এক্সপ্লোর

Burdwan News: হাসপাতালের বেডে পাত্রী, 'ভালবাসাকে মর্যাদা' দিতে শাস্ত্রমতে ওয়ার্ডেই বিয়ে সারলেন পাত্র

Marriage in Hospital: আড়াই বছরের ভালবাসার পূর্ণতা পেল দুর্গাপুরের বেসরকারি হাসপাতালে। এক নজিরবিহীন ভালবাসারও সাক্ষী হল রাজ্য। 

মনোজ বন্দ্যোপাধ্যায়, পশ্চিম বর্ধমান: কথা ছিল একসঙ্গে লড়াই করার। সব জেনেও সারাজীবনের সঙ্গী থাকার প্রতিশ্রুতি ছিল আগেই। সেই ভালবাসাকেই পূর্ণতা দেওয়ার বার্তা এ যেন আক্ষরিক অর্থেই অগ্নিসাক্ষী। দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালের ওয়ার্ডে যখন চার হাত এক হল, এক নজিরবিহীন ভালবাসারও সাক্ষী হল রাজ্য। 

আড়াই বছরের ভালবাসার পূর্ণতা পেল দুর্গাপুরের বেসরকারি হাসপাতালে। দিল্লির বাসিন্দা অমিত মুখোপাধ্যায় কর্মসূত্রে দুর্গাপুরে আসেন প্রায় আড়াই বছর আগে, তখনই তার এক বন্ধুর বান্ধবী সুচরিতা পাত্রর সঙ্গে দুর্গাপুরে সিটি সেন্টারে আলাপ হয়। ধীরে ধীরে পরিচয় বাড়ে দু'জনের। এরপরই ভালোবাসার সম্পর্কে আবদ্ধ হন দুজনে।                                                                   

প্রায় আড়াই বছরের এই ভালোবাসার সম্পর্কে পর ২ মার্চ বিবাহ বন্ধনে আবদ্ধ হবার দিন ঠিক হয়। হঠাৎই বিয়ের একদিন আগে ছেলের পরিবারকে জানানো হয় মেয়ে হেপাটাইটিসে আক্রান্ত। গুরুতর অসুস্থ অবস্থায় দুর্গাপুরে সিটি সেন্টারের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। পাত্র পক্ষের বাড়িতে তখন 'বিনা মেঘে বজ্রপাতের' মতো পরিস্থিতি। এবার কী হবে? 

কিন্তু ভালবাসাতেই তো সব অসাধ্যসাধনও করা যায়। তা যেন আরও একবার প্রতিষ্ঠা পেল। সম্পর্ক এতটাই গভীর যে এই ব্যাধি তাঁদের বিয়ের কাঁটা হতে পারেনি। হাসপাতাল কর্তৃপক্ষ সঙ্গে কথা বলে ২ মার্চ অর্থাৎ শনিবারই সন্ধ্যায় হিন্দু শাস্ত্রমতে পুরোহিত নিয়ে এসে হাসপাতালে ওয়ার্ডে সুচরিতাকে বিয়ে করলেন অমিত।                                        

আরও পড়ুন, মোদির 'ভোকাল টনিক', কোন স্ট্র্যাটেজিতে বঙ্গ-জয়ের ভাবনা, Exclusive সাক্ষাৎকারে জানালেন সুকান্ত 

ভালবাসার এমন মধুর পূর্ণতায় খুশি পাত্র-পাত্রীর পরিবারও। এই দৃঢ়চেতা মনোভাব, পাশে থাকার বার্তাকে সাধুবাদ জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষও। তাদের তরফেও যত ধরনের সহযোগিতার প্রয়োজন ছিল তারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে বলে পরিবারের তরফেও জানান হয়েছে।                         

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

সেরা শিরোনাম

Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
West Bengal News LIVE: ঘূর্ণিঝড় 'আকভান'-এর ল্যান্ডফল প্রক্রিয়া শুরু, জেলায় জেলায় প্রবল দুর্যোগ, বাড়বে বৃষ্টির দাপট
ঘূর্ণিঝড় 'আকভান'-এর ল্যান্ডফল প্রক্রিয়া শুরু, জেলায় জেলায় প্রবল দুর্যোগ, বাড়বে বৃষ্টির দাপট
Kolkata Police : কসবায় বাড়িতে চুরি, 'বাড়ির আশপাশে বাইক নিয়ে ঘুরছিলেন মহিলা সিভিক ভলান্টিয়ার', পর্দাফাঁস করল পুলিশ
কসবায় বাড়িতে চুরি, 'বাড়ির আশপাশে বাইক নিয়ে ঘুরছিলেন মহিলা সিভিক ভলান্টিয়ার', পর্দাফাঁস করল পুলিশ
Abhishek Banerjee: 'মন্তব্য অনভিপ্রেত, দুর্ভাগ্যজনক ও যন্ত্রণাদায়ক' - DJ মামলায় অভিষেককে আর কী বললেন বিচারপতি?
'মন্তব্য অনভিপ্রেত, দুর্ভাগ্যজনক ও যন্ত্রণাদায়ক' - DJ মামলায় অভিষেককে আর কী বললেন বিচারপতি?

ভিডিও

Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন
Malda News | কার্তিক পুজোর অনুষ্ঠান ঘিরে বচসা, ধাক্কাধাক্কি, মৃত বিজেপি মণ্ডল সহ-সভাপতি
Agnimitra Paul | নাগরিক সমস্যা মেটাতে পুরমন্ত্রীর উদ্য়োগে শুরু নয়া কর্মসূচি | #abpananda
Kmc News | কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে শুনানি সোমবার ?
Belur Math Jagadhatri Puja | বেলুড় মঠের সারদাপীঠে সাড়ম্বরে জগদ্ধাত্রীর আরাধনা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget