এক্সপ্লোর

Asansol Agitation: 'সিবিআইকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে বিজেপি', আসানসোলে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ

Asansol INTTUC Agitation: রাজ্য়ের জেলায় জেলায় কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে বিক্ষোভে তৃণমূল কংগ্রেস। আসানসোলের রাস্তার উপর টায়ার জ্বালিয়ে বিক্ষোভ আইটিটিইউসি-র।

কৌশিক গাঁতাইত,পশ্চিম বর্ধমান: গরু পাচার মামলায় সিবিআইয়ের হাতে গ্রেফতার অনুব্রত মণ্ডল। এই মুহূর্তে রাজ্য়ের জেলায় জেলায় কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে বিক্ষোভে তৃণমূল কংগ্রেস।  ইডি-'সিবিআইকে (ED-CBI) রাজনৈতিক স্বার্থে বিজেপি (BJP) ব্যবহার করছে।'এই অভিযোগ তুলে আসানসোলে (Asansol) বিক্ষোভ করলো তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি (INTTUC)। শনিবার আসানসোলের হটন রোডে মোড়ে রাস্তার উপর টায়ার জ্বালিয়ে বিক্ষোভ জানিয়েছেন। এই বিক্ষোভের জেরে বেশ কিছুক্ষণ জিটি রোড অবরুদ্ধ হয়ে পড়েছিল।এই বিক্ষোভের নেতৃত্বে ছিলেন আইএনটিটিইউসি নেতা রাজু আলুওয়ালিয়া। 

প্রসঙ্গত, রাজ্যের এসএসসি দুর্নীতি মামলা থেকে শুরু করে সারদা, নারদা, আইকোর, কয়লা পাচার, গরুপাচার, ভোট পরবর্তী হিংসার মামলায় আদালতের নির্দেশে তদন্ত শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কোনও কোনও মামলায় ইডি-সিবিআই দুই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাই তদন্ত চালাচ্ছে। এদিকে এই মামলাগুলিতেই নাম জড়িয়ে রাজ্যের শাসকদলের শীর্ষ নেতাদের। সেই তালিকায় অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে ফিরহাদ হাকিম, পরেশ অধিকারীর নাম রয়েছে। এদিকে ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন অনুব্রত মণ্ডল এবং পার্থ চট্টোপাধ্যায়। তবে এখানে একটি টুইস্ট রয়েছে। পার্থ ইস্যুতে তৃণমূল হাত তুলে দিয়েছে। তৃণমূল মূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, দোষী প্রমাণিত হলে শাস্তি হোক। ইতিমধ্যেই দল-সহ মন্ত্রিত্ব থেকে পার্থ-কে সরানো হয়েছে। তবে অনুব্রত গ্রেফতারের পরে প্রেক্ষাপটটা আলাদা। এই মুহূর্তে কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে বিক্ষোভে রাজপথে নেমেছে তৃণমূলের একাংশ।

আরও পড়ুন,'অনুব্রতই তৃণমূল, তৃণমূলই অনুব্রত', 'সুপার' ইস্যুতে বিস্ফোরক শমীক

অপরদিকে, কার নির্দেশে অনুব্রত মণ্ডলের বাড়িতে চিকিৎসক চন্দ্রনাথ অধিকারীকে  (Chandranath Adhikari) পাঠিয়েছিলেন সুপার, ,সেই প্রশ্নের উত্তরে বিস্ফোরক দাবি করছেন বোলপুর হাসপাতালের সুপার বুদ্ধদেব মুর্মু। সিউরির তৃণমূল বিধায়ক বিকাশ রায় চৌধুরি নির্দেশেই তিনি অনুব্রত মণ্ডলের বাড়িতে পাঠান চিকিৎসক। যদিও এই  অভিযোগ উড়িয়ে দিয়েছেন ওই তৃণমূল বিধায়ক। তিনি দাবি করেন, অনুব্রত মণ্ডলের বাড়ি থেকেই ফোন এসেছিল। এরপরেই গরুপাচার মামলায় অনুব্রত গ্রেফতারের (Anubrata Mandal) পর এবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই-র নজরে বোলপুর মহকুমা হাসপাতালের সুপার বুদ্ধদেব মুর্মু। এই মুহূর্তে দ্রুত জিজ্ঞাসাবাদের সম্ভাবনা রয়েছে। মূলত এর আগে চিকিৎসক চন্দ্রনাথ অধিকারীর বয়ান রেকর্ড করে সিবিআই। সরকারি চিকিৎসক দাবি করেছেন, সুপারের নির্দেশেই তিনি অনুব্রতর বাড়িতে গিয়ে সাদা কাগজে প্রেসক্রিপশন লিখে দেন। যা নিয়ে কম জল ঘোলা হয়নি। গতকাল বোলপুরের সরকারি চিকিৎসক চন্দ্রনাথ অধিকারীর বয়ান রেকর্ড করে সিবিআই। চিকিৎসকের বাড়িতে গিয়ে বয়ান রেকর্ড করেন আধিকারিকরা। কেন্দ্রীয় গোয়েন্দাদের ৩ প্রতিনিধির একটি দল যায় চিকিৎসকের বাড়িতে । যদিও তিনি বলেছেন, 'আগে যা বলেছিলাম, সিবিআই-কেও তাই বলেছি।' 

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Banerjee: প্রবল জনরোষের মুখে অভিষেক, হাসপাতালে ভর্তির চেষ্টা ; ভর্তি রাখার মত চোট নয় জানিয়ে ছেড়ে দিল হাসপাতাল
প্রবল জনরোষের মুখে অভিষেক, হাসপাতালে ভর্তির চেষ্টা ; ভর্তি রাখার মত চোট নয় জানিয়ে ছেড়ে দিল হাসপাতাল
'গুরুতর চোট নয়, সম্পূর্ণ সচেতন', অভিষেককে ভর্তির প্রয়োজন নেই, জানাল হাসপাতাল ; আমি স্তম্ভিত : মমতা
'গুরুতর চোট নয়, সম্পূর্ণ সচেতন', অভিষেককে ভর্তির প্রয়োজন নেই, জানাল হাসপাতাল ; আমি স্তম্ভিত : মমতা
TMC News: দুর্গাপুর স্টিল প্লান্ট এর জমিতে তৃণমূলের কার্যালয়, চলল বুলডোজার, গ্রেফতার ব্লক সভাপতি রাজীব ঘোষ
দুর্গাপুর স্টিল প্লান্ট এর জমিতে তৃণমূলের কার্যালয়, চলল বুলডোজার, গ্রেফতার ব্লক সভাপতি রাজীব ঘোষ
West Bengal News LIVE Updates: অভিষেককে নিয়ে বেলভিউয়ে মমতা, 'কোনও গুরুতর আঘাতের চিহ্ন নেই', জানিয়ে দিল বেলভিউও
অভিষেককে নিয়ে বেলভিউয়ে মমতা, 'কোনও গুরুতর আঘাতের চিহ্ন নেই', জানিয়ে দিল বেলভিউও

ভিডিও

Sange Suman পর্ব ২ (২৮.০৫.২৬): মাটির নীচে ২ কোটি ২৪ লক্ষ, বাদুড়িয়ায় উদ্ধার তৃণমূল নেতার গুপ্তধন!
Ghantakhanek Sange Suman পর্ব ১ (২৮.০৫.২৬): ভরাডুবির জেরে এবার সরাসরি 'মমতা-হঠাও'য়ের দাবি উঠল তৃণমূলে
Sohini Sengupta Exclusive: 'আমি নায়িকা হয়েছিলাম বলে শিবুর হল পেতে সমস্যা হয়েছে', সোজাসাপ্টা সোহিনী সেনগুপ্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৭.০৫.২৬)। চলে গেলেন 'ভূতের ভবিষ্যৎ'-এর স্রষ্টা, প্রয়াত অনীক দত্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব১ (২৭.০৫.২৬)। কেন পদত্যাগ? এবিপি আনন্দর স্টুডিওয় তৃণমূলের ২ বিদ্রোহী নেতা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Plastic Currency Notes: ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
Ritabrata Banerjee: বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Weather Update : কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় সতর্কতা?
আবহাওয়ার বিরাট বদল ! কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায়?
Suvendu Adhikari: 'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Padma Shri: পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
Padma Awards: পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
8th Pay Commission : বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
CM Suvendu Adhikari:'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
Embed widget