এক্সপ্লোর

West Burdwan News: একই পরিবারের তিন জনের দেহ উদ্ধার, চাঞ্চল্য কাঁকসায়

District News: কাঁকসায় হাড়হিম করা হত্যাকাণ্ড। একই পরিবারের ৩ জনকে নৃশংসভাবে খুন। পাশাপাশি ২ টি ঘর থেকে উদ্ধার হল দিদা ও নাতনির মৃতদেহ।

মনোজ বন্দ্যোপাধ্য়ায়, কাঁকসা: পশ্চিম বর্ধমানের (West Burdwan) কাঁকসায় ৩ ব্যক্তির দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। কাঁকসা (Kanksa) রেল পার সারদা পল্লির ঘটনা। স্থানীয় বাসিন্দাদের দাবি ওই তিনজনকে খুন করা হয়েছে। ৩ ব্যক্তির রহস্যমৃত্যুর তদন্ত করছে কাঁকসা থানার পুলিশ। 

দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য: কাঁকসায় হাড়হিম করা হত্যাকাণ্ড। একই পরিবারের ৩ জনকে নৃশংসভাবে খুন। পাশাপাশি ২ টি ঘর থেকে উদ্ধার হল দিদা ও নাতনির মৃতদেহ। বাথরুমের মধ্য়ে বাইরে থেকে দরজা বন্ধ অবস্থায় উদ্ধার হয় বৃদ্ধার নাতির রক্তাক্ত মৃতদেহ। পশ্চিম বর্ধমানের কাঁকসার সারদা পল্লির এই বাড়ির মালিক ধনঞ্জয় বিশ্বকর্মা। পেশায় ব্য়বসায়ী। স্থানীয় সূত্রে খবর, সম্প্রতি অসমে বড় মেয়ের কাছে গেছে তিনি ও তাঁর স্ত্রী। বাড়িতে ছিলেন ব্য়বসায়ীরছোট মেয়ে সিমরন বিশ্বকর্মা (২৩), সিমরনের দিদা সীতা দেবী (৬৮) ও সিমরনের মামাতো ভাই সোনু বিশ্বকর্মা (২২)।

ঠিক কী ঘটেছিল?

মৃতের আত্মীয়দের দাবি, শুক্রবার সকাল ১১ টা নাগাদ মোটরবাইকে চেপে হেলমেট পরা এক ব্য়ক্তি বাড়িতে ঢোকে। তিনি বেরনোর খানিকক্ষণের মাথায়, তরুণীর কাকিমা বাড়িতে ঢুকে দেখেন এই দৃশ্য। প্রাথমিকভাবে পুলিশের অনুমান দিদা ও নাতনিকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে। আর যুবককে মাথার পিছনে আঘাত করে খুন করা হয়। যুবকের মাথার পিছনে রয়েছে গভীর আঘাত।বাথরুমেও পড়ে রয়েছে রক্তের দাগ। স্থানীয় সূত্রে খবর, বাড়ি মালিকের ছোট মেয়ে, সিমরনের ডিভোর্সের মামলা চলছিল। তবে কি সম্পর্কের টানাপোড়েনের জেরেই ঘটনা? প্রতিবেশীরাও আরও জানিয়েছেন, এই বাড়িতে ২ টি পোষ্য় কুকুর রয়েছে। এত বড় একটা ঘটনা ঘটে গেল, অথচ দুটো কুকুরের চিৎকারের শব্দ কেউ পায়নি। প্রশ্ন উঠছে, তবে কি খুনের পিছনে পরিচিত কারও হাত? ঘটনায় খুনের মামলা রুজু করে তদন্ত শুরু করেছে কাঁকসা থানার পুলিশ। এদিন এই বাড়িতে যায় ফরেন্সিক টিমও।

দিনকয়েক আগে চারু মার্কেটে বহুতলে একাকী বৃদ্ধাকে মারধরের পর শ্বাসরোধ করে খুনের চেষ্টা করা হয়। লুঠ করা হয় সোনার গয়না। দুষ্কৃতী হামলায় জখম হন
সত্তরোর্ধ্ব বৃদ্ধা। অভিযুক্তকে গ্রেফতার করে চারু মার্কেট থানার পুলিশ। চারু মার্কেটের কে পি রায় লেনে বহুতলের তিনতলায় একাই থাকেন মিতা সাহা। অভিযোগ, বৃদ্ধার ছেলের গাড়ি চালক পরিচয় দিয়ে জল খাওয়ার অছিলায় ফ্ল্যাটে ঢোকে ওই দুষ্কৃতী। বৃদ্ধাকে মারধরের পর শ্বাসরোধ করে খুনের চেষ্টাও করে বলে অভিযোগ। প্রতিবেশী দেখে ফেলায় প্রাণ বেঁচে যান একাকী বৃদ্ধা, সোনাদানা লুঠ করে পালানোর সময় দুষ্কৃতীকে ধরে ফেলেন টুম্পা মান্না নামে ওই প্রতিবেশী। পরে অভিযুক্তকে গ্রেফতার করে চারু মার্কেট থানার পুলিশ। 

আরও পড়ুন: Mahua Moitra Exclusive: মোদি-আদানির ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে মুখ খোলায় কোপে পড়েছি: মহুয়া মৈত্র

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata Metro: স্বাধীনতা দিবসে মেট্রোর এই লাইনে কোনও পরিষেবা মিলবে না, ১৫ অগাস্টে বাকি শাখাগুলিতেও থাকছে কিছু পরিবর্তন
স্বাধীনতা দিবসে মেট্রোর এই লাইনে কোনও পরিষেবা মিলবে না, ১৫ অগাস্টে বাকি শাখাগুলিতেও থাকছে কিছু পরিবর্তন
Debraj Chakraborty: দেবরাজের নামে ২৫৬ পাতার দ্বিতীয় চার্জশিট, ছত্রে ছত্রে ভয়ঙ্কর সব অভিযোগ, কী কী করেছেন তিনি
দেবরাজের নামে ২৫৬ পাতার দ্বিতীয় চার্জশিট, ছত্রে ছত্রে ভয়ঙ্কর সব অভিযোগ, কী কী করেছেন তিনি
News Live:   আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
  আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
Sabyasachi Dutta: সব্যসাচী দত্তের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে খোদ এবার অভিযোগকারীকেই তলব ED-র
সব্যসাচী দত্তের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে খোদ এবার অভিযোগকারীকেই তলব ED-র

ভিডিও

Suvendu Adhikari: ‘পশ্চিমবঙ্গকে গুজরাট-UP হতে দেব না’, লাউডন স্ট্রিটের সভা থেকে বার্তা মুখ্যমন্ত্রীর
Kunal Ghosh: 'পুলিশ পোজ দিয়ে ডিম মারার ব্যবস্থা করে দিচ্ছে', নির্মলের বিরুদ্ধে বিক্ষোভ প্রসঙ্গে কুণাল
Chok Bhanga 6Ta : মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কড়া বার্তা, তারপর FIR, তিনদিনের মাথায় গ্রেফতারি
Nirmal Ghosh News: গাড়ির সূত্র ধরে খোঁজ মিলল পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের
Ayushman Bharat News: রবিবার থেকেই রাজ্যে আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমারও কার্ড না থাকলে হাসপাতালেই পূরণ করা যাবে ফর্ম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget