এক্সপ্লোর

BJP Attacks TMC: 'তদন্তের ভয়ে হার্ডডিক্স লোপাট', চুরিকাণ্ডে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ বিজেপির

West Midnapore Crime: পশ্চিম মেদিনীপুরে গ্রাম পঞ্চায়েতের রাতে তালা ভেঙ্গে ল্যাপটপ-সহ সিসি ক্যামেরার হার্ডডিস্ক চুরি করে নিয়ে পালালো চোর। তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনলেন বিজেপি।

অমিত জানা,পশ্চিম মেদিনীপুর: পশ্চিম মেদিনীপুরে নারায়ণগড়  ব্লকের বেলদা থানার মান্ন্যা ১১ নম্বর গ্রাম পঞ্চায়েতের রাতে তালা ভেঙ্গে ল্যাপটপ-সহ সিসি ক্যামেরার হার্ডডিস্ক চুরি করে নিয়ে পালালো চোর। বেলদা থানার মান্ন্যা ১১ নম্বর গ্রাম পঞ্চায়েতের অফিস আজ সকালে অফিস খোলার আগে কর্মীরা গিয়ে দেখতে পান গ্রিলের তালা ভাঙ্গা রয়েছে। ভেতরে ঢুকে দেখেন একাধিক আলমারি লকার খোলা, এলোমেলো অবস্থায় পড়ে রয়েছে অফিসের ফাইলপত্র। আলমারির ভেতরে রাখা তিনটি ল্যাপটপ নেই। একাধিক রুমের তালা ভেঙে একপ্রকার তল্লাশি চালিয়েছে চোরেরা। সিসি ক্যামেরা গ্রাম পঞ্চায়েতের অফিসে লাগানো থাকলেও তার হার্ডডিস্ক ও খুলে নিয়ে পালিয়ে গেছে চোর। আর এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের উপপ্রধান মোহন কর সকালে অফিস খোলার আগেই ঝাঁট দিতে এসে একজন দেখেন তালা ভেঙে পড়ে রয়েছে ঘরের সমস্ত আলমারি খোঁলা রয়েছে। তৎক্ষণাৎ তিনি আমাকে এবং গ্রাম পঞ্চায়েতের সেক্রেটারিকে খবর দেন। আমি প্রশাসনের সমস্ত জায়গায় খবর দিই তারা আসেন এবং দেখা যাচ্ছে তিনটে ল্যাপটপ এবং সিসি ক্যামেরা হার্ডডিস্ক নেই। ফাইল কী কী চুরি হয়েছে ,  সেটা না জেনে আধিকারিকদের কিছু বলতে পারব না। তাকে প্রশ্ন করা হলে যে বিজেপি অভিযোগ করছে, আপনারাই তদন্তের ভয়ে হার্ডডিক্স লোপাট করেছেন। এর উত্তরে তিনি বলেন, আমাদের কাছে পেনড্রাইভের সমস্ত তথ্য রয়েছে। তথ্যের কোনও সমস্যা নেই । বিজেপি ভিত্তিহীন অভিযোগ করছে। আমাদের জিপিতে ওদের কোন অস্তিত্বই নেই। সমস্ত তথ্যই আমাদের কাছে রয়েছে।। এবং এলাকায় সিভিক ভলেন্টিয়ার কী কারণে গ্রাম পঞ্চায়েত অফিসে রাখা হয়নি সেই প্রশ্নও তোলেন।

আরও পড়ুন, 'নিজের ঢাক নিজেই বাজচ্ছেন মুখ্যমন্ত্রী', বলেন দিলীপ, কী প্রতিক্রিয়া শান্তনু-র ?

