এক্সপ্লোর

Cattle Scam: গরুপাচার মামলায় ফের জেল হেফাজত অনুব্রত মণ্ডলের, 'ফেরত' মিলবে না মোবাইলও

গরুপাচার মামলায় ফের জেল হেফাজত অনুব্রত মণ্ডলের । ২২ ডিসেম্বর পর্যন্ত জেলেই থাকতে হবে বীরভূমের তৃণমূল সভাপতিকে।

পশ্চিম বর্ধমান: গরুপাচার মামলায় (Cattle Scam) ফের জেল হেফাজত অনুব্রত মণ্ডলের (Anubrata Mandal)। ২২ ডিসেম্বর পর্যন্ত জেলেই থাকতে হবে বীরভূমের তৃণমূল সভাপতিকে। এদিন জামিনের আবেদন করেননি অনুব্রতর আইনজীবী সোমনাথ চট্টরাজ। তবে অনুব্রতর মোবাইল ফোন দুটি ফেরত পাওয়া যাবে কিনা, জানতে চান তাঁর আইনজীবী।

গরুপাচার মামলায় ফের জেল হেফাজত অনুব্রত মণ্ডলের

বিচারক সিবিআইয়ের তদন্তকারী অফিসারের কাছে জানতে চান, মোবাইল ফোনগুলি কী অবস্থায় আছে। সিবিআইয়ের আইনজীবী জানান, সেগুলির পরীক্ষা চলছে। এখনই ফেরত দেওয়া সম্ভব নয়। এদিন অনুব্রত এজলাসে থাকাকালীন দিল্লির তিহাড় জেল থেকে ভার্চুয়ালি আসানসোলের বিশেষ সিবিআই আদালতে পেশ করা হয় অনুব্রতর দেহরক্ষী সায়গল হোসেনকে। ২২ ডিসেম্বর সায়গলকে ফের ভার্চুয়ালি পেশ করার নির্দেশ দেন বিচারক।

অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মণ্ডলকেও জিজ্ঞাসাবাদ

গরুপাচার মামলার তদন্তে ইতিমধ্যেই অনুব্রত মণ্ডলের বাড়িতে গিয়েছে সিবিআই। সূত্রের খবর, অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মণ্ডলকে জিজ্ঞাসাবাদের জন্য তাঁর বোলপুরের বাড়িতে যান সিবিআই অফিসাররা। সিবিআইয়ের টিমে ছিলেন এক মহিলা অফিসারও। বাড়িতে উপস্থিত এক পুলিশ কর্মী সাংবাদিকের প্রশ্নে জানান, বাড়িতে সুকন্যা মণ্ডল রয়েছেন। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, অনুব্রত কন্যার নামে বেনামে কত সম্পত্তি রয়েছে? রাইস মিল কেনার জন্য যে আর্থিক লেনদেন হয়েছে, সে সম্পর্কে তিনি কিছু জানেন কি না,  এ সব নিয়েই বীরভূমের তৃণমূল জেলা সভাপতির মেয়েকে জিজ্ঞাসাবাদ করা হয়।

আরও পড়ুন, তৃণমূল নেতার বাড়িতে গুলিকাণ্ডে গ্রেফতার দলীয় ৭ নেতা-সহ কর্মী

 অনুব্রত কন্যার নামে-বেনামে কত সম্পত্তি রয়েছে?

গরুপাচার মামলায় সিবিআই জিজ্ঞাসাবাদে হ্যাঁ অথবা না-য়ে উত্তর। সব জানেন হিসাবরক্ষক মণীশ কোঠারি, সিবিআই গোয়েন্দাদের কাছে দাবি অনুব্রত কন্যা সুকন্যা মণ্ডলের। খবর সূত্রের। গতকাল সুকন্যাকে ১ ঘণ্টা ১০ মিনিট জিজ্ঞাসাবাদ করেন কেন্দ্রীয় গোয়েন্দারা। সূত্রের খবর, ভোলে ব্যোম রাইস মিল ও অনুব্রত কন্যা সুকন্যা যে দুটি সংস্থার ডিরেক্টর, সেই সংক্রান্ত সমস্ত নথি চেয়েছে কেন্দ্রীয় এজেন্সি। সিবিআই সূত্রে খবর, জানতে চাওয়া হয় অনুব্রত কন্যার নামে-বেনামে কত সম্পত্তি রয়েছে? রাইস মিল কেনার জন্য যে আর্থিক লেনদেন হয়েছে, সে সম্পর্কে তিনি কিছু জানেন কি না। তবে গরুপাচার মামলায় গ্রেফতারের পর অনুব্রত দলকে পাশে পেলেও, রাজ্যের এই একাধিক হেভিওয়েটি নেতা-মন্ত্রীর গ্রেফতারের ঘটনায় সরব বিরোধী দল।

সেরা শিরোনাম

Durga Puja 2026: বলাগড়ের ক্ষত্রিনগর আদি বারোয়ারির দুর্গাপুজোয় মা দুর্গার চক্ষুদান করলেন মন্ত্রী সুমনা সরকার
বলাগড়ের ক্ষত্রিনগর আদি বারোয়ারির দুর্গাপুজোয় মা দুর্গার চক্ষুদান করলেন মন্ত্রী সুমনা সরকার
CPIM Book Stall: বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার
বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার
News Live Update : হলদিয়ার সুতাহাটায় পুজো মণ্ডপে আরতি করলেন শুভেন্দু অধিকারী
হলদিয়ার সুতাহাটায় পুজো মণ্ডপে আরতি করলেন শুভেন্দু অধিকারী
Durga Puja Weather: প্রথম সপ্তমী পর্যন্ত বৃষ্টির কাঁটা, পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দিন ধরে ধরে জানাল হাওয়া অফিস
প্রথম সপ্তমী পর্যন্ত বৃষ্টির কাঁটা, পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দিন ধরে ধরে জানাল হাওয়া অফিস

ভিডিও

Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE
Rajdanga Naba Uday Sangha | হারিয়ে যেতে থাকা প্রকৃতিকে ফিরিয়ে আনাই এই পুজোর থিম | ABP ANANDA LIVE
Shiv Mandir | ভিন্ন সংস্কৃতি প্রয়োগে সেরার পুজো শিরোপা জিতে নিল শিবমন্দির | ABP ANANDA

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget