এক্সপ্লোর

West Burdwan: দীর্ঘদিন ধরে বেহাল দশা দুর্গাপুর ব্যারেজের ওপর গুরুত্বপূর্ণ রাস্তার, ক্ষোভে ফুঁসছেন স্থানীয়রা

দুর্যোগ কমলেই রাস্তা মেরামতির কাজ শুরু করার আশ্বাস দিয়েছে সেচ দফতর...

মনোজ বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর: দক্ষিণবঙ্গের সঙ্গে উত্তরবঙ্গের যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক দামোদর নদের ওপর তৈরি দুর্গাপুর ব্যারেজের গুরুত্বপূর্ণ রাস্তা বেহাল হয়ে পড়ে রয়েছে। 

ক্ষোভে ফুঁসছে দুই জেলার সাধারণ মানুষ। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে বেহাল অবস্থা থাকলেও হুঁশ নেই প্রশাসনের। এদিকে, দুর্যোগ কমলেই রাস্তা মেরামতির কাজ শুরু করার আশ্বাস দিয়েছে সেচ দফতর। যা নিয়ে শুরু রাজনৈতিক তরজা। 

লকগেট বিপত্তিতে খবরের শিরোনামে চলে এসেছিল দুর্গাপুর ব্যারেজ। এবার আবার খবরের শিরোনামে সেই দুর্গাপুর ব্যারেজ। 

উত্তরবঙ্গের সাথে দক্ষিণবঙ্গ এমনকি দক্ষিণভারতের যোগাযোগের গুরুত্বপূর্ণ শুধু নয় ব্যস্ততম রাস্তা দামোদর নদের ওপর তৈরি এই দুর্গাপুর ব্যারেজ। 

আর সেই দুর্গাপুর ব্যারেজের রাস্তা বেহাল হয়ে পড়ে রয়েছে দীর্ঘদিন। দামোদর নদের ওপর তৈরি বাঁধের রাস্তা বেহাল হয়ে পড়ায় বিপদ বাড়ছে প্রতিনিয়ত। জীবন হাতে নিয়ে এই রাস্তার ওপর দিয়ে যাতাযাত করতে হয় সাধারণ মানুষকে। 

এমনকি দামোদরের ওপর তৈরি এই বাঁধের ওপর গুরুত্বপূর্ণ রাস্তায় চলাচল করছে যানবাহন, ভাঙাচোরা এই রাস্তা প্রতিনিয়ত দুর্ঘটনার আশঙ্কা বাড়াচ্ছে।

খানাখন্দে ভরা ব্যস্ততম এই রাস্তায় বেশ কয়েকবার দুর্ঘটনাও ঘটেছে, মৃত্যুও হয়েছে কিন্তু তাতেও হুঁশ ফেরেনি কারোর। বৃষ্টি হলে তো কথাই নেই। রাস্তা হয়ে ওঠে আরও ভয়ঙ্কর। 

দামোদর নদের ওপর তৈরি দুর্গাপুর ব্যারেজের খানাখন্দে ভরা এই রাস্তায় দুর্ঘটনা ঘটলে নীচেই বয়ে চলেছে দামোদর নদের জলের ধারা। ঘটে যেতে পারে আরও ভয়ঙ্কর দুর্ঘটনা।

কিন্তু এতেও তাপ-উত্তাপ নেই কারোর। তাই নিরুপায় সাধারণ মানুষ জীবন হাতে নিয়ে চলাচল করছে দুর্গাপুর ব্যারেজের গুরুত্বপূর্ণ এই রাস্তা দিয়ে। 

শাসক দলের সমালোচনা করে পশ্চিম বর্ধমানের বিজেপি বিধায়ক লক্ষণ ঘোড়ুই জানান, সবাই কথার কথা আর মিথ্যে প্রতিশ্রুতি দিচ্ছে, কাজের কাজ কিছু হচ্ছে না। 

এই ইস্যুতে রাজ্য প্রশাসনকে বিঁধলেন পশ্চিম বর্ধমান জেলা সিপিআইএমের সম্পাদকমণ্ডলীর সদস্য পঙ্কজ রায় সরকার। তাঁর অভিযোগ, দূর্গাপুর ব্যারেজের গুরুত্বপূর্ণ এই রাস্তা সংস্কারের প্রশ্নে অহেতুক টালবাহানা শুরু করেছে রাজ্য সরকার। অবিলম্বে এই রাস্তা সংস্কারের দাবি জানিয়েছে পশ্চিম বর্ধমানের জেলা সিপিআইএম নেতৃত্ব। 

দুর্যোগ কমলেই রাস্তা সংস্কারের কাজ শুরু হবে বলে জানিয়েছেন দুর্গাপুর সেচ দফতরের আধিকারিক গৌতম বন্দ্যোপাধ্যায়। কিন্তু দুর্গাপুর ব্যারেজের গুরুত্বপূর্ণ এই রাস্তা সংস্কারের প্রশ্নে রাজনৈতিক দলগুলির চাপানউতর আর সেচ দফতরের আধিকারিকদের প্রতিশ্রুতির আশ্বাসে সাধারণ মানুষ এখন তিতিবিরক্ত।

তাঁদের অভিযোগ, আজ নয়, দীর্ঘদিন ধরে বেহাল হয়ে পড়ে রয়েছে দামোদর নদের ওপর তৈরি দুর্গাপুর ব্যারেজের গুরুত্বপূর্ণ এই রাস্তা। খানাখন্দে ভরা এই রাস্তার ওপর দিয়ে প্রতিনিয়ত তাঁদেরকে জীবন হাতে নিয়ে যেতে হয়।

জানে সবাই বোঝেও সবাই। কিন্তু কারোর কোনও ভ্রুক্ষেপ নেই রাস্তা মেরামতির প্রশ্নে। আর এতে করে যেকোনও সময় বড়সড় দুর্ঘটনা ঘটে যাওয়াটা এখন শুধু সময়ের অপেক্ষা বলে তাঁদের আশঙ্কা। 

আদৌ কি ভগ্নদশা এই রাস্তার বেহাল অবস্থার ছবি বদলাবে? বাস্তবের কঠিন মাটিতে দাঁড়িয়ে আজ এই প্রশ্নটাই লাখ টাকার জটিল অঙ্কে আটকে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
West Bengal News LIVE: সাসপেন্ড কল্যাণ-কুণাল, আর জি করকাণ্ডের সময় মমতাকে সরাতে চক্রান্ত হয়েছিল দলেই, এবার তথ্য ফাঁস ?
সাসপেন্ড কল্যাণ-কুণাল, আর জি করকাণ্ডের সময় মমতাকে সরাতে চক্রান্ত হয়েছিল দলেই, এবার তথ্য ফাঁস ?
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (২২.০৭.২০২৬)। 'কালীঘাট তৃণমূল' VS 'ঋতব্রত তৃণমূল', রণক্ষেত্র বিধানসভা
Congress Protest: রণক্ষেত্র রাজধানী, নিটের প্রশ্ন ফাঁসের প্রতিবাদ ঘিরে ফের অশান্ত দিল্লি
Sikkim Namchi:সিকিমের নামচিতে ভয়াবহ টানেল বিপর্যয়! ক্রমেই বাড়ছে মৃতের সংখ্যা
TMC News: একে অপরের প্রতি 'তিক্ততা' এখন অতীত! সংসদ চত্বরে খোশমেজাজে কল্যাণ-মহুয়া
Dengue Vaccine:ডেঙ্গি মোকাবিলায় এবার ভারতে এল ভ্যাকসিন,'কিউ ডেঙ্গা'-কে বাণিজ্যিকভাবে বিক্রির অনুমোদন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Updates: দক্ষিণবঙ্গে বড় দুর্যোগের ইঙ্গিত? সক্রিয় মৌসুমি অক্ষরেখা-শিয়ার জোনের জোড়া প্রভাবে কোন কোন জেলায় লাল সতর্কতা?
দক্ষিণবঙ্গে বড় দুর্যোগের ইঙ্গিত? সক্রিয় মৌসুমি অক্ষরেখা-শিয়ার জোনের জোড়া প্রভাবে কোন কোন জেলায় লাল সতর্কতা?
Sitalkuchi Firing Incident: শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনায় এবার CID তদন্ত? বড় দাবি BJP বিধায়ক দেবাশিস ধরের
শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনায় এবার CID তদন্ত? বড় দাবি BJP বিধায়ক দেবাশিস ধরের
Spain Crops Trump Photo: রদ্রিদের ট্রফি দিয়ে সরতেই চাইছিলেন না! ডোনাল্ড ট্রাম্পের ছবি কেটে বাদ দিয়ে দিল স্পেন
রদ্রিদের ট্রফি দিয়ে সরতেই চাইছিলেন না! ডোনাল্ড ট্রাম্পের ছবি কেটে বাদ দিয়ে দিল স্পেন
CJP Protest : রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
Madan Mitra: পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ২৯ জুলাই মদন মিত্রকে ED-র তলব, তার আগে আজই CGO কমপ্লেক্সে বিধায়ক-পুত্র
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ২৯ জুলাই মদন মিত্রকে ED-র তলব, তার আগে আজই CGO কমপ্লেক্সে বিধায়ক-পুত্র
Kalker Rashifal : কাল আর্থিক টানাপোড়েনের মুখে পড়তে পারেন এই রাশি, ক্ষতির চেষ্টা করতে পারে গোপন শত্রু
কাল আর্থিক টানাপোড়েনের মুখে পড়তে পারেন এই রাশি, ক্ষতির চেষ্টা করতে পারে গোপন শত্রু
Ronaldo On Argentina: মেসি vs রোনাল্ডো তীব্র সংঘাত! আর্জেন্তিনার হারের পর পর্তুগিজ তারকার এই কাজে তোলপাড় শুরু
মেসি vs রোনাল্ডো তীব্র সংঘাত! আর্জেন্তিনার হারের পর পর্তুগিজ তারকার এই কাজে তোলপাড় শুরু
FIFA World Cup 2026: আর্জেন্তিনাকে 'ম্যাচ ছাড়তে' বাধ্য করা হয়েছিল? মেসির ভিডিও ঘিরে তোলপাড়, প্রশ্নের মুখে ফিফা
আর্জেন্তিনাকে 'ম্যাচ ছাড়তে' বাধ্য করা হয়েছিল? মেসির ভিডিও ঘিরে তোলপাড়, প্রশ্নের মুখে ফিফা
Embed widget