স্থানীয় বিজেপি নেতা চন্দন বেরা  তিনি বলেন বর্তমানে তৃণমূলের এই দুর্নীতির সরকার চলছে। আমরা এসে শুনলাম তালা ভেঙ্গে কম্পিউটার চুরি গেছে এটা কে বা কারা করছে বর্তমান সরকার থাকাকালীন বিগত দিনে লক্ষ লক্ষ টাকা তছরুপ করেছে। ১০০ দিনের কাজের সাধারণ মানুষের টাকা এখনো পায়নি অনেকেই। কুকর্মের ফল রেকর্ড কম্পিউটারে তথ্য ছিল বর্তমানে কেন্দ্র সরকার  অঞ্চলে অডিট টিম পাঠাচ্ছে সে কারণেই অন্যত্র সরিয়ে ফেলা হয়েছে।। এই ঘটনার সঙ্গে তৃণমূল জড়িত, এই দাবি করেন। তথ্য লোপাঠ করার জন্যই তৃণমূলের নেতারাই এই কাজ করে বেড়াচ্ছে। আগামী দিনে সতর্ক থাকতে হবে। গ্রাম পঞ্চায়েত অফিসে এই ধরনের কাজের প্রতিবাদে আগামী দিনে ঘেরাও বিক্ষোভ করবে বিজেপি। এই ঘটনার পর তদন্তে নেমেছে বেলদা থানার পুলিশ। গ্রাম পঞ্চায়েত অফিসটি যে সমস্ত ঘরে আলমারি ভাঙ্গা হয়েছে তার ফরেনসিক বিশেষজ্ঞকে নিয়ে এসে ফিঙ্গারপ্রিন্ট খতিয়ে দেখা হবে বলে জানা গেছে পুলিশ সূত্রে।

বিস্তারিত আসছে...

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: ইডি দফতরে তলব, সেখান থেকে বেরোতেই গ্রেফতার রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন, কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ
ইডি দফতরে তলব, সেখান থেকে বেরোতেই গ্রেফতার রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন, কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ
Cyclone Arnab: শক্তি কমাচ্ছে 'অর্ণব', আজ দিনভর ঝড়বৃষ্টি দক্ষিণবঙ্গে, কাল থেকে কমবে দুর্যোগ, বাড়বে উত্তরে
শক্তি কমাচ্ছে 'অর্ণব', আজ দিনভর ঝড়বৃষ্টি দক্ষিণবঙ্গে, কাল থেকে কমবে দুর্যোগ, বাড়বে উত্তরে
Cyclone Arnab Update: গভীর নিম্নচাপে পরিণত ঘূর্ণিঝড় 'অর্ণব', তুমুল ঝড়-বৃষ্টি আজ রাজ্যের এই অংশে
গভীর নিম্নচাপে পরিণত ঘূর্ণিঝড় 'অর্ণব', তুমুল ঝড়-বৃষ্টি আজ রাজ্যের এই অংশে
Hooghly News: উত্তরপাড়ায় বালি চুরির পর্দাফাঁস, গোপন সূত্রে খবর পেয়ে পুলিশের অভিযান, হাতেনাতে গ্রেফতার ২
উত্তরপাড়ায় বালি চুরির পর্দাফাঁস, গোপন সূত্রে খবর পেয়ে পুলিশের অভিযান, হাতেনাতে গ্রেফতার ২

ভিডিও

WB Assembly News: দুই BJP প্রার্থীর শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত মমতা শিবিরের বলে পরিচিত দুই MLA
Indranil Sen Arrested: ED দফতর থেকে বেরোতেই গ্রেফতার Mamata Banerjee-ঘনিষ্ঠ ইন্দ্রনীল সেন | TMC
Indranil Sen: Durga Puja-কে সামনে রেখে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগে গ্রেফতার ইন্দ্রনীল সেন
CM Suvendu Adhikari:
TMC News: বিধানসভার লবিতে কাজল শেখকে মিষ্টি খাওয়ালেন মমতা তৃণমূলের শোভনদেব চট্টোপাধ্যায়, ফের জল্পনা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Nepal : আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
Choosing Front Door Colour: সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
Salary Account: কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
Gold Walkway in Dubai: খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
Microsoft Layoffs: সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
Embed widget