এক্সপ্লোর

Santanu Sen: 'নিজের ঢাক নিজেই বাজাচ্ছেন মুখ্যমন্ত্রী', বলেন দিলীপ, কী প্রতিক্রিয়া শান্তনু-র ?

Santanu on Dilip: মুখ্যমন্ত্রীর ঢাক বাজানোকে কেন্দ্র করে  দিলীপের বিস্ফোরক মন্তব্যে এবার প্রতিক্রিয়া দিলেন শান্তনু সেন।  

কলকাতা: দুর্গা পুজোয় মুখ্যমন্ত্রীর (CM Mamata Banerjee) ঢাক বাজানোকে কেন্দ্র করে  দিলীপের (Dilip Ghosh) বিস্ফোরক মন্তব্যে এবার প্রতিক্রিয়া দিলেন শান্তনু সেন (Santanu Sen)।  মূলত দিলীপ ঘোষ বলেন, 'ক্লাবগুলিকে অনুদান দিয়েছেন, তাই সব পুজোয় উদ্বোধন করছেন। নিজের ঢাক নিজেই বাজাচ্ছেন।' এই প্রসঙ্গে তৃণমূল সাংসদ শান্তনু সেন বলেন, 'আসলে বাংলার মানুষ যখন বিজেপির ঢাক ফাটিয়ে দিয়েছে।'

এদিন  শান্তনু সেন বলেন,  আসলে বাংলার মানুষ যখন বিজেপির ঢাক ফাটিয়ে দিয়েছে,  বাংলার সবথেকে বড় উৎসব, হিন্দু ধর্মের সবথেকে বড় উৎসব, সব ধর্মের মানুষ যে উৎসবে মেতে ওঠে,  সেই দুর্গা উৎসবকে ইউনেসকোর স্বীকৃতি লাভের পর মমতা বন্দ্যোপাধ্যায়, বাংলার মানুষের মন জয় করে নিয়েছেন।  এবং তিনি বাংলার মানুষকে মাতিয়ে রাখছেন।  মমতা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয়তা এত বৃদ্ধি পাচ্ছে,  এতে বিজেপির ঘুম ছুটে গিয়েছে, কপালে ভাজ পড়ছে।  আমি দিলীপ বাবুকে একটাই কথা বলি, বলে নিশানা করে বলেন, 'মমতা বন্দ্যোপাধ্যায় তো আর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মতো জীবদ্দশায় নিজেদের নামে নানা জায়গার নামকরণ করছেন না,  দুর্গা পুজোর উদ্বোধন করছেন।'  

মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, তিনি একদিনে ৫০০ পুজো উদ্বোধন করেছেন। এপ্রসঙ্গে দিলীপ বলেন, ওটাই উনি করতে পারেন। অন্য কোনওভাবে নাম উঠবে না ওনার। সারা পশ্চিমবাংলার পুজোকে উনি ৬০ হাজার টাকা করে দিয়েছেন। সবটাই হয় ফিজিক্যালি ও ভার্চুয়ালি উদ্বোধন করবেন। ওটা করলেই ওনার গিনেস বুকে নাম উঠবে। ঢাক বাজানো প্রসঙ্গে বলেন, 'এখন আর কেউ বাজাচ্ছে না তাই নিজের ঢাক নিজেকেই পেটাতে হচ্ছে। অন্তিম পরিণতি স্বেচ্ছাচারীতার এটাই হয়।'

আরও পড়ুন, 'খালি খাতা জমা দিয়েও মিলেছে নম্বর' ! সুবীরেশের দিকেই আঙুল তুলল সিবিআই

অপরদিকে, পুজো নিয়ে বাংলার মানুষকে এদিন তিনি বলেন, বিপদ কেটে গেছে করোনার। সেজন্য পুজো দেখতে আপত্তি নেই। উৎসাহে এবার পুজো হচ্ছে ধুমধাম করে। সবাই পুজো দেখুন। যাঁরা অধিকারের জন্য আন্দোলন করে যাচ্ছেন। তাদেরকে আমি অনুনয় করবো আপনারা আন্দোলন বন্ধ রেখে আসুন পুজোর আনন্দে মেতে উঠুন। পরিবারের লোকেদের সময় দিন। বন্ধু বান্ধবদের সময় দিন। লড়াই করতেই হবে। পশ্চিমবাংলার কপালে এটাই লেখা আছে স্ট্রাগল করা। আর এই সরকার যতদিন আছে অধিকার পূর্ণ হবে না লড়াই করতেই হবে।

 

সেরা শিরোনাম

West Bengal News LIVE: আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, সোশাল মিডিয়ায় পোস্টের জেরে ফের থানায় তলব
আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, সোশাল মিডিয়ায় পোস্টের জেরে ফের থানায় তলব
ছটপুজোয় বন্ধ থাকবে মাংসের দোকান, পুরসভার নোটিস ঘিরে শোরগোল রামপুরহাটে
ছটপুজোয় বন্ধ থাকবে মাংসের দোকান, পুরসভার নোটিস ঘিরে শোরগোল রামপুরহাটে
Awas Yojana : 'সেরকম লোককে টাকা ফেরত দিতে হবে', মুখ্যমন্ত্রীর পর এবার স্পষ্ট বার্তা মুখ্যসচিবের ; যে প্রসঙ্গে বললেন...
'সেরকম লোককে টাকা ফেরত দিতে হবে', মুখ্যমন্ত্রীর পর এবার স্পষ্ট বার্তা মুখ্যসচিবের ; যে প্রসঙ্গে বললেন...
CPM News: গ্রেফতার যাদবপুরের প্রাক্তন সিপিএম নেতা, নথি জাল করে সরকারি জমি হস্তগত ও ঋণখেলাপের অভিযোগ
গ্রেফতার যাদবপুরের প্রাক্তন সিপিএম নেতা, নথি জাল করে সরকারি জমি হস্তগত ও ঋণখেলাপের অভিযোগ

ভিডিও

Howrah Municipal Corporation |
Malda News | আগ্নেয়াস্ত্র দেখিয়ে বিধায়কের নাম করে ট্রাকে তোলাবাজির অভিযোগ, গ্রেফতার ৪
Abhishek Banerjee : অভিষেকের বাড়িতে পুলিশ, হুমকি দেওয়ার অভিযোগে FIR ও হাজিরার নোটিস | ABP Ananda
Baranagar News: আচমকা গেম পার্টনার বদল হতেই কি বরানগরের তরুণীকে খুন?
Prasun Banerjee: কুণাল-প্রসূন কথোপকথন ঘিরে জল্পনা, লিখিত বক্তব্য দিলেন NCPI সাংসদ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget