এক্সপ্লোর

Donald Trump: ‘মুখোশ খুলে গিয়েছে বলেই শুল্ক কমাতে রাজি হয়েছে ভারত,’ ফের দিল্লিকে নিশানা ট্রাম্পের

US-India Tariff War: শুক্রবার ফের শুল্ক নিয়ে ভারতকে নিশানা করেন ট্রাম্প।

ওয়াশিংটন: ক্ষমতায় এসেই বাণিজ্য শুল্ক নিয়ে কার্যত যুদ্ধ ঘোষণা করেছেন তিনি। সেই নিয়ে ফের একবার ভারতকে বিঁধলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর দাবি, যে পরিমাণ শুল্ক নেয় ভারত, তাতে ভারতে ব্যবসা করাই দুষ্কর। তিনি ‘মুখোশ’ খুলে দেওয়াতেই ভারত সোজা হয়ে গিয়েছে বলে দাবি ট্রাম্পের। তাঁর এই মন্তব্য নিয়ে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া জানায়নি দিল্লি। (Donald Trump)

শুক্রবার ফের শুল্ক নিয়ে ভারতকে নিশানা করেন ট্রাম্প। তিনি বলেন, “ভারত আমাদের কাছ থেকে প্রচুর টাকা শুল্ক নেয়। ভারতে কিছু বিক্রির উপায় নেই…এখন সমঝোতায় রাজি হয়েছে। শুল্ক কমাতে রাজি হয়েছে। কারণ এতদিন যা করেছে ওরা, শেষ পর্যন্ত কেউ ওদের মুখোশ খুলে দিল।” ভারত আমেরিকার পণ্যের উপর বসানো শুল্ক কমাতে রাজি হয়েছে বলেও জানিয়েছেন ট্রাম্প। (US-India Tariff War)

ট্রাম্প আরও বলেন, "বহু দেশই আমাদের লুটে নিয়েছে। এবার সেটা বন্ধ হল। প্রথম দফাতেও বন্ধ করেছিলাম, এখনও বন্ধ করছি। অন্য়ায় হয়েছে আমাদের সঙ্গে। বাণিজ্যিক ক্ষিত্রেই হোক বা অর্থনৈতিক, প্রত্যেক দেশ আমাদের লুটেছে। কানাডা, মেক্সিকো, ভারত। ভারতে তো ব্যবসাই করা যায় না। এখন শুল্ক অনেকটাই কমাতে রাজি হয়েছে ওরা। চিন এবং ইউরোপিয়ান ইউনিয়নও আমেরিকার থেকে ফায়দা তুলেছে। এখন আমেরিকা অনেক মজবুত। আগের মতো আর লুঠ চালানো যাবে না।"

ট্রাম্পের ঘনিষ্ঠ বলে পরিচিত, ধনকুবের ইলন মাস্ক ভারতের বাজারে টেসলা গাড়ি নিয়ে হাজির হতে চলেছেন। ভারতের বাজারে শুল্কমুক্ত বাণিজ্যের অধিকার হাসিল করাই লক্ষ্য মাস্কের। এই মুহূর্তে বিদেশি গাড়ি আমদানির উপর ১১০ শতাংশ শুল্ক আদায় করে ভারত। বরাবরই এর বিরুদ্ধে সরব ছিলেন মাস্ক। উচ্চ শুল্কের জন্যই এতদিন বিমুখ ছিলেন তিনি। ভারতই পৃথিবীর তৃতীয় বৃহত্তম গাড়ির বাজার।

দ্বিতীয় দফায় আমেরিকায় ক্ষমতায় আসার পর থেকেই এই চড়া শুল্ক নিয়ে ভারত এবং অন্য দেশগুলিকে আক্রমণ করতে শুরু করেন ট্রাম্প। শুল্কের পাল্টা শুল্ক ঘোষণা করে সাড়া ফেলে দেন তিনি। শুল্ক নিয়ে কার্যত যুদ্ধের পরিস্থিতি দেখা দিয়েছে ভারত এবং চিনের মধ্যে। ভারত যদিও অনেক আগেই, নরেন্দ্র মোদির আমেরিকা সফরের আগেই বাজেটে আমেরিকার মোটর সাইকেল এবং সুরার উপর থেকে শুল্ক অনেকটা কমিয়ে আনে। ট্রাম্পের দাবি, অন্যান্য পণ্যের উপরও শুল্ক কমাতে রাজি হয়েছে দিল্লি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Alert: বড় আপডেট হাওয়া অফিসের, গভীর নিম্নচাপ, নাগাড়ে বৃষ্টিতে বানভাসি অবস্থা, আর কতদিন চলবে দুর্যোগ ?
বড় আপডেট হাওয়া অফিসের, গভীর নিম্নচাপ, নাগাড়ে বৃষ্টিতে বানভাসি অবস্থা, আর কতদিন চলবে দুর্যোগ ?
BJP News : 'মধ্যবিত্তকে লুঠ করা হচ্ছে', বিজেপি থেকে ইস্তফার আগে শেষ মন্তব্যে চাঞ্চল্যকর দাবি কেন্দ্রীয় নেতার
'মধ্যবিত্তকে লুঠ করা হচ্ছে', বিজেপি থেকে ইস্তফার আগে শেষ মন্তব্যে চাঞ্চল্যকর দাবি কেন্দ্রীয় নেতার
West Bengal News Live Updates: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
Police Officer Arrested: ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও পুলিশ অফিসার, গ্রেফতার ব্যাঁটরা থানার সাব ইন্সপেক্টর
ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও পুলিশ অফিসার, গ্রেফতার ব্যাঁটরা থানার সাব ইন্সপেক্টর

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget