এক্সপ্লোর

West Midnapore Storm: কয়েক সেকেন্ডের ঝড়ে লন্ডভন্ড চন্দ্রকোণা, বিদ্যুৎ বিচ্ছিন্ন বিস্তীর্ণ এলাকা

West Midnapore Storm : বড় বড় গাছ উপড়ে বিদ্যুতের তার ছিঁড়ে যায়। বিদ্যুৎ বিচ্ছিন্ন বিস্তীর্ণ এলাকা

সোমনাথ দাস, পশ্চিম মেদিনীপুর : গভীর রাতে কয়েক সেকেন্ডের ঝড়ে লন্ডভন্ড পশ্চিম মেদিনীপুরের ( West Midnapore ) চন্দ্রকোণার (Chandrakona)  ২ নম্বর ব্লক। বিদ্যুৎ বিচ্ছিন্ন চন্দ্রকোণা ২ নম্বর ব্লকের বিস্তীর্ণ এলাকা।

স্থানীয় সূত্রে খবর, গতকাল রাত পৌনে ৩টে নাগাদ প্রবল ঝড় ও বৃষ্টি (Storm & Rain)  শুরু হয়।চন্দ্রকোণার ২ নম্বর ব্লকের বৈকুণ্ঠপুর, পিয়ারডাঙা, ছত্রগঞ্জ-সহ বিস্তীর্ণ এলাকায় বেশ কিছু মাটির বাড়ি ক্ষতিগ্রস্ত, উড়ে যায় বাড়ির চাল। বড় বড় গাছ উপড়ে বিদ্যুতের তার ছিঁড়ে যায়। অনেক জায়গাই বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়ে। 

আবহাওয়া দফতরের পূর্বাভাস ছিলই, শুক্র ও শনিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে, সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। তবে আলাদা করে ঝড়র সম্ভাবনা ছিল না। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান , বীরভূম মুর্শিদাবাদ, নদিয়া জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা অপেক্ষাকৃত বেশি ছিল।

শুক্রবার, মেদিনীপুরে সর্বোচ্চ তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ছিল। যদিও অনুভূত তাপমাত্রা বা real feel সর্বোচ্চ ৪৭ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছায়। UV Index- ১৩ এর আশেপাশে ছিল, যা ত্বকের জন্য অত্যন্ত ক্ষতিকর। বজায় ছিল আপেক্ষিক আর্দ্রতাজনিত অস্বস্তি । এদিন জেলায় হাওয়ার গতিবেগ মোটামুটি ১৩ কিমি প্রতি ঘণ্টা ছিল। মাঝেমধ্যে জেলার কিছু কিছু এলাকায় দমকা হাওয়া বওয়ার (Gust wind) সম্ভাবনা ছিল। 

আরও পড়ুন : 

আবহাওয়া দফতর জানিয়েছে, আন্দামানে ঢুকে পড়েছে বর্ষা। পাশাপাশি, শক্তিশালী দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু। রাজস্থান থেকে উত্তরপ্রদেশ, বিহার এবং উত্তরবঙ্গের ওপর দিয়ে অসম পর্যন্ত বিস্তৃত অক্ষরেখা। এর প্রভাবে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস। কোচবিহার ও আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পরিমাণ বাড়বে। 

কিছুদিন আগে কোচবিহারে এমনই এক স্থানীয় ঝড় হয় দিনহাটায়। গত ১৮ মে, ভোররাতে দিনহাটা শহরে ঝড়, সঙ্গে মুষলধারে বৃষ্টি হয়। গাছ পড়ে ক্ষতিগ্রস্ত হয়  দিনহাটার চওরার হাট বাজারের বেশ কয়েকটি দোকান। প্রবল ঝড়ে ক্ষতি হয় দিনহাটা ২ নম্বর ব্লকে বেশ কয়েকটি বাড়ির। 

সেরা শিরোনাম

SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NCPI News : তৃণমূলকে ভাঙিয়ে দিকে দিকে গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতি দখল NCPI-এর, হঠাৎ শক্তিধর হওয়ার কারণ কী ?
তৃণমূলকে ভাঙিয়ে দিকে দিকে গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতি দখল NCPI-এর, হঠাৎ শক্তিধর হওয়ার কারণ কী ?
West Bengal Politics : মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সিপিএমের না হলেও পশ্চিমবঙ্গে কি কংগ্রেস-তৃণমূল জোট হচ্ছে ?
মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সিপিএমের না হলেও পশ্চিমবঙ্গে কি কংগ্রেস-তৃণমূল জোট হচ্ছে ?

ভিডিও

Bharatiya Vidyabhawan | ভারতীয় বিদ্যাভবনের উদ্যোগে আয়োজিত 'উড়ান' | ABP Ananda LIVE
Peerless Inn Hotel: কলকাতার হোটেলে বিদেশি নাগরিকের দেহ উদ্ধার, ২১ নভেম্বর তিলোত্তমা-ভ্রমণে এসেছিলেন
Aparna Sen: অভিনেত্রী, পরিচালকের পর এবার আলোকচিত্রী অপর্ণা সেন, আয়োজিত এক বিশেষ প্রদর্শনী
Rekha Patra: হাসপাতালে ভর্তি বিজেপি বিধায়ক রেখা পাত্র, এখনও ক্রিটিকাল কেয়ারে? কেমন আছেন?
Miss Universe: মিস ইউনিভার্স ২০২৬-এর মঞ্চে নিজের পোশাকে ভারতের সংস্কৃতিকে তুলে ধরলেন কাজিয়া লিজ মেজো

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Embed widget