এক্সপ্লোর

West Burdwan News: কুলটিতে শ্যুটআউট, বরখাস্ত ইসিএল কর্মীকে গুলি করে খুনের অভিযোগ

West Burdwan News Update: সকাল ১০টা নাগাদ এলাকায় কয়েকজনের সঙ্গে বসেছিলেন নিহত ব্যক্তি। অভিযোগ, সেখানে চড়াও হয়ে দুষ্কৃতীরা খুব কাছ থেকে কয়েক রাউন্ড গুলি চালায়।

কৌশিক গাঁতাইত, কুলটি:  কুলটিতে (Kulti) বরখাস্ত ইসিএল (ECL) কর্মীকে গুলি করে খুন। খুনের কারণ ঘিরে ধোঁয়াশা। স্থানীয় সূত্রে খবর, সকাল ১০টা নাগাদ এলাকায় কয়েকজনের সঙ্গে বসেছিলেন ওই ব্যক্তি। অভিযোগ, সেখানে চড়াও হয়ে দুষ্কৃতীরা খুব কাছ থেকে কয়েক রাউন্ড গুলি চালায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় প্রাক্তন ইসিএল কর্মীর (Former ECL Worker)। স্থানীয় সূত্রে খবর, অনিয়মিত উপস্থিতির কারণে সম্প্রতি ওই কর্মীকে বরখাস্ত করে ইসিএল কর্তৃপক্ষ। গুলিকাণ্ডে এলাকায় আতঙ্ক, ঘটনাস্থলে কুলটি থানার পুলিশ। 

ঘড়ির কাঁটায় তখন সকাল ১০টা। বাজার থেকে মাংস কিনে, বাড়িতে রান্না করতে দিয়ে সবেমাত্র পরিচিতদের সঙ্গে আড্ডা দিচ্ছিলেন কুলটির তুলসীহিড় এলাকার বাসিন্দা পরেশ মান্ডি। স্থানীয় সূত্রে খবর, রাস্তার ধারে ছাউনিতে বসে থাকার সময় আচমকা জনা কয়েক দুষ্কৃতী সেখানে চড়াও হয়। তাদের মধ্যে একজন খুব কাছ থেকে পরেশ মান্ডিকে পরপর তিনটি গুলি করে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।  পুলিশ সূত্রে খবর, নিহতের গলার নীচে ও বুকে ৩টি ক্ষতচিহ্ন মিলেছে। পুলিশের অনুমান, খুব কাছ থেকে গুলি করা হয়েছে।

নিহত পরেশ মান্ডির স্ত্রী মংলি মেঝান বলেন, “আমার সঙ্গে থাকত না। ৫ বছর হয়ে গেল। কোথায় থাকত আমরা জানি না। মাঝে মধ্যে ঘরে আসত। আজ এসেছিল খাসির মাংস কিনে। বলেছিল রান্না করতে। তারপর বেরিয়ে যায়। তারপরেই খবর আসে গুলি করে দিয়েছে।’’ স্থানীয় সূত্রে খবর, ইসিএলে কাজ করতেন নিহত এই ব্যক্তি। কাজে অনিয়মিত হওয়ায় তাঁকে বরখাস্ত করেছিল ইসিএল কর্তৃপক্ষ।

একদিকে কুলটিতে খুন। অন্যদিকে অন্ডালে অস্বাভাবিক মৃত্যু। বুধবার সকালে পশ্চিম বর্ধমানের দুই প্রান্তে দেখা গেল দুই ছবি। দুর্গাপুরের অন্ডালে রেল কর্মীর মৃত্যু ঘিরে রহস্য দানা বেঁধেছে। আজ সকালে ফোনে যোগাযোগ করতে না পেরে, সহকর্মীরা এসে কোয়ার্টারের মধ্যে রেল কর্মীর মৃতদেহ পড়ে থাকতে দেখেন। মৃতের গলায় দাগ মিলেছে বলে দাবি। খুনের অভিযোগ স্থানীয়দের। স্থানীয় সূত্রে খবর, দিনকয়েক আগে স্ত্রীকে বিহারের বাড়িতে রেখে আসেন ওই রেল কর্মী। তারপর থেকে বাড়িতে একাই ছিলেন।

আরও পড়ুন: North 24 Parganas: ভাটপাড়ায় তৃণমূল নেতাকে লক্ষ্য করে গুলি, বন্দুকের বাঁট দিয়ে মারধরের অভিযোগ

সেরা শিরোনাম

West Bengal News Live : নন্দকুমারে বিজেপি মণ্ডল সহ সভাপতির বিরুদ্ধে ৬ মাসে ৬ কোটি টাকা তোলাবাজির অভিযোগ
নন্দকুমারে বিজেপি মণ্ডল সহ সভাপতির বিরুদ্ধে ৬ মাসে ৬ কোটি টাকা তোলাবাজির অভিযোগ
Birbhum Encounter: অপরাধ ঘটলেই 'ইনস্ট্যান্ট জাস্টিস'-এর প্রতি আকর্ষণ বাড়ছে মানুষের ? কিন্তু কেন? কী বলছেন বিশেষজ্ঞরা ?
অপরাধ ঘটলেই 'ইনস্ট্যান্ট জাস্টিস'-এর প্রতি আকর্ষণ বাড়ছে মানুষের ? কিন্তু কেন? কী বলছেন বিশেষজ্ঞরা ?
WB Weather: শক্তি বাড়াচ্ছে 'ঘূর্ণিঝড়' ! এই দিন থেকে তুমুল বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গে, বিপদে কোন কোন জেলা ? জানাল IMD
শক্তি বাড়াচ্ছে 'ঘূর্ণিঝড়' ! এই দিন থেকে তুমুল বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গে, বিপদে কোন কোন জেলা ? জানাল IMD
Santiniketan Encounter: ৬ মাসে ৫ বার, সবক্ষেত্রেই আত্মরক্ষার্থে গুলি ? পাঁচটি ঘটনার এনকাউন্টার নিয়ে কী দাবি পুলিশের ?
৬ মাসে ৫ বার, সবক্ষেত্রেই আত্মরক্ষার্থে গুলি ? পাঁচটি ঘটনার এনকাউন্টার নিয়ে কী দাবি পুলিশের ?

ভিডিও

Panihati BJP Worker Death | পানিহাটিতে BJP কর্মীকে খুনের ঘটনায় এখনও গ্রেফতার শূন্য
Weather Update Today | বুধবার থেকেই রাজ্যে 'হাওয়া-বদলের' সম্ভাবনা, কোন কোন জেলায় হবে বৃষ্টি?
Kunal Ghosh | আদালত অবমাননার মামলায় আপাতত স্বস্তি পেলেন কুণাল
CM Suvendu Adhikari | পুলিশের উদ্যোগে বেসরকারি সংস্থায় ৬০০ চাকরি, নিয়োগপত্র তুলে দিলেন মুখ্যমন্ত্রী
Birbhum Encounter News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Alert: ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
Shreyas Iyer: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
Nandish-Rashmi: ২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
Rituparna Sengupta: চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
Job News: পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
Panchayat Season 5: অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
Amitabh Bachchan Receive Threat: '২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
'২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
Nandish Sandhu: উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
Embed widget