এক্সপ্লোর

West Burdwan: কাউন্টিং এজেন্টদের মারধর? পাণ্ডবেশ্বরের তৃণমূল প্রার্থীর অভিযোগ খারিজ করলেন দলেরই নেতারা

West Burdwan News: পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বরেও তৃণমূলের অন্দরে ডামাডোল। ভোটে হার নিয়ে তৃণমূলের প্রার্থীর দাবি খারিজ করে দিলেন দলেরই নেতারা।

পাণ্ডবেশ্বর: কাউন্টিং এজেন্টদের মারধর করে হল থেকে বের করে দেওয়া হয়েছিল। সঠিকভাবে গণনা হয়নি। ভোটে হারের পরই একাধিক অভিযোগ তুলে পোস্ট করেন পাণ্ডবেশ্বরের তৃণমূল প্রার্থী। সেই দাবি খারিজ করে দিলেন দলেরই নেতারা। পাণ্ডবেশ্বরের পরাজিত তৃণমূল প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তী বলছেন, 'আমাদের কাউন্টিং এজেন্টদের বাইরে বের করে দেওয়া হয়েছে। এতে পরিপূর্ণ ভাবে জনমত প্রতিফলিত হয়নি।' যদিও পাণ্ডবেশ্বরের তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি কিরীটী মুখোপাধ্যায় বলে দিচ্ছেন যে কাউন্টিংয়ে কোনও দুর্নীতি হয়নি।

বিধানসভা ভোটে ভরাডুবির পর থেকেই তৃণমূলের অন্দরে কার্যত আড়াআড়ি বিভাজন। অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের কোম্পানি ও তাঁর আত্মীয়দের সম্পত্তিতে কলকাতা পুরসভার নোটিস নিয়ে দায় ঝেড়েছেন কলকাতার মেয়র থেকে তৃণমূলের মুখপাত্র। ফলতায় পুনর্নির্বাচনের আগে রণে ভঙ্গ দিয়েছেন তৃণমূলের প্রার্থী। দলের ঘোষিত কর্মসূচি থেকে দলনেত্রীর ডাকা বৈঠকে গরহাজির থাকছেন তৃণমূলের একাধিক নেতা!

এবার পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বরেও তৃণমূলের অন্দরে ডামাডোল। ভোটে হার নিয়ে তৃণমূলের প্রার্থীর দাবি খারিজ করে দিলেন দলেরই নেতারা। পাণ্ডবেশ্বরের তৃণমূল প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তীকে ১ হাজার ৩৯৪ ভোটে হারিয়েছেন বিজেপির জিতেন্দ্র তিওয়ারি। মঙ্গলবার ফেসবুকে এই ভিডিও পোস্ট করে পরাজিত তৃণমূল প্রার্থী একাধিক অভিযোগ করেন।

পাণ্ডবেশ্বরের তৃণমূল প্রার্থীর দাবি খারিজ করে পশ্চিম বর্ধমানের জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সুজিত মুখোপাধ্যায় বলেন, 'আমি পরিষ্কার ভাষায় বলতে পারি কোনও কারচুপি হয়নি। আজকের দিনে দাঁড়িয়ে নরেন্দ্রনাথ চক্রবর্তী হেরে যাওয়ার পর মানুষকে ভুল বোঝাচ্ছে। আমি মাননীয় নরেন্দ্রনাথ চক্রবর্তীকে বলতে চাই যে, আজকের দিনে তৃণমূল করার জন্য যারা ঘরছাড়া, যারা অ্যারেস্ট হচ্ছে তাদের পাশে আপনি থাকছেন না কেন? তাদের পাশে দাঁড়াচ্ছেন না কেন? আপনি নিজেকে বাঁচানোর আজকে বিভিন্ন জায়গায় যাচ্ছেন।'

কিরীটী মুখোপাধ্যায় বলছেন, 'কাউন্টিংয়ে কোনও দুর্নীতি হয়নি। আমরা যা দেখেছি, লাস্ট অবধি EVM আমরা গুনেছি। যত আপনি ভিডিও বার্তা দেবেন, তত বেশি তৃণমূল কংগ্রেসের কর্মীরা অসুবিধায় থাকবে। আসল ব্যাপার হচ্ছে ১২টার পর বিজেপি হয়ে যাওয়া, সেইসব কর্মীর দ্বারাই তৃণমূল কংগ্রেসের কর্মীরা অত্যাচারিত।' ভোটে হারার পর মাত্র ২ সপ্তাহেই এই অবস্থা! এর পর কী হবে? তা নিয়েই নানা মহলে চলছে জল্পনা।

এদিকে, ১০ পয়সাও তোলাবাজি করা চলবে না। তোলাবাজি করলে তাঁকে জেলে যেতে হবে। হাবড়া পুরসভায় কাউন্সিলরদের সঙ্গে বৈঠকের কড়া হুঁশিয়ারি দিলেন নবনির্বাচিত বিজেপি বিধায়ক দেবদাস মণ্ডল। আগামীদিনে পুরসভা কীভাবে পরিচালিত হবে, সে ব্যাপারে একটি যৌথ কমিটি কমিটি করার প্রস্তাব দিয়েছেন তিনি।

সেরা শিরোনাম

Kunal Ghosh: 'ভাবগতিক সুবিধার নয়, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি', নয়নাকে নিয়ে কুণালের মন্তব্যে শোরগোল
'ভাবগতিক সুবিধার নয়, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি', নয়নাকে নিয়ে কুণালের মন্তব্যে শোরগোল
West Bengal News Live: মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
Bankura News: ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক
ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক
Manicktala ESI Hospital: মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর
মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর

ভিডিও

CJP Protest in Delhi |
BJP Government in Bengal | বাইপাস সংলগ্ন নামজাদা ধাবায় গেলেন দুর্নীতি দমন কমিশনের আধিকারিকরা
Durga Puja 2026 : মহালয়ার আগে একাধিক জায়গায় পরিদর্শন, বদলেছে বাবুঘাটের রূপ
CM Suvendu Adhikari : Nandigram Bye Election-এর ফলাফলে রেকর্ড, জয় ছিনিয়ে নিলেন BJP প্রার্থী
Rejinagar Bye Election Results : সংখ্যালঘু অধ্যুষিত রেজিনগরেও জয় ছিনিয়ে নিলেন BJP প্রার্থী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget