাসের এনকাউন্টারে খুশি মানুষ, কিন্তু কেন? কী বলছেন মনোবিদরা?
Ritabrata Banerjee | দশ বছর আগে শুরু হয়েছিল বেইমানির সলতে পাকানো! কেন বললেন ঋতব্রত?
Barun Biswas Murder Files : নিহত বরুণ বিশ্বাসের বাড়িতে CID, নতুন করে শুরু হবে তদন্ত?
Baruipur Incident | এনকাউন্টারে মৃত্যু মূল অভিযুক্তের,
Baruipur Incident | সন্দেহের বশে গণপিটুনি, ইন্দ্রজিতের মৃত্যুতে হাহাকার ইন্দ্রজিতের পরিবারে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Asha-Anganwadi Worker: মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
Prosenjit Chatterjee: '..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
'..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
ENG vs IND: শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Recruitment Scam: প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
FIFA World Cup 2026: কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
Monohora GI Tag: ২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
Embed widget