এক্সপ্লোর

West Medinipur : দলবদল করার জন্য চাপ, খড়গপুরে বাম শ্রমিক সংগঠনের নেতাকে অপহরণের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

TMC_CPM : পুলিশ জানিয়েছে, জোর করে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।

বিশ্বজিৎ দাস, পশ্চিম মেদিনীপুর : দলবদল করার জন্য চাপ দিতে, খড়গপুরে বাম শ্রমিক সংগঠনের (Left Worker Leader) নেতাকে অপহরণের অভিযোগ (Kidnapping Allegation) উঠল তৃণমূলের (TMC) বিরুদ্ধে। পুলিশ ও বাম-কর্মীদের চেষ্টায় উদ্ধার। যদিও, সব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছে তৃণমূল।

থানায় লিখিত অভিযোগ

দলবদলের জন্য চাপ দিতে অপহরণের অভিযোগ। তৃণমূলের বিরুদ্ধে এই অভিযোগ তুলল বামেরা। থানায় লিখিত অভিযোগ করেছে বাম শ্রমিক সংগঠন All India Trade Union Congress বা AITUC। বুধবার দুপুরে খড়গপুর শহরের নিউ ট্রাফিক এলাকায় নিজের দোকানে ছিলেন AITUC'র খড়গপুর শাখার রেল হকার ইউনিয়নের সহ-সম্পাদক দেবাশিস বন্দ্যোপাধ্যায়। অভিযোগ সেই সময় দোকানে চড়াও হন ২০-২৫ জন তৃণমূলকর্মী (TMC Workers)। 

জোর করে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ

জোর করে বাম শ্রমিক সংগঠনের নেতাকে গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয়, খড়গপুর শহরের (Kharagpore Town) বাবুলাইন এলাকায় একটি পরিত্যক্ত কোয়ার্টারে। অভিযোগ এমনটাই। AITUC-র খড়গপুর শাখার রেল হকার ইউনিয়নের সহ-সম্পাদক দেবাশিস বন্দ্যোপাধ্যায় নিজেও যে অভিযোগ করেছেন। অভিযোগ, সেখানে তাঁকে তৃণমূলের শ্রমিক সংগঠন INTTUC’তে যোগ দেওয়ার জন্য চাপ দেওয়া হয়। 

রাজনৈতিক চাপানউতোর

পরে পুলিশ ও বাম-কর্মীরা গিয়ে বাম শ্রমিক সংগঠনের নেতাকে উদ্ধার করে। যা নিয়ে তৃণমূল (TMC) ও বাম শিবিরের মধ্যে তীব্র রাজনৈতিক চাপানউতোরও শুরু হয়েছে। এদিকে, পুলিশ (Police) জানিয়েছে, জোর করে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।

বিধানসভার প্রাক্কালে দলবদলের ঢল নেমেছিল বঙ্গে

২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়ার ঢল নেমেছিল। তৃণমূলের বহু নেতা-বিধায়ক-সাংসদ সেই সময় বিজেপিতে যান। শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দেন। বিজেপিতে যোগ দিয়েছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়, সব্যসাচী দত্ত।, সুনীল মণ্ডল। বিজেপিতে যোগ দেন রুদ্রনীল ঘোষ, শোভন চট্টোপাধ্যায়, বৈশাখী বন্দ্যোপাধ্যায়। কিন্তু, ২০২১ সালের প্রত্যাশামতো ফল করতে পারেনি বিজেপি। তখনই এই দলবদল নিয়ে বিজেপির অন্দরেই প্রশ্ন ওঠে। কেন এই নেতাদের নেওয়া হয়েছিল তা নিয়ে বিতর্ক শুরু হয়। এদিকে ভোটের পরে বহু নেতা বিজেপি ছেড়ে ফিরে যান তৃণমূলে। তৃণমূলে ফেরেন রাজীব বন্দ্যোপাধ্যায় ও সব্য়সাচী দত্ত।    

আরও পড়ুন- শুভেন্দুর মিছিলে পাথর ছোড়ার অভিযোগ, কালো পতাকা, বিক্ষোভ, ধুন্ধুমার তারকেশ্বরে

সেরা শিরোনাম

Weather Alert: দিনভর দফায় দফায় বৃষ্টি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় সতর্কতা, আরও শক্তিশালী নিম্নচাপ
দিনভর দফায় দফায় বৃষ্টি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় সতর্কতা, আরও শক্তিশালী নিম্নচাপ
Baruipur News: বারুইপুরে নাবালিকার দেহ উদ্ধারকাণ্ডে গ্রেফতার আরও ১ অভিযুক্ত, ধৃতের সংখ্যা বেড়ে হল ২
বারুইপুরে নাবালিকার দেহ উদ্ধারকাণ্ডে গ্রেফতার আরও ১ অভিযুক্ত, ধৃতের সংখ্যা বেড়ে হল ২
Debraj Chakraborty Arrest: অটোচালক থেকে প্রোমাটার - অভিযোগ, দেবরাজ বাহিনীর থেকে নিস্তার ছিল না কারও
অটোচালক থেকে প্রোমাটার - অভিযোগ, দেবরাজ বাহিনীর থেকে নিস্তার ছিল না কারও
Suvendu Adhikari: অবিবাহিত ছাত্রীদের এককালীন ৫০ হাজার টাকা! এক লাফে বাড়ল কলেজে ভর্তির সংখ্যা
অবিবাহিত ছাত্রীদের এককালীন ৫০ হাজার টাকা! এক লাফে বাড়ল কলেজে ভর্তির সংখ্যা

ভিডিও

Weather News: নিম্নচাপের জেরে আজ কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দিনভর দফায় দফায় বৃষ্টি
Suvendu Adhikari: এবার কলেজে ছাত্রীদের ভর্তির হার বেড়েছে ২৬.৪৫%, তথ্য দিয়ে জানালেন মুখ্যমন্ত্রী
Shyama Prasad Mukherjee: শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আবক্ষ মূর্তির বেদি ভাঙচুর ঘিরে উত্তাল রাজনীতি
TMC News: সোমবার Delhi-তে নির্বাচন কমিশনের মুখোমুখি হতে চলেছে কালীঘাট তৃণমূল ও ঋতব্রত তৃণমূল
Debraj Chakraborty: ক্ষমতার অপব্যবহার, স্কুলের জমিতে ব্যাডমিন্টন প্রশিক্ষণ কেন্দ্র গড়েছেন দেবরাজ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Ali Khamenei Funeral: বাবার শেষকৃত্যে অঝোরে কান্না, ভেঙে পড়লেন খমেনেইয়ের তিন ছেলে, এবারও জনসমক্ষে এলেন না মোজতবা
বাবার শেষকৃত্যে অঝোরে কান্না, ভেঙে পড়লেন খমেনেইয়ের তিন ছেলে, এবারও জনসমক্ষে এলেন না মোজতবা
FD Interest Rates : প্রবীণ নাগরিকরা পাবেন জুলাইতে ৮.৫০ শতাংশ পর্যন্ত সুদ, ১৩ ব্যাঙ্কে কোথায় কত ইন্টারেস্ট ? 
প্রবীণ নাগরিকরা পাবেন জুলাইতে ৮.৫০ শতাংশ পর্যন্ত সুদ, ১৩ ব্যাঙ্কে কোথায় কত ইন্টারেস্ট ? 
8th Pay Commission : ১৮,০০০ থেকে বেড়ে বেসিক পে হতে পারে ৬৯,০০০ টাকা ? কীসের ভিত্তিতে এই বৃদ্ধি
১৮,০০০ থেকে বেড়ে বেসিক পে হতে পারে ৬৯,০০০ টাকা ? কীসের ভিত্তিতে এই বৃদ্ধি
Sebaashray Controversy: রোগ শুনে মোবাইল দেখে প্রেসক্রিপশন লিখে দিতেন সেবাশ্রয়ের চিকিৎসক! ভয়ঙ্কর অভিযোগ
রোগ শুনে মোবাইল দেখে প্রেসক্রিপশন লিখে দিতেন সেবাশ্রয়ের চিকিৎসক! ভয়ঙ্কর অভিযোগ
Serena Williams: হাঁটুর চোটই ভোগাচ্ছে, উইম্বলডনের ডাবলস থেকে নাম তুলে নিলেন সেরেনা
হাঁটুর চোটই ভোগাচ্ছে, উইম্বলডনের ডাবলস থেকে নাম তুলে নিলেন সেরেনা
Pakistani Fairness Cream: ‘মেড ইন পাকিস্তান’ ফেয়ারনেস ক্রিম মেখে অসুস্থ, কিডনির সমস্যা একাধিক মহিলার, ভারতে ঢুকল কী করে?
‘মেড ইন পাকিস্তান’ ফেয়ারনেস ক্রিম মেখে অসুস্থ, কিডনির সমস্যা একাধিক মহিলার, ভারতে ঢুকল কী করে?
Abhishek Banerjee Sebaashray: রোগ না থাকলেও, যেতে হত সেবাশ্রয়ে! নাহলে জল, বিদ্যুতের লাইন কেটে দেওয়ার হুঁশিয়ারি!
রোগ না থাকলেও, যেতে হত সেবাশ্রয়ে! নাহলে জল, বিদ্যুতের লাইন কেটে দেওয়ার হুঁশিয়ারি!
Indian Cricket: বাগদানের ৪ মাসের মধ্যে ভারতীয় ক্রিকেটারের সম্পর্ক ভাঙছে? তুঙ্গে জল্পনা, নেপথ্যে কী কারণ?
বাগদানের ৪ মাসের মধ্যে ভারতীয় ক্রিকেটারের সম্পর্ক ভাঙছে? তুঙ্গে জল্পনা, নেপথ্যে কী কারণ?
Embed widget