এক্সপ্লোর

West Burdwan : একাধিক দাবিতে দুর্গাপুর পুরসভার সামনে বিক্ষোভ অস্থায়ী সাফাই কর্মীদের, কর্মবিরতির হুঁশিয়ারি

দুর্গাপুর নগর নিগমে ৪৩টি ওয়ার্ডে প্রায় ১৮০০ অস্থায়ী সাফাই কর্মী রয়েছেন

মনোজ বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর : একাধিক দাবিতে পুরসভার সামনে বিক্ষোভ দেখালেন দুর্গাপুর পুরসভার অস্থায়ী সাফাই কর্মীরা। দাবি না মিটলে পুজোর আগেই কর্মবিরতির  সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। যদিও সরকার যা-ই দেয় তাই দেওয়া হয়, এর বেশি দেওয়া সম্ভব নয় বলে সাফাই দিয়েছেন মেয়র।

দুর্গাপুর নগর নিগমে ৪৩টি ওয়ার্ডে প্রায় ১৮০০ অস্থায়ী সাফাই কর্মী রয়েছেন। অভিযোগ, সরকার নির্ধারিত ৩৪২ টাকা করে তাঁরা পাচ্ছেন না। পাচ্ছেন মাত্র ১৪৪ টাকা। যে টাকায় আর সংসার চলছে না তাঁদের। এছাড়াও মিলছে না সরকারি অনেক সুযোগ সুবিধা। 

গত ফেব্রুয়ারি মাসের আট তারিখ থেকে বারো তারিখ পর্যন্ত এই দাবিগুলির সমর্থনে তাঁরা শহর জুড়ে কর্মবিরতি শুরু করেছিলেন। কিন্তু মেয়রের আশ্বাসে সেই কর্মবিরতি তাঁরা তুলে নিয়েছিলেন। কিন্তু সেই প্রতিশ্রুতি আজও পূরণ হয়নি বলে অভিযোগ। মঙ্গলবার এই দাবিতে দুর্গাপুর নগর নিগমের মূল গেটের সামনের রাস্তায় বসে পড়ে বিক্ষোভ শুরু করে দেন নগর নিগমের সাফাই কর্মীরা। যতক্ষণ না তাঁদের দাবি মিটছে ততক্ষণ তাঁরা আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন।

আন্দোলনকারীরা জানিয়ে দেন, আগামী ৭২ ঘণ্টার মধ্যে যদি সমস্যা না মেটে, ১৭ দফা দাবির মীমাংসা না হয় তাহলে ফের ৪৩টি ওয়ার্ডেই তাঁরা পুজোর আগে মহালয়ার পরের দিন থেকে কর্মবিরতি আন্দোলন শুরু করে দেবেন।

এদিকে দাবি আদায়ের এই আন্দোলনকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল পরিচালিত দুর্গাপুর নগর নিগমের মহানাগরিক দিলীপ অগস্তি। বলেন, তিনি সরকারের কাছ থেকে যে টাকা পান সেটাই সাফাই কর্মীদের দিয়ে দেন। এর চেয়ে বেশি কিছু করার দায় দায়িত্ব কোনওটাই বর্তায় না তাঁদের ওপর। 

গোটা ঘটনায় এখন শহর দুর্গাপুরের সাফাই কর্মসূচি বেশ ব্যাহত হবে বলে মনে করা হচ্ছে, বিশেষত পুজোর আগে সাফাই কর্মীরা কর্মবিরতি আন্দোলন শুরু করে দিলে পরিস্থিতি যে আরও ভয়ঙ্কর হয়ে উঠবে তা আর বলার অপেক্ষা রাখে না ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
West Bengal News Update: সোনা-টাকা উদ্ধারের পর বেপাত্তা টুলু, জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি
সোনা-টাকা উদ্ধারের পর বেপাত্তা টুলু, জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি
Tulu Mondal : DCR নকল করে কীভাবে চলত টুলু মণ্ডলের চক্র ? রুটম্যাপ কী ? অবাক হবেন আপনিও
DCR নকল করে কীভাবে চলত টুলু মণ্ডলের চক্র ? রুটম্যাপ কী ? অবাক হবেন আপনিও
Census 2027: ২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে

ভিডিও

Burdwan News: ডিজিটালের মাধ্য়মেই নিয়োগ হচ্ছে এবং পেমেন্টও ডিজিটাল প্রক্রিয়াতেই হচ্ছে:ব্রিগেডিয়ার দাস
Terrorist Arrest: 'হুঙ্কারের সরকার চলছে, শুধুই হুঙ্কার দিচ্ছে', বললেন প্রদীপ্ত মুখোপাধ্যায় | ABP
BJP Government: সরকারি জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস তৈরি,চলল বুলডোজার
Satabdi Roy । তৃণমূল ছেড়ে NCPI-তে শতাব্দী রায়, দিল্লিতে গিয়ে করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
Chhok Bhanga 6ta: 'ধৃত জঙ্গির কাছে মুখ্যমন্ত্রীর লোকেশন, মোবাইল চার্ট!'খবর বেঙ্গল STF সূত্রে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Census 2027: কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
Census 2027: ২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
Cockroach Party Pakistan : পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Indian Hocket Team jersey: জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
ITR Filing 2026 : বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
FIFA World Cup: ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
Embed widget