এক্সপ্লোর

West Midnapore: চোর সন্দেহে 'গণপ্রহার', মারধরের পর নাবালককে 'বিষ দিয়ে খুন'

গ্রেফতার করা হল তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্য সহ ৫ জনকে!ঘটনাটি ঘটেছে, পশ্চিম মেদিনীপুরের সবং ব্লকের ৩ নং ডাডরা গ্রাম পঞ্চায়েতের বড়চাহারা এলাকায়। 

অমিত জানা, অনির্বাণ বিশ্বাস ও উজ্জ্বল মুখোপাধ্যায়, পশ্চিম মেদিনীপুর: চুরির অভিযোগে এক নাবালককে ন্যাড়া করে পিটিয়ে, মুখে বিষ ঢেলে দিয়ে খুন করার অভিযোগ। পরিবারের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হল তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্য সহ মোট ৫ জনকে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুর (West Midnapore) জেলার সবং-এ। 

ফের সন্দেহের সংক্রমণ। চোর সন্দেহে ফের গণধোলাই! মৃত্যু হল এক নাবালকের! ফের প্রকাশ্যে এল আইন হাতে তুলে নেওয়ার ঘটনা! গ্রেফতার করা হল তৃণমূল (TMC) কংগ্রেসের পঞ্চায়েত সদস্য সহ ৫ জনকে!ঘটনাটি ঘটেছে, পশ্চিম মেদিনীপুরের সবং ব্লকের ৩ নং ডাডরা গ্রাম পঞ্চায়েতের বড়চাহারা এলাকায়।          

অভিযোগ, মঙ্গলবার সন্ধ্যায় এলাকার একটি বাড়িতে চুরি হয়। চোর অপবাদ দেওয়া হয় ওই নাবালককে। পরিবারের দাবি, নাবালককে ধরে নিয়ে গিয়ে ন্যাড়া করে বেধড়ক মারধর করা হয়৷ পাশাপাশি, তার মুখে ঢেলে দেওয়া হয় বিষ। পরের দিন বাড়ির সামনে থেকে নাবালকের মৃতদেহ উদ্ধার করে সবং থানার পুলিশ। সবাই মিলে ন্যাড়া করে মারধরে করে। মুখে বিষ ঢেলে দেয়। 

ঘটনার পর মৃত নাবালকের পরিবারের পক্ষ থেকে খুনের অভিযোগ দায়ের করা হয় থানায়। অভিযুক্ত করা হয় তৃণমূল পরিচালিত ৩ নং ডাডরা গ্রাম পঞ্চায়েতের সদস্য মনোরঞ্জন মাল সহ কয়েকজনকে। বৃহস্পতিবার পঞ্চায়েত সদস্য সহ ৫ জনকে গ্রেফতার করে পুলিশ৷ গ্রেফতার তৃণমূলের পঞ্চায়েত সদস্য-সহ ৫ । পঞ্চায়েত সদস্য সহ ধৃত ২ জনকে পুলিশ হেফাজত ও বাকিদের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে মেদিনীপুর আদালত।

গোষ্ঠীদ্বন্দ্বে খুন: বসিরহাট শহরের চরপাড়ায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। জমিতে দলীয় পতাকা লাগানোর প্রতিবাদ করায়, তৃণমূল কর্মীকে পিটিয়ে মারার অভিযোগ উঠল দলেরই কর্মীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বসিরহাট পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডে। অভিযোগ, দিন আষ্টেক আগে তৃণমূল কর্মী সিরাজুল মোল্লার জমিতে দলের পতাকা লাগিয়ে দেন শাসকদলের কর্মীরাই। পতাকা লাগানোর প্রতিবাদ করায় লোহার রড দিয়ে বেধড়ক মারধর করা হয় ওই় তৃণমূল কর্মীকে। গতকাল রাতে মধ্যমগ্রামের নার্সিংহোমে মৃত্যু হয় সিরাজুলের। দলীয় যোগ অস্বীকার করেছেন তৃণমূল কাউন্সিলর। জমি-বিবাদের জেরে এই ঘটনা বলে পুলিশের দাবি। 

আরও পড়ুন: North 24 Parganas Murder : চশমার বাক্সের সূত্র ধরে খুনের কিনারা, বাংলাদেশ সীমান্তে মৃত তরুণীর পরিচয় উদ্ধার, গ্রেফতার

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: ডানকুনিতে লাক্সের ৬০০ কোটি টাকা বিনিয়োগের সিদ্ধান্ত, শিলান্যাস অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
ডানকুনিতে লাক্সের ৬০০ কোটি টাকা বিনিয়োগের সিদ্ধান্ত, শিলান্যাস অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Nirmal Ghosh: 'আমার কোনও আশঙ্কা নেই, আই অ্যাম ফ্রি ফর অল', কেন বললেন প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ ?
'আমার কোনও আশঙ্কা নেই, আই অ্যাম ফ্রি ফর অল', কেন বললেন প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ ?
Nirmal Ghosh: 'যে যা বলছে বলতে দাও...', 'কালীঘাট-তৃণমূল' ছেড়ে কি এবার 'ঋতব্রত তৃণমূল'-এ নির্মল ঘোষ?
'যে যা বলছে বলতে দাও...', 'কালীঘাট-তৃণমূল' ছেড়ে কি এবার 'ঋতব্রত তৃণমূল'-এ নির্মল ঘোষ?
Suvendu Adhikari : 'যারা ১০০ কোটি টাকার বেশি বিনিয়োগ করবেন...', রাজ্যে শিল্পায়নের লক্ষ্যে বড় বার্তা মুখ্যমন্ত্রীর
'যারা ১০০ কোটি টাকার বেশি বিনিয়োগ করবেন...', রাজ্যে শিল্পায়নের লক্ষ্যে বড় বার্তা মুখ্যমন্ত্রীর

ভিডিও

TMC News: এবার কি বিদ্রোহী শিবিরে নাম লেখাচ্ছেন Mamata Banerjee-র প্রিয় Anubrata Mondal?
TMC News: গ্রেফতার কলকাতার ১২৯ নং ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর অঞ্জন দাস
Suvendu Adhikari:কামদুনির নির্যাতিতার পরিবারকে সরকার সরকারি আইনজীবী দিয়ে সহযোগিতা করবে: মুখ্যমন্ত্রী
BJP News: ডায়মন্ড হারবারে বিজেপি কর্মীকে অপহরণ করে মারধরের অভিযোগ
PM Modi:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
Indian Cricket Team: সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
Astrology : জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
Norway vs England: সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
Sebaashray scam : 'পঙ্গু হয়ে গেলাম'! সেবাশ্রয়ের ভুল চিকিৎসায়' বাদ পা, কী ঘটেছে মালতী বিশ্বাসের সঙ্গে ? হতবাক সকলে
'পঙ্গু হয়ে গেলাম'! সেবাশ্রয়ের ভুল চিকিৎসায়' বাদ পা, কী ঘটেছে মালতী বিশ্বাসের সঙ্গে ? হতবাক সকলে
Lakshmir Bhandar : 'পুরুষ লক্ষ্মী'দের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, গ্রেফতার পঞ্চায়েত প্রধান, কীভাবে চলত এই স্ক্যাম ?
'পুরুষ লক্ষ্মী'দের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, গ্রেফতার পঞ্চায়েত প্রধান, কীভাবে চলত এই স্ক্যাম ?
Petrol Diesel Price : পশ্চিম এশিয়ায় ফের বাড়ছে সংঘর্ষের ঝাঁঝ ! তার জেরে বদলে গেল পেট্রোল-ডিজেলের দরও? সকাল ৬ টায় প্রকাশ আজকের দাম
পশ্চিম এশিয়ায় ফের বাড়ছে সংঘর্ষের ঝাঁঝ ! তার জেরে বদলে গেল পেট্রোল-ডিজেলের দরও? সকাল ৬ টায় প্রকাশ আজকের দাম
FIFA World Cup 2026: রেফারিকে দুর্নীতিগ্রস্ত দাবি করে মিশর ম্যাচশেষে আর্জেন্তাইন ফুটবল সংস্থার তরফেই পাঠানো হল মেল!
রেফারিকে দুর্নীতিগ্রস্ত দাবি করে মিশর ম্যাচশেষে আর্জেন্তাইন ফুটবল সংস্থার তরফেই পাঠানো হল মেল!
Embed widget