এক্সপ্লোর

West Burdwan: জ্বলন্ত উনুন রেখে ঘুমিয়ে পড়তেই বিপত্তি! মৃত এক, অসুস্থ পাঁচ

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ত্রিলোক নাথ নামে এক ব্যক্তি সপরিবারে একটি বাড়িতে ভাড়া থাকতেন। রুটি-তরকারির ব্যবসা রয়েছে ওই পরিবারের।

কৌশিক গাঁতাইত, আসানসোল: বাড়িতে জ্বলন্ত উনুন রেখে ঘুমিয়ে পড়তেই বিপত্তি। মৃত্যু এক মহিলার। অসুস্থ আরও পাঁচ। ঘটনাটি ঘটেছে আসানসোল দক্ষিণ থানার মহিশীলা অরবিন্দ পল্লি এলাকায়। আহতদের ভর্তি করা হয়েছে আসানসোল জেলা হাসপাতালে।                                          

ঠিক কী ঘটেছিল? 

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ত্রিলোক নাথ নামে এক ব্যক্তি সপরিবারে একটি বাড়িতে ভাড়া থাকতেন। রুটি-তরকারির ব্যবসা রয়েছে ওই পরিবারের। স্থানীয়দের অনুমান, রাতে দোকান বন্ধ করে জ্বলন্ত উনুন বাড়ির ভেতর রেখেই ঘুমিয়ে পড়েছিলেন তাঁরা। জানা গিয়েছে, এদিন সকাল থেকে দরজা বন্ধ ছিল তাঁদের। দরজা না খোলায় এলাকার মানুষই পুলিশকে খবর দেয়। পুলিশ এসে দরজা ভেঙে ছয়জনকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করে। হাসপাতালে পাঠানো হলে চিকিৎসকরা হাসি নাথ (৪৭) নামে এক মহিলাকে মৃত বলে ঘোষণা করেন। বাকি পাঁচজনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।                                             

এদিকে জগৎবল্লভপুরের বড়দিপা গ্রামে বন্ধ দোকানঘর থেকে উদ্ধার যুবকের মৃতদেহ। স্থানীয় সূত্রে জানা যায়, মৃত যুবকের নাম মোস্তাকিম খান। তিনি হরিয়ানার বাসিন্দা। কর্মসূত্রে ওখানেই থাকতেন। মাস কয়েক আগে গ্রামের বাড়িতে আসেন। পুলিশ সূত্রের খবর গতকাল রাতে একটি ঘরে তিন বন্ধু মিলে মদ্যপান করছিল। ঘটনার পর থেকেই একজন বন্ধু পলাতক। আরও একজনকে পুলিশ জিজ্ঞাসাবাদ করেছে। এদিন সকালে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় জগৎবল্লভপুর থানার পুলিশ। মৃতদেহটি উদ্ধার করে। মৃতদেহে কোন ক্ষত চিহ্ন ছিল না। মৃতদেহ ময়নাতদন্তে পাঠিয়ে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। আদৌ এটি খুন নাকি অন্য কোন কারণে যুবকের মৃত্যু তা খতিয়ে দেখছে পুলিশ।                                                

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: Pet Care in Monsoon: বৃষ্টির দিনে ভিজতে দেবেন না আদরের পোষ্যকে, কীভাবে খেয়াল রাখবেন ওদের?

সেরা শিরোনাম

West Bengal Live Blog: দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত
দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত
CM Suvendu Adhikari: মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
Suvendu Adhikari: কাল থেকে দুর্গাপুজোর অনুদান বিলি, ' পুজো করার জন্য আগের মতো আর হাইকোর্টে যেতে হয়নি কাউকে', মন্তব্য মুখ্যমন্ত্রীর
কাল থেকে দুর্গাপুজোর অনুদান বিলি, ' পুজো করার জন্য আগের মতো আর হাইকোর্টে যেতে হয়নি কাউকে', মন্তব্য মুখ্যমন্ত্রীর

ভিডিও

Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA
Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Embed widget