এক্সপ্লোর

PMAY Scam: অভিনব কায়দায় আবাস দুর্নীতি, ফের কাঠগড়ায় শাসকদল

PMAY Scam on TMC : তৃণমূল নেতৃত্বের মদতে বাড়ি সম্পূর্ণ না করে পুরো টাকা আত্মসাৎ করার অভিযোগ ঠিকাদারের বিরুদ্ধে, দুর্গাপুর থেকে এমনি অভিযোগ তুললেন প্রাপক মহিলা।

মনোজ বন্দ্যোপাধ্যায়, পশ্চিম বর্ধমান: অভিনব কায়দায় প্রধানমন্ত্রী (PM) আবাস যোজনার (হাউস ফর অল) টাকা আত্মসাৎ-র অভিযোগ। তৃণমূল নেতৃত্বের (TMC) মদতে বাড়ি সম্পূর্ণ না করে পুরো টাকা আত্মসাৎ করার অভিযোগ ঠিকাদারের বিরুদ্ধে। শুক্রবার  দুর্গাপুর থেকে এমনি অভিযোগ তুললেন প্রাপক মহিলা। দিকে দিকে আবাস যোজনার দুর্নীতির (PMAY Scam) মাঝেই এই ঘটনা সামনে আসতেই বিড়ম্বনায় ঘাসফুল শিবির। যাকে হাতিয়ার করে রাজনীতির মঞ্চে নামলো পদ্ম শিবির (BJP)। তদন্তে (Investigation) মহকুমা প্রশাসন ও দুর্গাপুর নগর নিগম। 

দুর্গাপুরের ১৯ নং ওয়ার্ডের ভিড়িঙ্গির বাসিন্দা দুর্গাপুর নগর নিগমের প্রাক্তন স্বাস্থ্য কর্মী সন্ধ্যা নায়েক প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাড়ি তৈরির জন্য দুর্গাপুর নগর নিগমে আবেদন করেন। সেই আবেদনে সাড়া পায় এবং বাড়ি তৈরির জন্য দফায় দফায় ৩ লক্ষ ৪২ হাজার ৭০০ টাকা পায়। প্রথম থেকেই ওই প্রাপক মহিলা সন্ধ্যা নায়েককে তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর প্রভাত চট্টোপাধ্যায় এবং বর্তমান ওয়ার্ড কনভেনার সুধীর বাউড়ি কনট্রাক্টর শিবশঙ্কর বার্ণওয়ালকে দিয়ে বাড়ি তৈরির কথা জানায়। ওই কন্ট্রাক্টর বাড়ি তৈরির চুক্তিপত্রে স্বাক্ষর করায় ওই মহিলাকে বলেও অভিযোগ। বাড়ির তৈরি করে দেওয়ার নামে দফায় দফায় পুরো টাকা কন্ট্রাক্টর নেয় মহিলার কাছে। বাড়ির তৈরির কাজ শুরু হয়েছিল ১ বছর আগে তার ৬ মাস পর লিনটন পর্যন্ত বাড়ির কাজ হওয়ার পর বেপাত্তা হয়ে যায় কন্ট্রাক্টর। প্রাপক মহিলা সন্ধ্যা দেবীর অভিযোগ তার পর থেকে কেউই তাঁদের সাথে যোগাযোগ করেনি।

আরও পড়ুন, 'মুখ্যমন্ত্রী মাথা নোয়াবেন না', কেন্দ্রীয় দলের ইস্যুতে মন্তব্য তৃণমূল বিধায়কের

এমনকি তাদেরকে গুরুত্বও দিতে চায়নি তৃণমূল নেতা প্রভাত চট্টোপাধ্যায় এবং শিবশঙ্কর বাউরি। তৃণমূলের দুই দাপুটে নেতা এবং কন্ট্রাক্টরের বিরুদ্ধে টাকা আত্মসাৎ এর অভিযোগ তুলে বৃহস্পতিবার দুর্গাপুরের মহকুমাশাসক, পুর প্রশাসক বোর্ডের চেয়ারম্যান এবং পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। যদিও পুরো অভিযোগ অস্বীকার করে শুক্রবার দুপুর একটা নাগাদ ১৯ নম্বর ওয়ার্ডের কনভেনার সুধীর বাউরী দাবি করেন, সন্ধ্যা দেবী তাঁদেরকে মিস্ত্রি দিয়ে বাড়ি করে দেওয়ার আবেদন করে। সেই মতো তাঁরা মিস্ত্রিদের দিয়ে কাজ করানোর ব্যবস্থা করেছিলেন। এখন তাঁদের নামে কুৎসা রটানো হচ্ছে বলেও অভিযোগ। কিছু সম্যসার জেরে কাজ সম্পূর্ণ হয়নি দ্রুত কাজ সম্পূর্ণ হবে, বলেও আশ্বাস দেন কন্ট্রাকটর। রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী প্রদীপ মজুমদার জানান, পুরো ঘটনা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। এই ধরনের ঘটনা বরদাস্ত করা হবে না বলেও তিনি জানান। অন্যদিকে এই ঘটনার সমালোচনা করেছে বিজেপি। 

 

সেরা শিরোনাম

News Live Update : গণতন্ত্র রক্ষায় ফের রাস্তায় রাহুল গান্ধী, প্রিয়ঙ্কা গান্ধী, আইসা-র সভাপতি নেহা বোরা
গণতন্ত্র রক্ষায় ফের রাস্তায় রাহুল গান্ধী, প্রিয়ঙ্কা গান্ধী, আইসা-র সভাপতি নেহা বোরা
West Bengal News Live : অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ঢুকল পুলিশ
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ঢুকল পুলিশ
Durga Puja 2026: ভাসানের পরে জল থেকে তুলে আনা হয় কাঠামো, ৪০০ বছর ধরে চলে আসছে এই দুর্গাপুজো
ভাসানের পরে জল থেকে তুলে আনা হয় কাঠামো, ৪০০ বছর ধরে চলে আসছে এই দুর্গাপুজো
Kunal Ghosh : কুণাল ঘোষকে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া হোক, পুলিশকে নির্দেশ হাইকোর্টের
কুণাল ঘোষকে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া হোক, পুলিশকে নির্দেশ হাইকোর্টের

ভিডিও

BJP Protest: খড়গপুর পুরসভার গেটে BJP-র পক্ষ থেকে বিক্ষোভ , গেটে তালা লাগিয়ে বিক্ষোভ
Mahua Maitra | SFI নেত্রী ঐশী ঘোষকে আটক করে বাসে তুলছে পুলিশ, ভিডিও পোস্ট মহুয়া মৈত্রের
Sagar News | স্থানীয়দের রোষের মুখে তৃণমূল নেতা | ABP Ananda LIVE
Kharagpur Municipality | খড়গপুর পুরসভার গেটে তালা লাগিয়ে বিক্ষোভ | ABP Ananda LIVE
Suvendu Adhikari |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget