এক্সপ্লোর

শিক্ষিকা বিজেপি করেন, স্কুল আসতে বারণের অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে

অভিযোগ, বিজেপি করায় এলাকার এক তৃণমূল নেতা তাঁকে শাসিয়ে যান।

মনোজ বন্দ্যোপাধ্যায়, পশ্চিম বর্ধমান: শিক্ষিকা বিজেপি করেন। এই কারণে শিক্ষিকাকে স্কুল আসতে বারণ করার অভিযোগ উঠল তৃণমূল নেতার বিরুদ্ধে। দুর্গাপুরের এই ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে সুর চড়িয়েছে বিজেপি। কাজটা ঠিক হয়নি বলে জানিয়েছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব অভিযোগকারিণী শিক্ষিকা সুমা সেন, আমি যেহেতু বিজেপি করি, আজ এসে বলে এক নেতা বলেন তোমাকে কাল থেকে যেন এই অঞ্চলে যেন না দেখি' 

স্বাধীনতা দিবসে স্কুলে এসে এমনই হুমকির মুখে পড়লেন এই শিক্ষিকা। তাঁর অভিযোগ, বিজেপি করায় এলাকার এক তৃণমূল নেতা তাঁকে শাসিয়ে যান। দুর্গাপুরের এমএএমসি টাউনশিপ এলাকায় দুস্থ পড়ুয়াদের জন্য এই স্কুলটি তৈরি করে একটি স্বেচ্ছাসেবী সংস্থা। যদিও অভিযুক্ত তৃণমূল নেতার সাফাই, ওই শিক্ষিকা স্কুলে ঠিকমতো না আসায় একথা বলেন।

অভিযুক্ত তৃণমূল নেতা শঙ্করলাল চট্টোপাধ্যায়, উনি স্কুলে আসতেন না নিয়মিত, তুমি তো স্কুলে ঠিকমতো আস না, আমি ব্যক্তিগত উদ্যোগ নিয়ে স্কুল করতে বলেছিলাম, স্কুলের সমস্ত কিছু নষ্ট করছে ও। শিক্ষিকার পাশে দাঁড়িয়ে চড়া সুরে তৃণমূলকে আক্রমণ করেছে বিজেপি। যদিও স্থানীয় তৃণমূল নেতৃত্ব জানিয়েছে কাজটা ঠিক হয়নি। পশ্চিম বর্ধমানের বিজেপি জেলা সভাপতি লক্ষ্মণ ঘোড়ুই, উনি বিনা পয়সায় পড়াতেন, তৃণমূল এভাবে স্কুলটি বন্ধ করতে চাইছে, তৃণমূল নেতা বন্ধ করে দিয়েছেন, স্কুল যাতে চলতে পারে । 

দুর্গাপুর পুরসভার তৃণমূল নেতা ও কাউন্সিলর দেবব্রত সাঁই জানিয়েছেন, তাঁর গিয়ে বিজেপির তকমা দেওয়া ঠিক নয়, উনি যে দলই করুন এটা ঠিক নয়, প্রশাসনকে জানাব যাতে ভবিষ্যতে না ঘটে। দুর্গাপুর থানার দ্বারস্থ হয়েছেন শিক্ষিকা। শাসক নেতার শাসানি ঘিরে অনিশ্চয়তায় এই পড়ুয়াদের ভবিষ্যৎ।

প্রসঙ্গত, স্বাধীনতা দিবসের আগের রাতে পূর্ব মেদিনীপুরের খেজুরিতে বৃদ্ধাকে যৌন নির্যাতন ও মারধরের অভিযোগ ওঠে। ঘটনায় গ্রেফতার হয়েছেন ১ এবং পলাতক ২। নির্যাতিতাকে দলীয় সমর্থক বলে দাবি করে তৃণমূলকে নিশানা করেছে বিজেপি। অভিযোগ অস্বীকার করেছে রাজ্যের শাসক দল।

সেরা শিরোনাম

West Bengal News Live: বরফ গলল না, বিলের পক্ষেই DMK, সিদ্ধান্তে অনড় এম কে স্ট্যালিন
বরফ গলল না, বিলের পক্ষেই DMK, সিদ্ধান্তে অনড় এম কে স্ট্যালিন
Kolkata Resturant: সল্টলেকের FE ব্লকে খাদ্য সুরক্ষা দপ্তরের অভিযান, ১৪ দিনের জন্য বন্ধ 'কষে কষা' রেস্তোরাঁ
সল্টলেকের FE ব্লকে খাদ্য সুরক্ষা দপ্তরের অভিযান, ১৪ দিনের জন্য বন্ধ 'কষে কষা' রেস্তোরাঁ
Abhishek Banerjee:
"২০ জন NCPI-র সাংসদ যাতে ভোট দিতে না পারেন..", এবার লোকসভার স্পিকারকে চিঠি অভিষেকের
West Bengal News Live Updates: কালনা থানার পর এবার লালবাজারে সাইবার সেলে অভিষেকের বিরুদ্ধে নতুন অভিযোগ
কালনা থানার পর এবার লালবাজারে সাইবার সেলে অভিষেকের বিরুদ্ধে নতুন অভিযোগ

ভিডিও

NCPI News:
Mamata Banerjee:
Delimitation Bill 2026 |
Delimitation Bill 2026 |
Islampur News : NCPI-এর দখলে পঞ্চায়েত, জমা পড়ল অনাস্থা, কার্যত একজোট তৃণমূল, বিজেপি ও নির্দল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delimitation Bill: কংগ্রেস সাংসদকে বিদেশ থেকে ফিরতে বাধা? ডিলিমিটেশন বিল নিয়ে ভোটাভুটি থেকে বিরত রাখার চেষ্টা? অভিযোগ ছেলের
কংগ্রেস সাংসদকে বিদেশ থেকে ফিরতে বাধা? ডিলিমিটেশন বিল নিয়ে ভোটাভুটি থেকে বিরত রাখার চেষ্টা? অভিযোগ ছেলের
Netflix India: ভারতে মুক্তি পাবে না ফাওয়াদ-মাহিরার ওয়েবসিরিজ, পাকিস্তানি ড্রামা নিয়ে বিতর্কের জেরে সিদ্ধান্ত নেটফ্লিক্সের
ভারতে মুক্তি পাবে না ফাওয়াদ-মাহিরার ওয়েবসিরিজ, পাকিস্তানি ড্রামা নিয়ে বিতর্কের জেরে সিদ্ধান্ত নেটফ্লিক্সের
Realme Phones: ভারতে আসছে রিয়েলমি ১৭ আলট্রা, ৯০০০ এমএএইচ ব্যাটারি, ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা, আর কী কী থাকবে
ভারতে আসছে রিয়েলমি ১৭ আলট্রা, ৯০০০ এমএএইচ ব্যাটারি, ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা, আর কী কী থাকবে
Abhishek Banerjee:
"২০ জন NCPI-র সাংসদ যাতে ভোট দিতে না পারেন..", এবার লোকসভার স্পিকারকে চিঠি অভিষেকের
Daily Astrology : সরে যাবে বাধা, টাকা হাতে আসবে, কাল বিশেষ যোগে প্রাপ্তি যোগ এই ৩ রাশির
সরে যাবে বাধা, টাকা হাতে আসবে, কাল বিশেষ যোগে প্রাপ্তি যোগ এই ৩ রাশির
Deepak Qazir Kejriwal: হেনস্থার শিকার ছোটপর্দার বর্ষীয়ান অভিনেতা? ঘুষি, লাথি মারার অভিযোগ
হেনস্থার শিকার ছোটপর্দার বর্ষীয়ান অভিনেতা? ঘুষি, লাথি মারার অভিযোগ
Weekly Horoscope : চাকরির যোগ, খুলবে আয়ের একাধিক পথ ! এই সপ্তাহে জীবন বদলে যাবে এই সব রাশির, পড়ুন সাপ্তাহিক রাশিফল
চাকরির যোগ, খুলবে আয়ের একাধিক পথ ! এই সপ্তাহে জীবন বদলে যাবে এই সব রাশির, পড়ুন সাপ্তাহিক রাশিফল
Jammu And Kashmir News: নিয়ন্ত্রণরেখা বরাবর অনুপ্রবেশের চেষ্টা রুখল ভারতীয় সেনাবাহিনী, গ্রেফতার পাকিস্তানের এক নাগরিক
নিয়ন্ত্রণরেখা বরাবর অনুপ্রবেশের চেষ্টা রুখল ভারতীয় সেনাবাহিনী, গ্রেফতার পাকিস্তানের এক নাগরিক
Embed widget