এক্সপ্লোর

West Midnapore News: শিলাবতীর জল বেড়ে ঘাটালের একাধিক এলাকা প্লাবিত, ভোগান্তির মুখে আরও কারা ?

West Midnapore Flood situation: আগামী ২৪ ঘণ্টার আগে আবহাওয়ার বদলের কোনও সম্ভাবনা নেই, এহেন পরিস্থিতিতে প্রবল বর্ষণের মাঝে শিলাবতী নদীর জল বেড়ে কোন কোন এলাকা প্লাবিত ? দেখুন একনজরে।

পশ্চিম মেদিনীপুর: প্রবল বর্ষণে (Heavy Rain) ইতিমধ্য়েই একাধিক জেলা চরম ভোগান্তিতে। তার উপর ডিভিসির জল ক্রমাগত ছাড়তেই একাধিক এলাকায় বন্যার আশঙ্কা তৈরি হয়েছে। এদিকে শুধু এবছরই নয়, প্রায় অধিকাংশ বছরই এই কারণে প্রায় বন্যা পরিস্থিতির মুখে পড়তে হয় রাজ্যের একাধিক জেলাগুলিকে। এবারও তার বিরাম নেই। ক্ষতিগ্রস্থ জেলার মধ্যে হাওড়া, হুগলি, পশ্চিম বর্ধমান, বাঁকুড়ার বিস্তীর্ণ এলাকা। এদিকে বিপদের মুখে পশ্চিম মেদিনীপুরের ঘাটাল ব্লকও (Ghatal,West Midnapore)।

 ঘাটাল ব্লকের অধিকাংশ এলাকায় প্লাবিত

শেষ অবধি পাওয়া খবরে, জানা গিয়েছে, শিলাবতী নদীর জল বেড়ে ঘাটাল ব্লকের অধিকাংশ এলাকায় প্লাবিত। পুরসভার ১৩টি ওয়ার্ডের পাশাপাশি পুর এলাকাতেও জল ঢুকেছে। প্লাবিত হয়েছে দাসপুর, চন্দ্রকোণার একাধিক এলাকা। মূলত হাওয়া অফিস আগেই জানিয়েছিল, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনার কথা। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা ছিল পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে। এদিকে শনিবারের আগে আবহাওয়ার বদলের তেমন কোনও সম্ভাবনার কথাও শোনায়নি আবহাওয়া দফতর। আর সেই হাওয়া অফিসের সেই পূর্বাভাস মিলেও গিয়েছে। 

ডিভিসি'র জল ছাড়ায় ফুঁসছে দামোদর

অপরদিকে, ডিভিসি'র জল ছাড়ায় দামোদরের জলস্তর অনেকটাই বেড়েছে। যতক্ষণ বৃষ্টির পরিমাণ না কমছে, ততক্ষণ এই জল ছাড়ার পরিমাণ কমবে না বলেই খবর। একদিকে দক্ষিণবঙ্গে লাগাতার বর্ষণ। অন্যদিকে ঝাড়খন্ডেও ব্যপক বৃষ্টি। ফলে দামোদর জলাধার থেকে ক্রমাগত জল ছাড়ায় দামোদরে জলস্তর অনেকটাই বেড়েছে। ব্লক থেকে জেলাস্তরে খোলা হয়েছে কন্ট্রোল রুম।দামোদর নদ তীরবর্তী গ্রামগুলোতে জল ছাড়ার সর্তকবার্তা জানিয়ে করা হচ্ছে মাইকিং। 

আরও পড়ুন, ৩ দিন পার, সিকিমে ছেলের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন, আতঙ্কে বাঁকুড়ার পরিবার

প্রসঙ্গত,  অপরদিকে চরম দুর্যোগের মুখে সিকিমও। বুধবার ভোরের দিকে সিকিমের লোনাক হ্রদের মেঘভাঙা বৃষ্টির ফলে যে হড়পা বান এসেছিল, তার জেরে ঠিক কতটা ক্ষয়ক্ষতি হয়েছে সে হিসেব এখনই করা অসম্ভব। আপাতত শক্তিমন্ত্রক জানিয়েছে, বন্যার জলস্তর কিছুটা নামলে সিকিমের জলবিদ্যুৎ প্রকল্পের ক্ষতির পরিমাণ বিশদে খতিয়ে দেখবে। তবে  সিকিমের অন্যতম জলবিদ্যুৎ কেন্দ্র NHPC-র তরফে আপ্রাণ চেষ্টা চলছে, যত দ্রুত তার কাজকর্ম ফের শুরু করা যায়। এখনও পর্যন্ত যা শোনা যাচ্ছে, তাতে এই প্রাকৃতিক বিপর্যয়ে ২২ হাজারেরও বেশি মানুষ বিপদগ্রস্ত হয়েছেন বলে প্রশাসনের আশঙ্কা। যদিও এঁদের মধ্যে মেরেকেটে ২ হাজারের মতোকে উদ্ধার করা গিয়েছে বৃহস্পতিবার পর্যন্ত। এসবের মধ্য়ে আশার ক্ষীণ আলো দেখিয়েছে একটি খবর। সিকিমের মুখ্যসচিব ভি বি পাঠকের দাবি, সেনার ২৭তম মাউন্টেন ডিভিশনের আধিকারিকরা তাঁকে জানিয়েছেন যে লাচেন, লাচুং এবং উত্তর সিকিমের বাকি লাগোয়া এলাকাগুলিতে যে পর্যটকরা আটকে পড়েছিলেন, তাঁদের প্রত্যেকে নিরাপদ রয়েছেন। 

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal Assembly: মাসে মাসে ৩০০০০ টাকা, স্বাধীনতা দিবসের প্রাক্কালে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর, শুধু এই শর্ত মানতে হবে বিধায়কদের…
মাসে মাসে ৩০০০০ টাকা, স্বাধীনতা দিবসের প্রাক্কালে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর, শুধু এই শর্ত মানতে হবে বিধায়কদের…
West Bengal News Live : রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায়ের বিরুদ্ধে চাঁচল থানায় অভিযোগ দায়ের
রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায়ের বিরুদ্ধে চাঁচল থানায় অভিযোগ দায়ের
Suvendu Adhikari : 'স্টেশনে বসে থাকেন রোজ ...' প্রাক্তন বিধায়কদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, বাড়ছে চিকিৎসা ভাতা
'স্টেশনে বসে থাকেন রোজ ...' প্রাক্তন বিধায়কদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, বাড়ছে চিকিৎসা ভাতা
SSC Teachers Recruitment: একাদশ-দ্বাদশের কাউন্সেলিং বন্ধ, বিজ্ঞপ্তি দিয়ে জানাল SSC, যোগ্য শিক্ষকদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা
একাদশ-দ্বাদশের কাউন্সেলিং বন্ধ, বিজ্ঞপ্তি দিয়ে জানাল SSC, যোগ্য শিক্ষকদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা

ভিডিও

Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ১| প্রমাণ লোপাটে তড়িঘড়ি সৎকার?মুখ্যমন্ত্রীর বার্তার পর নতুন মামলা পুলিশের
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget