এক্সপ্লোর

West Midnapore News: বাড়িতে আচমকা আগুন, ঝলসে মৃত্যু ২ বছরের শিশুর

স্থানীয় সূত্রে খবর, বাড়িতে বেআইনিভাবে বাজি তৈরি হত। তাতে আগুন লেগে বিস্ফোরণ কিনা খতিয়ে দেখা হচ্ছে। যদিও অগ্নিদগ্ধ গৃহবধূর পরিবারের দাবি, দাম্পত্য বিবাদের জেরে এই ঘটনা।

সৌমেন চক্রবর্তী, মেদিনীপুর: পশ্চিম মেদিনীপুরের (West Midnapore) ছেড়ুয়ায় বাড়িতে আগুন (Fire)। ঝলসে মৃত্যু হয়েছে ২ বছরের শিশুর। গুরুতর জখম মা। আগুন লাগার কারণ ঘিরে ধোঁয়াশা। গতকাল রাতে ছেড়ুয়ায় শেখ কাশিরুদ্দিনের বাড়িতে আগুন লেগে যায়। পুড়ে মৃত্যু হয় ২ বছরের শিশুপুত্রের। স্থানীয় সূত্রে খবর, বাড়িতে বেআইনিভাবে বাজি তৈরি হত। তাতে আগুন লেগে বিস্ফোরণ কিনা খতিয়ে দেখা হচ্ছে। যদিও অগ্নিদগ্ধ গৃহবধূর পরিবারের দাবি, দাম্পত্য বিবাদের জেরে এই ঘটনা। গৃহবধূর স্বামী পলাতক।

বাজির গ্রাম ছেড়ুয়ায় রাতের অন্ধকারে হঠাৎ আগুন লাগে একটি বাড়িতে। বুধবার রাতে হঠাৎই ছেড়ুয়ায় শেখ কাশীরুদ্দিনের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সেসময় বাড়ির ভেতরেই ছিলেন কাশীরুদ্দিনের স্ত্রী রুকসানা বিবি ও  দু বছরের পুত্রসন্তান আব্দুল মণ্ডল। অগ্নিদগ্ধ হয়ে আশঙ্কাজনক অবস্থায় দুজনকেই ভর্তি করা হয় মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে। পরে মৃত্যু হয় শিশুর। অগ্নিকাণ্ডের ঘটনায় ক্রমেই দানা বাঁধছে রহস্য।

প্রসঙ্গত, মেদিনীপুর সদর ব্লকের ছেড়ুয়া গ্রামের প্রায় প্রতিটি বাড়িতেই তৈরি হয় নানা ধরনের শব্দবাজি ও আতসবাজি। সম্পূর্ণ বেআইনিভাবে চালানো হয় বেআইনি বাজির কারখানা।  সূত্রের খবর, শেখ কাশীরুদ্দিনের বাড়িতেও মজুত ছিল নানা শব্দবাজি। বুধবার রাতে সেই বাড়িতেই অগ্নিকাণ্ডের ঘটনায় গুরুতর জখম হন ওই গৃহবধূ। মৃত্যু হয় শিশুর।  গৃহবধূর পরিবারের অবশ্য দাবি, দীর্ঘদিন ধরেই দাম্পত্য কলহ চলছিল রুকসানা বিবি ও তার স্বামীর মধ্যে। আগে একাধিকবার শ্বশুরবাড়ির সদস্যরা রুকসানাকে মারধরও করে বলে অভিযোগ। রুকসানার পরিবারের দাবি, কীভাবে এই অগ্নিকণ্ডের ঘটনা ঘটল তা সরেজমিনে খতিয়ে দেখুক পুলিশ।

খবর পেয়েই এদিন ঘটনাস্থলে পৌঁছয় মেদিনীপুর কোতোয়ালি থানার পুলিশ। মজুত করা বাজিতে আগুন লেগে এই ঘটনা না কি গোটা ঘটনার পিছনে রয়েছে অন্য কোনও রহস্য তাই খতিয়ে দেখা হচ্ছে পুলিশের তরফে। তবে ঘটনার পর থেকে এখনও পর্যন্ত হদিশ মেলেনি অগ্নিদগ্ধ গৃহবধূর পরিবারের সদস্যদের। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এদিন সকালে হাসপাতালে চিকিৎসারত অবস্থায় মৃত্যু হয়েছে শিশুর। অগ্নিদগ্ধ গৃহবধুর অবস্থাও অত্যন্ত সঙ্কটজনক বলে হাসপাতাল সূত্রে খবর।

আরও পড়ুন: North 24 Parganas: টাকার বিনিময়ে পদ! বিস্ফোরক বনগাঁর তৃণমূল কাউন্সিলর ও প্রাক্তন ভাইস চেয়ারম্যান

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mamata Banerjee: 'কেউ পাথর ছোড়েনি, এটা জনরোষ', মমতার গাড়িতে 'হামলা' প্রসঙ্গে দাবি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
'কেউ পাথর ছোড়েনি, এটা জনরোষ', মমতার গাড়িতে 'হামলা' প্রসঙ্গে দাবি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Mother Rhino Dies: 'হৃদরোগে' মৃত্যু মায়ের, মাতৃহারা গণ্ডার শাবককে উদ্ধারে বনকর্মীদের তৎপরতা
'হৃদরোগে' মৃত্যু মায়ের, মাতৃহারা গণ্ডার শাবককে উদ্ধারে বনকর্মীদের তৎপরতা
Jharkhand Protest: জ্বলল বিক্ষোভের আগুন, উত্তাল রাঁচি থেকে সংসদ চত্বর, ‘রাহুল গান্ধী ক্ষমা চান’, পাল্টা প্রিয়ঙ্কা
জ্বলল বিক্ষোভের আগুন, উত্তাল রাঁচি থেকে সংসদ চত্বর, ‘রাহুল গান্ধী ক্ষমা চান’, পাল্টা প্রিয়ঙ্কা

ভিডিও

Abhishek Banerjee's PA: পরপর ৪ দিন, শালবনিতে জমি প্রতারণা মামলায় অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ CID-র
PSC Recruitment: 'মুখ্যমন্ত্রীর নির্দেশমতো PSC-তে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে',জানালেন PSC-র চেয়ারম্যান অনিল ভার্মা
Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget