এক্সপ্লোর

Suvendu Adhikari : ‘শুভেন্দু প্রেমে আসক্ত আমরা’-য় ২ তৃণমূল নেতা ! সরগরম দাসপুরের রাজনীতি

West Medinipur : শুভেন্দুর হোয়াটসঅ্যাপ গ্রুপে ২ তৃণমূল নেতা ! তৃণমূলের অন্দরেই সমালোচনার সুর।

সোমনাথ দাস, দাসপুর : শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) অনুগামীদের হোয়াটসঅ্যাপ গ্রুপে নাম রয়েছে পশ্চিম মেদিনীপুরের দাসপুরের (Daspur) দুই তৃণমূল নেতার ! যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। দুই নেতার সমালোচনায় সরব স্থানীয় তৃণমূল নেতৃত্ব। বিতর্কের মধ্যে পড়ে সাফাই দিয়েছেন দুই শাসক নেতা।

শুভেন্দু অধিকারীর নামে তৈরি হোয়াটসঅ্যাপ গ্রুপ। গ্রুপের নাম-‘শুভেন্দু প্রেমে আসক্ত আমরা’। যার অ্যাডমিন খোদ বিধানসভার বিরোধী দলনেতা। অথচ সেই গ্রুপে নাম রয়েছে দুই তৃণমূল নেতার ! যা নিয়ে শোরগোল পড়েছে পশ্চিম মেদিনীপুরের দাসপুরে।

শুভেন্দু অনুগামীদের নিয়ে তৈরি এই গ্রুপেই নাম রয়েছে, তৃণমূল পরিচালিত বাসুদেবপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ও দাসপুর ১ নম্বর ব্লক তৃণমূলের সাধরণ সম্পাদক কাজল সামন্ত এবং দাসপুরের যুব তৃণমূল নেতা কৌশিক কুলভির। যিনি আবার তমলুক-ঘাটাল কো অপারেটিভ ব্যাঙ্কের পরিচালন কমিটির সম্পাদক।

শুভেন্দুর হোয়াটসঅ্যাপ গ্রুপে ২ তৃণমূল নেতা ! তৃণমূলের অন্দরেই সমালোচনার সুর। বাসুদেবপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান ও তৃণমূল নেত্রী সাবিনা ইয়াসমিন বলেন, দলে থেকে বিজেপির হোয়াটসঅ্যাপ গ্রুপে থাকা, যেখানে খোদ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রয়েছেন, এটা বাঞ্ছনীয় নয়।

দাসপুর ১ তৃণমূল সংখ্যালঘু সেলের ব্লক সভাপতি শেখ গোলাম মোর্তাজা বলেন, উপপ্রধান কাজল সামন্ত ও কৌশিক কুলভি দু’জনেই সবদিনই বিজেপি ও শুভেন্দুর সাথে যুক্ত, তলে তলে ওরা বিজেপি করে।

সূত্রের খবর, শুভেন্দু অধিকারীর অনুগামীদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপটি তৈরি হয় ২০১৯-এ। তখন শাসকদলে ছিলেন শুভেন্দু। পরে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন তিনি। তখন তৃণমূল নেতারা ওই গ্রুপ ত্যাগ করলেও কাজল সামন্ত ও কৌশিক কুলভি থেকে যান। বিষয়টি নিয়ে জলঘোলা হতেই সাফাই দিয়েছেন দুই শাসক নেতা।

বাসুদেবপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ও তৃণমূল নেতা কাজল সামন্ত বলেন, আগে শুভেন্দু অধিকারীর সাথে যোগাযোগ থাকলেও বর্তমানে কোনও সম্পর্কই নেই। আর গ্রুপে থাকলেও আমি কোনও ম্যাসেজ করিনি, আগে হয়তো ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে রয়ে গিয়েছিলাম জানতাম না। জানলাম, বেরিয়ে যাব।

দাসপুর যুব তৃণমূল নেতা কৌশিক কুলভি বলেন, যখন শুভেন্দু তৃণমূলে ছিল তখন ছিলাম। রাজনীতি করার জন্য এমন করছে, আমি গ্রুপে নেই।

এই ইস্যুতে ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট বলেন, তৃণমুলের অনেকেই বিজেপির সাথে যোগাযোগ করে চলছে, তবে দু নৌকায় পা দিয়ে চললে হবে না, ভালো সংগঠক হলে তাদের স্বাগত।

পশ্চিম মেদিনীপুরের তৃণমূল কংগ্রেসের কোঅর্ডিনেটর অজিত মাইতি বলেন, কে কোন গ্রুপে আছে মাথাব্যথা নেই। কেউ বিজেপিতে যাবে না। বিজেপির অনেক বিধায়কই আমাদের সঙ্গে যোগাযোগ করছেন তৃণমূলে আসার জন্য।

সব মিলিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপকে কেন্দ্র করে সরগরম এলাকা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
Samik Bhattacharya : 'অপমানিত হওয়ার পরেও ভুলতে পারেননি কলকাতার আবেগ', রাজ্যে বড় শিল্প-গোষ্ঠীর আসার ঘোষণা শমীকের
'অপমানিত হওয়ার পরেও ভুলতে পারেননি কলকাতার আবেগ', রাজ্যে বড় শিল্প-গোষ্ঠীর আসার ঘোষণা শমীকের
Swarup Biswas : 'শ্লীলতাহানি করেননি স্বরূপ বিশ্বাস' ! মামলা প্রত্যাহার অভিযোগকারিণীর, কী জানালেন ভিডিও বার্তায় ?
'শ্লীলতাহানি করেননি স্বরূপ বিশ্বাস' ! মামলা প্রত্যাহার অভিযোগকারিণীর, কী জানালেন ভিডিও বার্তায় ?
Crime News : চলন্ত ট্রেনে মহিলাকে ধর্ষণের অভিযোগ, সিকিম-মহানন্দা এক্সপ্রেসে ঘটেছে এই ভয়ঙ্কর ঘটনা
Crime News : চলন্ত ট্রেনে মহিলাকে ধর্ষণের অভিযোগ, সিকিম-মহানন্দা এক্সপ্রেসে ঘটেছে এই ভয়ঙ্কর ঘটনা

ভিডিও

Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget